ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

লক্ষ্ণীপুরে ভোটের ছয়টি সিল ও কম্পিউটারসহ যুবক আটক


লক্ষ্ণীপুরে ভোটের ছয়টি সিল ও কম্পিউটারসহ যুবক আটক

লক্ষ্ণীপুর শহরের জুবলি দিঘির পাড় এলাকার মারিয়াম প্রিন্টার্স থেকে পুলিশ একটি যুবককে আটক করেছে। সোহেল রানা (৪০) নামে ওই যুবকের কাছ থেকে অবৈধভাবে প্রস্তুত করা ভোটের ছয়টি সিল ও একটি কম্পিউটার জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকালে লক্ষ্ণীপুর -৩ আসনের জুবলি দিঘির পাড় এলাকার মারিয়াম প্রিন্টার্সে অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদের নেতৃত্বে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ভোটে ব্যবহৃত ছয়টি সিল ও একটি কম্পিউটার উদ্ধার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ জানান, উদ্ধারকৃত সিলগুলো তৈরির জন্য কোনো বৈধ অনুমতি নেই এবং এগুলো প্রস্তুত করা সম্পূর্ণ বেআইনি।

আটক সোহেল রানা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, একজন ব্যক্তি তার কাছে ছয়টি সিল তৈরির অর্ডার দিয়েছিল। এ ঘটনায় সোহেল রানার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন।

আরও পড়ুন: ভালুকায় হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতলবে কৃষি জমির মাটি কাটায় ৩ জনকে এক বছর জেল ও এক লক্ষ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৮ এম


মতলবে কৃষি জমির মাটি কাটায় ৩ জনকে এক বছর জেল ও এক লক্ষ টাকা জরিমানা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করার অভিযোগে অভিযান পরিচালনা করে তিনজনকে এক বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলার ধনাগোদা নদীর তীরবর্তী বাইশপুর, উদ্দমদী, বালুচর, লক্ষীপুর ও লামচরী এলাকায় এই জেল ও জরিমানা প্রদান করা হয় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলার মাধ্যমে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা লঙ্ঘনের অপরাধে এবং একই আইনের ১৫ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ায় তাদেরকে আজ থেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের জেল প্রদান করা হয়েছে। অভিযানের সময় বাইশপুর এলাকায় কৃষি জমি থেকে মাটি কেটে ট্রলারে উঠানোর সময় তিনজনকে আটক করে উপজেলা ভূমি কার্যালয়ে নিয়ে আসা হয়। আটককৃতরা হলেন, মতলব উত্তর উপজেলার সিপাহীকান্দি গ্রামের দেলোয়ার হোসেন (৩৮), মাইজকান্দি গ্রামের সাইদুল (৩১) এবং একই এলাকার মোঃ সুজন (৩৭)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা লঙ্ঘনের কারণে উর্বর কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটা বা বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। আটককৃতরা এই আইন অমান্য করায় তাদেরকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষি জমি সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাতকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৩ এম


ছাতকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা

সুনামগঞ্জের ছাতকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ এবং ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে গত বুধবার (২৮ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। বাদি, দুই সন্তানের জননী, ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের বোবরাপুর (দিগলবন্দ) গ্রামের আমিনুর রশিদের ছেলে কাইফ আহমদ (২১) এর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ এনেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, কাইফ আহমদ ভিকটিমের স্বামী দুবাইয়ে অবস্থান করায় তাকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিল। প্রতিবারই ভিকটিম সেগুলো প্রত্যাখ্যান করেন। চলতি বছরের ১২ মার্চ, কাইফ আহমদ ভিকটিমের ঘরে এসে জানায় যে, তার পিতা আমিনুর রশিদ তাদের ঘরে ডাকছেন। ভিকটিম যখন ঘরে প্রবেশ করে, তখন তার চাচা শশুরকে সেখানে দেখতে পাননি। এই সুযোগে কাইফ আহমদ দরজা বন্ধ করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনার ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমকে হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করে এবং তার কাছ থেকে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়।

সর্বশেষ কাইফ আহমদ ভিকটিমের কাছে আরো ১ লাখ টাকা দাবি করে। দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে কাইফ ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগে বলা হয়েছে যে, পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি তার মোবাইল ফোনে ধারণকৃত একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, অভিযুক্ত ব্যক্তি ভিকটিমকে প্রাণনাশের ভয় দেখান এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। ভিকটিম বিভিন্ন সময়ে ধর্ষণের শিকার হওয়ার কথাও উল্লেখ করেছেন। ভিকটিমের সাথে ঘটে যাওয়া ধর্ষণ, ফেইসবুকে ভিডিও প্রকাশ, হত্যার হুমকি এবং অর্থ নেওয়ার বিষয়ে ছাতক থানায় মামলা দায়েরের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। ফলে বাদি আদালতের শরণাপন্ন হন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯ (১) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। আদালত মামলাটি তদন্তের জন্য সুনামগঞ্জের ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টসে ৪৩ হাজার শিক্ষার্থীর নিবন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৪ এম


সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টসে ৪৩ হাজার শিক্ষার্থীর নিবন্ধন

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ অংশগ্রহণের জন্য সিলেট জেলায় ইতিমধ্যে ৪০ হাজার শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেছে, এবং সিলেট মহানগর এলাকায় নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ৩,০০০। প্রতিযোগিতাটি ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিস—এই ১০টি ইভেন্টে অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায় থেকে শুরু করে পর্যায়ক্রমে জেলা, অঞ্চল এবং জাতীয় পর্যায়ে এই আয়োজন সম্প্রসারিত হবে।

বৃহস্পতিবার নগরভবনের সভাকক্ষে নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনের প্রস্তুতি সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, "শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

প্রশাসক আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী খুলনা থেকে একযোগে সারা দেশে এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই উপলক্ষে সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হবে। কর্মসূচির সফল বাস্তবায়নে সিসিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এজন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

নগরে খেলার মাঠের সংকট নিরসনের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশনার কথা তুলে ধরে আব্দুল কাইয়ুম জানান, প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নগরের বিভিন্ন মহল্লার পরিত্যক্ত জায়গাগুলো চিহ্নিত করে মাঠে রূপান্তরের পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থার আওতাধীন মাঠগুলো সংস্কারের পরিকল্পনাও রয়েছে।

সভায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে এবং সিসিক সচিব আশিক নূরের সঞ্চালনায় বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি, জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ, পুলিশ এবং সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানির দাম বৃদ্ধিতে প্রমোদতরী বিশ্বভ্রমণ বাতিল, কম্বোডিয়া সাগরে আটকা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৪ এম


জ্বালানির দাম বৃদ্ধিতে প্রমোদতরী বিশ্বভ্রমণ বাতিল, কম্বোডিয়া সাগরে আটকা

ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতির প্রভাব পড়েছে প্রমোদ তরীর ওপরও। কম্বোডিয়া সাগরে আটকা পড়েছে আমেরিকার বিলাসবহুল প্রমোদ তরী, যা ২০০-এরও বেশি যাত্রী নিয়ে সেখানে অবস্থান করছে। যাত্রীদের মধ্যে বেশিরভাগই আমেরিকান নাগরিক।

‘ভিলা ভি রেসিডেন্সেস’ নামে ফ্লোরিডাভিত্তিক এমভি ওডিসি জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, তারা প্রায় দুবছর ধরে বিশ্বজুড়ে সমুদ্রযাত্রা করছে। তবে সম্প্রতি যুদ্ধের কারণে জ্বালানির দাম চারগুণ বেড়ে যাওয়ার ফলে মঙ্গলবার তাদের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে।

জাহাজটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা স্পষ্ট নয়। তবে প্রায় ২০০ মিটার বা ৬৫৬ ফুট দীর্ঘ এই জাহাজটি ৬৫০ জন পর্যন্ত যাত্রী বহন করতে সক্ষম। এটি ২০২৪ সালের অক্টোবরে ‘বিশ্বজুড়ে এক অবিরাম সমুদ্রযাত্রার’ উদ্দেশ্যে বেলফাস্ট থেকে যাত্রা শুরু করে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল পিটারসন বুধবার সিবিএস নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে জানিয়েছেন, ফেব্রুয়ারির শেষদিকে যুদ্ধ শুরুর আগে তারা প্রতি টন জ্বালানির জন্য গড়ে ৭০০ ডলার ব্যয় করতেন। কিন্তু যুদ্ধের পর থেকে তাদের প্রতি টন জ্বালানির পেছনে ২,০০০ থেকে ৩,০০০ ডলার পর্যন্ত খরচ করতে হচ্ছে। এমভি ওডিসি জাহাজটিতে প্রতি মাসে ৭০০ থেকে ৮০০ টন জ্বালানি প্রয়োজন হয়ে থাকে।

পিটারসন বলেন, জাহাজে থাকা ৩০০ যাত্রীর মধ্যে এই খরচ ভাগ করে দিলে তা যাত্রীদের জন্য ব্যয়বহুল হয়ে যাবে। গত ৯ মাস ধরে এমন পরিস্থিতি চলমান রয়েছে।

এক বিবৃতিতে ‘ভিলা ভি রেসিডেন্সেস’ জানিয়েছে, যুদ্ধের আগে প্রতি কেবিনের ভাড়া ১,৮০০ ডলার থেকে বেড়ে ছয় হাজার থেকে আট হাজার ডলারে দাঁড়িয়েছে। জ্বালানির এই বাড়তি খরচ যাত্রীদের ওপর চাপাতে চায়নি জাহাজ কোম্পানি। এই অবস্থায় যাত্রীদের কম্বোডিয়ার বন্দরনগরী সিহানুকভিলে নামিয়ে দিতে বাধ্য হয়েছে তারা।

২০২৪ সালের অক্টোবরে ‘এমভি ওডিসি’ বিশ্বভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ভ্রমণকারীরা কয়েক লাখ ডলার দিয়ে কেবিন কিনে জাহাজটিতে ভ্রমণের সুযোগ পান। অনেকে এ সুযোগ নিতে নিজেদের বাড়িঘরও বিক্রি করে দিয়েছিলেন। সে সময় তাদের অন্তত ১৫ বছর জাহাজটিতে বসবাসের নিশ্চয়তা দিয়েছিল প্রতিষ্ঠানটি।

একসময়কার এই শান্ত সমুদ্র তীরবর্তী শহরটি সাম্প্রতিক বছরগুলোয় প্রতারণার কেন্দ্রস্থল হিসেবে বিশ্বজুড়ে কুখ্যাতি অর্জন করেছে। সবশেষ মঙ্গলবার যাত্রা স্থগিত করার ঘোষণা দেওয়ার আগে জাহাজটি তার বিশ্ব পরিভ্রমণের ৭৫০ দিনেরও বেশি সময় পার করেছিল। এর অর্থ হলো, এর যাত্রীরা এখন কম্বোডিয়ায় আটকা পড়বেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%