শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং
০১:৫২ এম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ এর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁদপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করেছেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি।
সোমবার (০২ ফেব্রুয়ারি) চাঁদপুর সফরের অংশ হিসেবে তিনি জেলা প্রশাসন ও সামরিক-অসামরিক কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন। দুপুরে জিওসি চাঁদপুর পৌঁছালে তাঁকে স্বাগত জানান এবং এলাকার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন ৪৪ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান।
এরপর সার্কিট হাউজে আসলে জিওসিকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। পরে চাঁদপুর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় মেজর জেনারেল নাজিম-উদ-দৌলা বলেন, “একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সামরিক ও অসামরিক প্রশাসনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা এবং ভোটাধিকার নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কোনো ধরনের আপস করা হবে না।”
উক্ত সভায় চাঁদপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব (জঅই), বিজিবি (ইএই), এনএসআই (ঘঝও) এবং আনসার ও ভিডিপিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে বিশদ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
পরবর্তীতে জিওসি নিয়াজ চাঁদপুর সেনা ক্যাম্পে মোতায়েন করা সেনাসদস্যদের সাথে কথা বলেন এবং তাদের শৃঙ্খলা ও আন্তঃবাহিনীর মধ্যে শক্তিশালী যোগাযোগ বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন। সংশ্লিষ্ট মহলের মতে, উচ্চপদস্থ এই সামরিক কর্মকর্তার সরাসরি তদারকি ও সমন্বিত উদ্যোগ আসন্ন নির্বাচনে জেলায় একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।
চাঁদপুর জেলা পরিদর্শনকালে সম্মানিত জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া এর সফরসঙ্গী হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ্দিন, বিএএম ও ব্রিগেডিয়ার জেনারেল সোহেল হাসান, এসজিপি, এনডিসি, পিএসসি সহ ডিভিশন সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে সাতকানিয়া উপজেলা পরিষদে কর্মরত সকল স্তরের কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন। বাংলাদেশ সরকারী কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির ঘোষিত নির্দেশনার আলোকে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
১ ফেব্রুয়ারী থেকে ৩ ফেব্রুয়ারী পর্যন্ত তিন দিন ব্যাপী সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে উপজেলা চত্বরে এই কর্মসূচী পালিত হয়। উপজেলা কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মিজানুর রহমান, সহ সভাপতি আহম্মদ হোসাইন ও রুবেল কান্তি দাশ, সাধারণ সম্পাদক মো.
জাহিদ হাসান, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পিন্টু কুমার মল্লিক, রাব্বি মো. শাহাদাত চৌধুরী, ফরিদুল আলম, মো.
জোবায়ের, মো. আমান উল্লাহ, নোবেল দাশ, মো.
বদর উদ্দীন, মনোজ ক্মুার, মো. বিল্লাল হোসেন, মো.
জিয়া, সাচিং, মফিজুর রহমান চৌধুরী, প্রদীপ কুমার, আশীষ বড়ুয়া, সুজন দাশ ও মো. ইমরান উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং চরমোনাই দরবার শরীফের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম উল্লেখ করেছেন, যদি ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে প্রবেশ করতে সক্ষম হন, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ একটি স্বর্ণের দেশে রূপান্তরিত হবে। তিনি বলেন, যারা ইসলামের সঙ্গে যুক্ত থাকবেন, তারা এই পৃথিবীতে শান্তি এবং পরকালে মুক্তি অর্জন করবেন।
সোমবার রাতে কুমিল্লার হোমনা উপজেলা বাসস্ট্যান্ড বালুর মাঠে কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এই মন্তব্য করেন। পীর সাহেব চরমোনাই কুমিল্লা-২ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলমকে সবার সামনে পরিচয় করিয়ে দিয়ে বলেন, "ইসলামের পক্ষে এই ভালো মানুষটাকে যদি আপনারা ভোট দিতে পারেন, আমি পরিষ্কারভাবে বলছি, আপনাদের মুখে আল্লাহ হাসি ফোটাবেন -এ বিষয়ে কোনো সন্দেহ নাই।"
তিনি আরও বলেন, "গত ৫৪ বছরে আমরা বহু নেতার শাসন ও নীতি দেখেছি। তারা দেশ পরিচালনা করে কী দিয়েছে, তা জনগণ জানে। একবার নয়, বারবার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। এখন তারা আবার ক্ষমতায় যেতে চায়। যারা বোকার স্বর্গে বাস করছেন, তাদের বলবো- চিন্তার পরিবর্তন না হলে আল্লাহ ভাগ্যের পরিবর্তন করবেন না।" ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পশ্চিম জেলা সভাপতি মাওলানা তাজুল ইসলাম, বিশিষ্ট ইসলামিক বক্তা মাওলানা রেজাউল করিম আবরার, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা আরিফুল ইসলাম, ইসলামী আন্দোলনের তিতাস উপজেলা সভাপতি ডা. আব্দুল হান্নান প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, জামায়াত ইসলাম একটি মুক্তিযোদ্ধাকে দলে যুক্ত করে, কার্যত ভাড়া করে, নিজেদের মুক্তিযোদ্ধা আছে বলে দেখাতে চাইছে। তিনি বলেন, “এই মুক্তিযোদ্ধাকে ব্যবহার করে তারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নিজেদের অবস্থান দেখানোর চেষ্টা করছে। কিন্তু দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা এটা কখনোই মেনে নেবে না এবং আমি বিশ্বাস করি, তারা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন।”
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলা কোনাখালী ইউনিয়নের জংগলকাটা এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আগামীতে হয়তো এমনও শুনতে হবে যে জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল। তিনি দাবি করেন, বাংলাদেশে আজ নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার একটি অপচেষ্টা চলছে। যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করতে চাইছে।
সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, গতকাল (সোমবার) জামায়াতের আমির বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি, বরং কর্নেল অলি দিয়েছেন। বিএনপি নেতা বলেন, “এই ধরনের বক্তব্য অস্বাভাবিক নয়। যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই ইতিহাস বিকৃতি করবে। কিন্তু জনগণ সব জানে। তারা নতুন রূপে নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, যা সম্পূর্ণ প্রতারণা ও ভণ্ডামি।”
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে জামায়াত নারীদের উপরে চরমভাবে অপমানজনক মন্তব্য করেছে, কর্মজীবী নারীদের পতিতাদের সঙ্গে তুলনা করেছে এবং নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে। তিনি জানান, “এটি নারীদের কল্যাণ নয়, বরং নারীদের কর্মসংস্থান ধ্বংস করার একটি পরিকল্পনা।”
পথসভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু এবং সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে লাইসেন্স ছাড়া বিএসটিআই মানচিহ্ন ব্যবহার এবং মিথ্যা তথ্য প্রদান করার অভিযোগে মোহাম্মদীয়া বেকারী নামক প্রতিষ্ঠানের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় সড়কে বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস শাহাদাত ফাহিম।
অভিযান চলাকালে বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী আমিনুল ইসলাম শাকিল বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চাঁদপুর জেলা প্রশাসন এবং বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় ফরিদগঞ্জ উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় সড়কের মোহাম্মদীয়া বেকারিতে বিএসটিআই এর লাইসেন্স গ্রহণ ছাড়া বিস্কুট, কেক, ব্রেড পণ্যের মোড়কে মানচিহ্ন ব্যবহার এবং তৎসংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইনে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) এস.এম. শাকিল ইউসুফ এবং পরিদর্শক (মেট্রোলজি) শামস তাবরেজ উপস্থিত ছিলেন। এই কর্মকর্তা জানান, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ