আব্দুল আউয়াল মিছবাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং
০৮:৪৩ পি.এম
সুনামগঞ্জ - ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের বিরুদ্ধে করা কথিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে আগামীকাল শনিবার দুপুর ১১ টায় বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন সুনামগঞ্জ সদর ও পৌর বিএনপি।
সুনামগঞ্জ সদর উপজেলা বি এন পির আহবায়ক
মো: ফারুক আহমেদ লিলু, পৌর বি এন পির আহবায়ক
সাইফুল্লাহ হাসান জুনেদ
ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু বলেন
আওয়ামী লীগপন্থী ঠিকাদার শফিকুল ইসলাম তার লুটপাটের অপকর্ম ঢাকতেই মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করেছেন । তারা বলেন,মিথ্যা অভিযোগ করে এডভোকেট নূরুল ইসলাম নুরুলের ব্যাপক জনপ্রিয়তা নষ্ট করা যাবে না। তারা বলেন রাজনৈতিকভাবে হয়রানি, ও এমপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এসব মিথ্যা অভিযোগ করা হয়েছে।
নেতৃবৃন্দ আগামীকাল শনিবার দুপুর ১১ ঘটিকার বিক্ষোভ মিছিল ও সমাবেশে সকল নেতা কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত তাকার জন্য আহবান জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য (এমপি) সরওয়ার জামাল নিজাম মন্তব্য করেছেন, ‘কিছু রাজনৈতিক দল ষড়যন্ত্রের মাধ্যমে দেশের গণতন্ত্রকে নস্যাৎ করার চেষ্টা চালাচ্ছে। যুবদলকে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ ও অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।’
শুক্রবার (৩০ অক্টোবর) যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
এমপি নিজাম আরও বলেন, ‘সরকার সাত মাসের মধ্যে সঠিকভাবে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকার দেশ ও বিদেশে অর্থনীতিকে শক্তিশালী করা এবং কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে। কিন্তু এসব উদ্যোগ কিছু মানুষের কাছে অগ্রহণযোগ্য।’
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীদের কাজ করতে হবে। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আনোয়ারার উন্নয়নে অবদান রাখতে হবে।’
তিনি আরো উল্লেখ করেন, যুবদলের ইতিহাস অত্যন্ত গৌরবময় ও বর্ণাঢ্য। দেশের যেকোনো সংকটময় সময়ে যুবদল নিঃস্বার্থভাবে এগিয়ে এসেছে। যুবদলের নেতৃত্বে থাকা অনেক সদস্য বর্তমানে সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করছেন। ভবিষ্যতে দল ও দেশের যে-কোনো কঠিন পরিস্থিতিতে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমদের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. ফারুক হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের ছেলে শাহয়াজ জামাল নিজাম সনিসহ উপজেলা যুবদলের সকল যুগ্ম আহ্বায়ক ও সদস্য এবং বিভিন্ন ইউনিয়ন ইউনিটের নেতাকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো ও ইয়োবে রাজ্যে সামরিক অবস্থানে ইসলামপন্থী যোদ্ধাদের হামলার ফলে ৪৮ জন নিহত হয়েছেন। শুক্রবার, এ তথ্যটি দেশটির সেনাবাহিনীর সূত্রে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সেনাবাহিনী দাবি করেছে, বিমানবাহিনীর সহায়তায় তারা বিদ্রোহীদের হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। বর্নো রাজ্যের বিট্টা এবং ইয়োবে রাজ্যের বুনি ইয়াদিতে একটি সামরিক প্রশিক্ষণকেন্দ্রে রাতভর হামলা চালায় জঙ্গিগোষ্ঠী বোকো হারাম এবং তাদের বিচ্ছিন্ন অংশ ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) সদস্যরা।
সামরিক মুখপাত্র ক্যাপ্টেন মোহাম্মদ গনি জানিয়েছেন, বিট্টায় সেনারা রাতের হামলা প্রতিহত করার পর বুনি ইয়াদির সামরিক প্রশিক্ষণকেন্দ্রে হামলাকারী আইএসডব্লিউএপি যোদ্ধাদের বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করেন। স্থানীয় সময় শুক্রবার ভোর পর্যন্ত সেখানে সংঘর্ষ চলতে থাকে।
সেনাবাহিনী জানায়, এ ঘটনায় একজন সেনা সদস্য নিহত হয়েছেন এবং দুজন সামান্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা প্রদান করা হচ্ছে।
প্রসঙ্গত, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ১৭ বছর ধরে চলমান বিদ্রোহ দমনে দীর্ঘদিন ধরে সামরিক অভিযান চালিয়ে আসছে দেশটির সরকার। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বোকো হারাম ও আইএসডব্লিউএপির সেনা অবস্থানে হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মৌলভীবাজারের রাজনগর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৬-২৮ সেশনের জন্য সম্পন্ন হয়েছে। নির্বাচনে দৈনিক আমার দেশের রাজনগর প্রতিনিধি আউয়াল কালাম বেগ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, এবং দৈনিক মানবজমিনের রাজনগর প্রতিনিধি আব্দুর রহমান সোহেল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন—সহসভাপতি পদে দৈনিক খবরপত্রের রাজনগর প্রতিনিধি কে এম সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্টার নিউজের মৌলভীবাজার প্রতিনিধি মো. ফরহাদ হোসেন, এবং কোষাধ্যক্ষ পদে দৈনিক সংবাদ সারাবেলার রাজনগর প্রতিনিধি কামরান আহমদ।
ফলাফল ঘোষণার আগে বিকেল ৪টায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন প্রধান নির্বাচন কমিশনার ও প্রেসক্লাবের উপদেষ্টা মাসুদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা গোলাম রব্বানি খান, রাজনগর প্রেসক্লাবের উপদেষ্টা ফারুক আহমদ বখত, আব্দুল আজিজ, আবু রাইয়ান শাহীন, বর্তমান সভাপতি আউয়াল কালাম বেগ এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ