ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

ঠাকুরগাঁওয়ে ডিবির পৃথক মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৬


ঠাকুরগাঁওয়ে ডিবির পৃথক মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৬

ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৫০৯ পিস ইয়াবা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ঠাকুরগাঁও জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোদাদাদ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আলমগীর রহমানের তত্ত্বাবধানে অভিযান দুটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে বালিয়াডাঙ্গী থানাধীন ৪ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জুলি বস্তি এলাকায় মোঃ আসাদ আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির ভেতর থেকে ৪০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মোঃ আসাদ আলী (৪৯), পিতা মৃত আসির উদ্দিন, সাং বেলছাড়া জুলি বস্তি, থানা বালিয়াডাঙ্গী এবং মোহাম্মদ খাইরুল আলম (৪০), পিতা মোহাম্মদ নুর হোসেন, সাং পূর্ব বড় গসিয়া, থানা বালিয়াডাঙ্গী, জেলা ঠাকুরগাঁও।

আরও পড়ুন: পিসিসিপির রাঙামাটি জেলা শাখায় ৩ মাসের আহ্বায়ক কমিটি

অন্যদিকে, একই রাতে ডিবির আরেকটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে ঠাকুরগাঁও সদর এলাকার মুন্সীপাড়ার রবিনসহ রিপন ইসলাম, শ্রী সতীশ চন্দ্র বর্মন ও মোছাম্মদ হাসি আক্তারকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১০৯ পিস ইয়াবা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আসাদ আলী ও খাইরুল আলমের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। এছাড়া রবিন দীর্ঘদিন ধরে গোপনে ও কৌশলে মাদক ব্যবসা পরিচালনা এবং নিজের সহযোগীদের মাধ্যমে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি এটিএম গোলাম রসুলের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: সিডরের রাতে হারানো মেয়ের অপেক্ষায় ১৯ বছর ধরে বেড়িবাঁধে মা রেবা বেগম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%