প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ রেকর্ড করা হয়েছে। এই বছর জিপিএ-৫ অর্জন করেছেন ৯৫০ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায়, পাসের হার এবং জিপিএ-৫—দুটিই এবারে কমেছে। পাশাপাশি, চলতি বছর এই বোর্ডের অধীনে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।
শনিবার বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।
ফলাফল ঘোষণার সময় তিনি উল্লেখ করেন, "এবারের ফলাফল যথাযথভাবে পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে।"
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, বরিশাল বোর্ডের অধীনে বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে ২৬ হাজার ৭৫৫ জন ছাত্র এবং ৩১ হাজার ১৫৭ জন ছাত্রী ছিলেন। পরীক্ষায় মোট ২৫ হাজার ৯৭০ জন পাস করেছেন।
তুলনামূলক চিত্রে দেখা যাচ্ছে, গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী। সেই তুলনায়, এক বছরের ব্যবধানে পাসের হার প্রায় ১৮ শতাংশ কমেছে। একইসাথে, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৭২৪ জন কমেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন