প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করার অভিযোগে অভিযান পরিচালনা করে তিনজনকে এক বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলার ধনাগোদা নদীর তীরবর্তী বাইশপুর, উদ্দমদী, বালুচর, লক্ষীপুর ও লামচরী এলাকায় এই জেল ও জরিমানা প্রদান করা হয় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলার মাধ্যমে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা লঙ্ঘনের অপরাধে এবং একই আইনের ১৫ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ায় তাদেরকে আজ থেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের জেল প্রদান করা হয়েছে। অভিযানের সময় বাইশপুর এলাকায় কৃষি জমি থেকে মাটি কেটে ট্রলারে উঠানোর সময় তিনজনকে আটক করে উপজেলা ভূমি কার্যালয়ে নিয়ে আসা হয়। আটককৃতরা হলেন, মতলব উত্তর উপজেলার সিপাহীকান্দি গ্রামের দেলোয়ার হোসেন (৩৮), মাইজকান্দি গ্রামের সাইদুল (৩১) এবং একই এলাকার মোঃ সুজন (৩৭)।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা লঙ্ঘনের কারণে উর্বর কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটা বা বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। আটককৃতরা এই আইন অমান্য করায় তাদেরকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষি জমি সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন