প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই মূলমন্ত্রকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন এবং যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে একটি যুব র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, উপজেলা মৎস কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধো কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা যুবকদের দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পরে, যুবকদের স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্দেশ্যে দুই যুবককে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন