ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

শনিবার রংপুরে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে


শনিবার রংপুরে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

জরুরি রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ লাইনের পাশে অবস্থিত গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য শনিবার (১৪ নভেম্বর) রংপুর নগরীর বিভিন্ন এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (১৩ নভেম্বর) নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. আতিফুর রহমানের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি নূরপুর ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই এলাকাগুলোর মধ্যে রয়েছে—বিকন মোড়, ঠিকাদারপাড়া, পানামা মোড়, সিঙ্গার শোরুম, নেসকো অফিস-১, নূরপুর, গুপ্তপাড়া, পুরাতন পাসপোর্ট অফিস, খরমপট্টি ব্রিজ, নার্সারি মাছুয়াপাড়া, বৈরাগীপাড়া, কামাল কাছনা, চিড়ার মিল, ভ্যাট অফিস জিএল রায় রোড এবং আড়ং শোরুম-সংলগ্ন এলাকা।

আরও পড়ুন: পঞ্চগড়ে থ্রি-হুইলারের ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-সন্তানসহ ৩ নিহত

নেসকো কর্তৃপক্ষ জানায়, যদি নির্ধারিত সময়ের আগে রক্ষণাবেক্ষণ এবং গাছের শাখা-প্রশাখা ছাঁটাইয়ের কাজ সম্পন্ন হয়, তাহলে দ্রুত ওই এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

এর আগে, গত ৬ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে রংপুর নগরীর আবহাওয়া অফিস ফিডার, বাজার, কলোনি, ভার্সিটি এক্সপ্রেস, ২০ মেগাওয়াট, টাউন, জুম্মাপাড়া, নিউ মডেল, বাবু খাঁ এবং আশরতপুর ফিডারের আওতাধীন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৪ নভেম্বর ২০২৬: স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ এম


১৪ নভেম্বর ২০২৬: স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে, যা টানা চতুর্থবারের মতো হচ্ছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং আজ শনিবারও সেই দামে বিক্রি হবে স্বর্ণ।

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাজুস দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছিল। ওই দিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

তবে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর পরেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%