ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাষ্ট্রপতির সঙ্গে এমপি মোশারফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ' আলোচনায় দীর্ঘ বঞ্চিত বগুড়ার উন্নয়ন


রাষ্ট্রপতির সঙ্গে এমপি মোশারফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বগুড়া-৪ (কাহালু নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্জ মোশারফ হোসেন। সাক্ষাৎকালে আলোচনায় গুরুত্ব পায় দীর্ঘ ১৯ বছরের বঞ্চিত বগুড়ার উন্নয়ন।
 
বৃহস্পতিবার (২৯শে অক্টোবর) দুপুর সোয়া ১২টায় তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের স্ত্রী সঙ্গে ছিলেন।
 
সৌজন্য সাক্ষাতে দীর্ঘ ১৯ বছরের বঞ্চিত উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বগুড়া জেলার সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সদয় সহযোগীতা কামনা করেন আলহাজ্ব মোশারফ হোসেন। এসময় আলোচনায় গুরুত্ব পায় পিছিয়ে পড়া বগুড়ার জেলাধীন কাহালু ও নন্দীগ্রাম উপজেলার উন্নয়ন অবকাঠামো। দুই উপজেলা বাসীর জীবন মান উন্নয়নে সার্বিক সহযোগীতার জন্যও রাষ্ট্রপতির নিকট উদার্থ আহ্বান জানান।
 
আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, দেশের উন্নয়নে বিএনপি সরকার ও সরকারের সকল প্রতিনিধিগণ দিন রাত পরিশ্রম করছে। সকলের অঙ্গীকার 'করবো কাজ' গড়বো দেশ' সবার আগে বাংলাদেশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৭৬ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা ফয়সল আমীন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৩ পি.এম


ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৭৬ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোট গণনা চলছে। বর্তমানে ৭৬টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে।

কেন্দ্রগুলোর ফলাফলে দেখা যাচ্ছে, ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন ৮৯ হাজার ২০৫ ভোট অর্জন করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে ৩৬ হাজার ৪১৯ ভোট পেয়েছেন।

ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৫২ হাজার ৭৮৬।

নির্বাচন সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, আসনটির মোট কেন্দ্র সংখ্যা ১৮৫। উল্লেখযোগ্য যে, কোনো কেন্দ্রে ভোট স্থগিত হয়নি। বাকি কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশের প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনের জন্য ফি নির্ধারণ করেছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৪ পি.এম


ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনের জন্য ফি নির্ধারণ করেছে সরকার

সরকার নতুন বিধিমালা জারি করেছে তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল নিয়ন্ত্রণের জন্য সিটি করপোরেশন এলাকায়। নতুন নিয়ম অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধনের জন্য এককালীন ৮ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে, এবং চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধনের জন্য ১০ হাজার টাকা ফি লাগবে। নিবন্ধন নবায়নের ক্ষেত্রে বছরে যথাক্রমে ৪ হাজার ও ৫ হাজার টাকা দিতে হবে।

বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, এই বিধিমালা অবিলম্বে কার্যকর হবে এবং দেশের সব সিটি করপোরেশন এলাকায় চলাচলকারী ই-রিকশার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।

বিধিমালায় উল্লেখ করা হয়েছে, ই-রিকশার ফিটনেস সার্টিফিকেট পেতে ১ হাজার টাকা ফি দিতে হবে। সংশ্লিষ্ট সিটি করপোরেশন বিনা মূল্যে কিউআর কোডযুক্ত নিবন্ধন নম্বর প্লেট এবং বিস্তারিত তথ্যসংবলিত ব্লু-বুক প্রদান করবে। ব্লু-বুকে চার্জিং স্টেশন বা গ্যারেজের তথ্যও অন্তর্ভুক্ত থাকবে।

নিবন্ধন ও নবায়ন ফি থেকে প্রাপ্ত অর্থ সংশ্লিষ্ট সিটি করপোরেশনের রাজস্ব আয় হিসেবে গণ্য হবে। নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা সড়কে চলাচল করতে পারবে না।

নতুন বিধিমালায় ই-রিকশার নিবন্ধনের মেয়াদ পাঁচ বছর নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত নিয়ম অনুযায়ী নিবন্ধন নবায়ন করতে হবে। নিবন্ধনের জন্য আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, সত্যায়িত ছবি, ফি জমার রসিদ এবং ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হবে।

কর্তৃপক্ষ আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে সন্তুষ্ট হলে ৩০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন প্রদান করবে। আবেদন নামঞ্জুর হলে সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ জানাতে হবে।

বিধিমালায় আরো উল্লেখ করা হয়েছে, একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এক বা একাধিক সিটি করপোরেশন থেকে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নেওয়া যাবে। তবে এক সিটি করপোরণে নিবন্ধিত ই-রিকশা অন্য সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিকভাবে চালানো যাবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অতিরিক্ত সচিব শিবা শানু

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৫ পি.এম


শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অতিরিক্ত সচিব শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ ও জনপ্রিয় খল অভিনেতা শিবা শানু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বের সাথে যুক্ত হয়েছেন। বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে তার নিয়োগ হয়েছে। অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাওয়ার শর্তে চুক্তিভিত্তিক এক বছরের জন্য তিনি এই পদে নিয়োগ লাভ করেছেন।

বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১’-এর ১২(২) ধারা অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

এদিকে, বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন শিবা শানু (আসল নাম চৌধুরী মাজহার আলী)। শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হিসেবে যোগদানের শর্ত অনুযায়ী তাকে এই পদটি ছাড়তে হবে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত নিজের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি এই অভিনেতা। বেশ কিছুদিন ধরে অভিনয়ে কিছুটা অনিয়মিত থেকে রাজনীতি ও সাংগঠনিক কাজেই বেশি সময় দিচ্ছেন তিনি।

১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে শিবা শানুর। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে প্রায় পাঁচ শতাধিক চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করে ঢাকাই সিনেমা দর্শকদের মনে বিশেষ স্থান করে নিয়েছেন এই অভিনেতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নভেম্বরের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৫ পি.এম


নভেম্বরের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত সরকারের

নভেম্বর মাসের জন্য ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম সরকার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে, অক্টোবর মাসের নির্ধারিত দামেই আগামী মাসে জ্বালানি তেল বিক্রি চলতে থাকবে।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বার্তায় এই তথ্য প্রকাশ করে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে ভোক্তা পর্যায়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছিল। সেই অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটার ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা রাখা হয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে এই মূল্যহার কার্যকর থাকবে।

দেশে জ্বালানি তেলের দাম নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, আমদানি ব্যয় এবং অন্যান্য বিষয়গুলোকে বিবেচনায় নেওয়া হয়। জ্বালানি তেলের মূল্য পরিবর্তনের ফলে পরিবহন ব্যয়, পণ্য উৎপাদন ও সরবরাহ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদরের ওপর প্রভাব পড়তে পারে। বিশেষ করে, ডিজেল কৃষি, পণ্য পরিবহন ও বিভিন্ন শিল্পকারখানায় একটি গুরুত্বপূর্ণ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।

অন্যদিকে, ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানবাহনে অকটেন ও পেট্রোল ব্যবহৃত হয়। কেরোসিনও বিভিন্ন ক্ষেত্রে জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই, এসব জ্বালানির দাম অপরিবর্তিত থাকায় নভেম্বর মাসে ভোক্তাদের জন্য নির্ধারিত বিক্রয়মূল্যে কোনো পরিবর্তন আসছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%