ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

মোহাম্মদপুরে ফার্মেসিতে তিন রাউন্ড গুলি, কাচ ভাঙল


মোহাম্মদপুরে ফার্মেসিতে তিন রাউন্ড গুলি, কাচ ভাঙল

রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের প্রধান সড়কের পাশে অবস্থিত অনুরাগ ফার্মেসির দিকে তিন রাউন্ড গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

এই ঘটনা ঘটে শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে। পুলিশ জানায়, গুলির ফলে ফার্মেসির কাচ ভেঙে গেলেও এতে কোনো হতাহত হয়নি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক যুবক যিনি হেলমেট পরা এবং পাঞ্জাবি গায়ে ছিলেন, কোমর থেকে পিস্তল বের করে ফার্মেসির দিকে গুলি করেন। এরপর তিনি নির্বিঘ্নে সেখান থেকে পালিয়ে যান।

আরও পড়ুন: শ্যামলীতে চাঁদা না পেয়ে অনুরাগ রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিফ গণমাধ্যমকে জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসে গুলি করে পালিয়ে গেছে। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনৈতিক বক্তব্য পরিহারে আমির হামজার মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৭ এম


রাজনৈতিক বক্তব্য পরিহারে আমির হামজার মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহের কালীগঞ্জে একই সময়ে একই স্থানে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল ও মাদকবিরোধী সমাবেশ আয়োজন নিয়ে সৃষ্ট উত্তেজনার অবসান ঘটেছে। শুক্রবার অনুষ্ঠিত মাহফিলে রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আয়োজন করা হয়। মাহফিলটি বিকাল ৪টায় শুরু হয়ে মাগরিবের নামাজের আগে শেষ হয়।

শুক্রবার একই সময়ে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল এবং ‘সচেতন মহলের’ ব্যানারে মাদকবিরোধী সমাবেশের আয়োজন করা হয়। উভয় পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাহফিল সফল করতে জামায়াতের নেতাকর্মীরা বৃহস্পতিবার বিকালে শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। অপরদিকে, মাদকবিরোধী সমাবেশের প্রচারে শহরে ইজিবাইকে মাইকিং করা হয়। এ পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

বৃহস্পতিবার রাতে জামায়াতের সংসদ সদস্য মাওলানা আবু তালিবের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতারা জানান, তারা মাহফিল বাস্তবায়নে অনড় থাকবেন। অন্যদিকে, মাদকবিরোধী সমাবেশ সফল করতে অপর পক্ষও শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে।

এ অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জামায়াত ও বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে থানায় বৈঠকে বসেন। বৈঠকে উভয় পক্ষের সমঝোতায় রাজনৈতিক বক্তব্য পরিহার করে মাহফিল আয়োজন এবং মাদকবিরোধী সমাবেশ স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাহফিল ও বার্ষিক অনুষ্ঠান শুক্রবার সকাল থেকে শুরু হয়। বিকালে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মুফতি আমির হামজা। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে মাগরিবের নামাজের আগে মাহফিল শেষ হয়।

শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুহাদ্দিস শফিউর রহমান আফসারী।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%