০২:২৪ পি.এম
ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিংয়ের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্ট সাবেক মেজর আখতারুজ্জামানকে জামিন প্রদান করেছেন।
বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি মো: জাকির হোসাইনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ অন্তর্বর্তীকালীন জামিনের এই আদেশ দেন।
আদালতে জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
আরও পড়ুন: শাহজালাল রুমীকে জামিন, আত্মসমর্পণের শর্তে চার সপ্তাহ সময়
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি হ্যান্ডলিং নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে ১ অক্টোবর রাতে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়। ২ অক্টোবর এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিচারিক আদালত আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেন।
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি আখতারুজ্জামানকে বিএনপি থেকে পঞ্চমবারের মতো বহিষ্কার করা হয়। গত বছর ১৩ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামীতে যোগ দেন মেজর (অব.) আখতারুজ্জামান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন