১১:২৫ এম
ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার বংশ বিস্তার নিয়ন্ত্রণে বাগেরহাটে জেলা ছাত্রদল গতকাল শনিবার থেকে প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রমের আওতায় শহরের বিভিন্ন স্থানে মশক নিধন ওষুধ স্প্রে করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হচ্ছে।
শনিবার, বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুনের উদ্যোগে শহরের পুরাতন পুলিশ লাইন, নূর মসজিদ ও চালতেতলা এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ওষুধ স্প্রে করা হয়।
বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে পানি জমে থাকার কারণে এডিস মশার বংশ বিস্তারের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়। এই অবস্থায় ডেঙ্গুর ঝুঁকি কমানোর জন্য নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, বাড়ি ও আশপাশের এলাকায় পানি জমতে না দেয়া এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
আরও পড়ুন: ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
কার্যক্রম চলাকালে স্থানীয় জনগণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শামিম মুন্সি, আজিজুল ইসলাম আশিক, তানভীর হাওলাদার, তানভীর ইসলাম জিসানসহ ছাত্রদলের অন্যান্য নেতা-কর্মীরা।
উদ্যোক্তারা উল্লেখ করেন, ডেঙ্গু প্রতিরোধে শুধুমাত্র মশা নিধন কার্যক্রম যথেষ্ট নয়, বরং ব্যক্তি, পরিবার এবং সামাজিক পর্যায়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং আশপাশের এলাকায় যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।
তারা আরও বলেন, জনস্বার্থে ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।
আরও পড়ুন: মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৫১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বাগেরহাটকে ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে স্থানীয় জনগণসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন