ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

কলমাকান্দায় দুই ইজিবাইকের সংঘর্ষ, চাপা পড়ে ৭ বছরের শিশুর মৃত্যু


কলমাকান্দায় দুই ইজিবাইকের সংঘর্ষ, চাপা পড়ে ৭ বছরের শিশুর মৃত্যু

 

নেত্রকোনার কলমাকান্দায় দুটি ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সাউদা মনি (৭) নামে এক পথচারী শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের ওমরগাঁও নামাপাড়া মাদ্রাসা-সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাউদা মনি ওই গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।

আরও পড়ুন: উল্লাপাড়ায় ছাগল পালন করে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের নারী

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের সড়ক দিয়ে হাঁটছিল শিশু সাউদা মনি। এ সময় বিপরীত দিক থেকে আসা দুটি ব্যাটারিচালিত ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সড়কের পাশে থাকা শিশুটির ওপর পড়ে। ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সে।

পরে স্থানীয় লোকজন দ্রুত ইজিবাইকটি সরিয়ে শিশুটিকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: পাবনা আলিয়া মাদরাসায় নজরুল বর্ষের অনুষ্ঠান পালিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে একই নামে প্রার্থী দাঁড় করানোর অভিযোগে তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৩ পি.এম


যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে একই নামে প্রার্থী দাঁড় করানোর অভিযোগে তদন্ত শুরু

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ডেমোক্র্যাটিক সিনেট প্রার্থী মেরি পেলটোলার নির্বাচনি প্রচার শিবিরের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। একই নামে আরেকজনকে নির্বাচনে দাঁড় করানোর অভিযোগে, প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থীর ভোট কমানোর উদ্দেশ্যে ফৌজদারি অভিযোগ আনা হবে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে দেওয়ানি জরিমানার বিষয়টিও বিবেচনায় আসতে পারে। রিপাবলিকান গভর্নর মাইক ডানলিভি এ তদন্তের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সিনেটর ড্যান সুলিভানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে ড্যান জে সুলিভান নামে এক অবসরপ্রাপ্ত ব্যক্তিকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করার সঙ্গে পেলটোলার প্রচার শিবিরের সংশ্লিষ্টতা ছিল।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডানলিভি মন্তব্য করেন, ‘ইচ্ছাকৃতভাবে ভোটারদের অন্য কারও পক্ষে ভোট দিতে প্ররোচিত করা নির্বাচনের সততাকে আঘাত করে।’ তিনি আইন ভঙ্গের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার দাবি জানান।

নির্বাচনে একই নামের দুই ড্যান সুলিভানের উপস্থিতি নিয়ে রিপাবলিকানরা আপত্তি তুলেছেন। তাদের একজন দুই মেয়াদে নির্বাচিত বর্তমান মার্কিন সিনেটর। অন্যজন দক্ষিণ-পূর্ব আলাস্কার বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যক্তি, যার রাজনৈতিক অভিজ্ঞতা সীমিত।

রিপাবলিকানদের অভিযোগ, ভোট ভাগ করে বর্তমান সিনেটরের পুনর্নির্বাচনের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত করতেই নতুন প্রার্থীকে দাঁড় করানোর কৌশল নিয়েছে ডেমোক্র্যাটরা।

তবে অন্য ড্যান সুলিভানকে নির্বাচনে নামানোর সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে পেলটোলার প্রচার শিবির।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পেলটোলার প্রচার শিবিরের কর্মকর্তারা এবং ডেমোক্র্যাটিক সিনেটরিয়াল ক্যাম্পেইন কমিটি (ডিএসসিসি) আলাস্কায় ড্যান সুলিভান নামের অন্য ব্যক্তিদের খুঁজে বের করে নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করার চেষ্টা করেছিলেন। প্রতিবেদনে পেলটোলার সাবেক প্রচার ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার, নথি ও খুদে বার্তার ভিত্তিতে তথ্য উপস্থাপন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি ও লিভারপুলের মুখোমুখি হওয়া নিশ্চিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৩ পি.এম


কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি ও লিভারপুলের মুখোমুখি হওয়া নিশ্চিত

কারাবাও কাপের শেষ আটে জায়গা করে নিতে দুই ইংলিশ জায়ান্টকে কঠিন পরীক্ষায় পড়তে হয়েছে। নির্ধারিত সময়ে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে টাইব্রেকারে ব্রাইটনকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে চেলসির বিপক্ষে উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর পেনাল্টি শুটআউটে জয় পেয়েছে লিভারপুল। দুই ম্যাচেই শেষ হাসি হেসেছে স্বাগতিক দল।

ইত্তিহাদ স্টেডিয়ামে শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে টাইব্রেকার জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। নির্ধারিত সময়ে ম্যাচটি ২-২ গোলে শেষ হয়। ৩০ মিনিটে মালিক ইয়ালকুয়ের গোলে এগিয়ে যায় ব্রাইটন। ৪০ মিনিটে দূরপাল্লার শটে সমতা ফেরান মাতেও কোভাচিচ। বিরতির পর ৪৭ মিনিটে জর্জিনিও রুটারের গোলে আবার এগিয়ে যায় সফরকারীরা।

৭২ মিনিটে রায়ান শেরকির ফ্রি-কিক ভিটর রেইসের গায়ে লেগে জালে ঢুকলে সমতায় ফেরে সিটি। এরপর টাইব্রেকারে গোলরক্ষক জেরোনিমো রুলি ব্রাইটনের দুটি শট ঠেকিয়ে দেন। সিটির হয়ে জয় নিশ্চিত করা শটটি নেন রায়ান শেরকি। কোয়ার্টার ফাইনালে সিটির প্রতিপক্ষ ব্র্যাডফোর্ড সিটি।

অন্য ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুল ও চেলসির লড়াইও নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয়। ৪০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেলসিকে এগিয়ে দেন মরগান রজার্স। তিন মিনিট পর পেনাল্টি থেকেই সমতা ফেরান কোডি গাকপো। দ্বিতীয়ার্ধে আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। স্নায়ুচাপের লড়াইয়ে ৬-৫ ব্যবধানে জেতে লিভারপুল। চেলসির ওয়েসলি ফোফানার শেষ শট লক্ষ্যভ্রষ্ট হলে নিশ্চিত হয় লিভারপুলের জয়। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ বোর্নমাউথ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতির সঙ্গে এমপি মোশারফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ' আলোচনায় দীর্ঘ বঞ্চিত বগুড়ার উন্নয়ন

আন্তর্জাতিক ডেস্ক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ-

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৩ পি.এম


রাষ্ট্রপতির সঙ্গে এমপি মোশারফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বগুড়া-৪ (কাহালু নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্জ মোশারফ হোসেন। সাক্ষাৎকালে আলোচনায় গুরুত্ব পায় দীর্ঘ ১৯ বছরের বঞ্চিত বগুড়ার উন্নয়ন।
 
বৃহস্পতিবার (২৯শে অক্টোবর) দুপুর সোয়া ১২টায় তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের স্ত্রী সঙ্গে ছিলেন।
 
সৌজন্য সাক্ষাতে দীর্ঘ ১৯ বছরের বঞ্চিত উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বগুড়া জেলার সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সদয় সহযোগীতা কামনা করেন আলহাজ্ব মোশারফ হোসেন। এসময় আলোচনায় গুরুত্ব পায় পিছিয়ে পড়া বগুড়ার জেলাধীন কাহালু ও নন্দীগ্রাম উপজেলার উন্নয়ন অবকাঠামো। দুই উপজেলা বাসীর জীবন মান উন্নয়নে সার্বিক সহযোগীতার জন্যও রাষ্ট্রপতির নিকট উদার্থ আহ্বান জানান।
 
আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, দেশের উন্নয়নে বিএনপি সরকার ও সরকারের সকল প্রতিনিধিগণ দিন রাত পরিশ্রম করছে। সকলের অঙ্গীকার 'করবো কাজ' গড়বো দেশ' সবার আগে বাংলাদেশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৭৬ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা ফয়সল আমীন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৩ পি.এম


ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৭৬ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোট গণনা চলছে। বর্তমানে ৭৬টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে।

কেন্দ্রগুলোর ফলাফলে দেখা যাচ্ছে, ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন ৮৯ হাজার ২০৫ ভোট অর্জন করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে ৩৬ হাজার ৪১৯ ভোট পেয়েছেন।

ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৫২ হাজার ৭৮৬।

নির্বাচন সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, আসনটির মোট কেন্দ্র সংখ্যা ১৮৫। উল্লেখযোগ্য যে, কোনো কেন্দ্রে ভোট স্থগিত হয়নি। বাকি কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশের প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%