ঢাকা সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ইং ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আ.লীগের লকডাউন ঘিরে নাশকতার প্রস্তুতি, যুবলীগের সাধারণ সম্পাদক আটক


আ.লীগের লকডাউন ঘিরে নাশকতার প্রস্তুতি, যুবলীগের সাধারণ সম্পাদক আটক

ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের একটি অভিযানে সাইদুল ইসলাম নামের যুবলীগের এক সাধারণ সম্পাদককে আটক করেছে গৌরীপুর থানার পুলিশ। রোববার বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ভাংনামারী ইউনিয়নের সুতিরপাড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক সাইদুল ইসলাম মৃত আব্দুস সাত্তারের পুত্র। তিনি ভাংনামারী ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং গৌরীপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোফাজ্জল এর অনুসারী বলে জানা যায়। তাকে আটক করার পর তার বাড়ির পেছনে অবস্থিত জঙ্গলে বাঁশের তৈরি বেশ কিছু লাঠি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে সুতিরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে গৌরীপুর থানা পুলিশ। এ সময় সাইদুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। অভিযানের সময় আটক ব্যক্তির বাড়ির পেছনের জঙ্গল থেকে লাঠিগুলো উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: বাঁশখালীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

স্থানীয়দের দাবি, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এই লাঠিগুলো জড়ো করা হয়েছিল।

আটকের বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজ জানান, রোববার বিকেলে অভিযান চালিয়ে সাইদুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। এ সময় তার বাড়ির পেছনের জঙ্গল থেকে লাঠিগুলো উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এমএমআর

আরও পড়ুন: জামায়াতে ইসলামীর সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন, মজলিসে শূরা অনুমোদন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও জামাতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২০ এম


চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও জামাতা গ্রেফতার

চট্টগ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন এবং জামাতা ডা. মো. সেলিম আকতার চৌধুরীকে খুলশী থানা পুলিশ গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের আটক করা হয় রোববার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর খুলশী আবাসিক এলাকার একটি বাসা থেকে।

ডা. সেলিম আকতার চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং সিনিয়রস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট। গ্রেফতারকৃতরা সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মা ও ভগ্নিপতি।

অভিযানটি পরিচালনা করেন খুলশী থানার এসআই গোলাম মোহাম্মদ নাসিম। তিনি যুগান্তরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভিআইপি আবাসিক এলাকার একটি ভবন থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

এর আগে রোববার রাত সাড়ে ৮টা থেকে পুলিশ ওই ভবনটি ঘিরে রাখে। ওই ভবনে তাদের অবস্থানের বিষয়ে নিশ্চিত হয়ে পুলিশ অভিযান শুরু করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রবির গোল্ড অর্জন, ২৫তম আইসিএবি বেস্ট অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ড ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২০ এম


রবির গোল্ড অর্জন, ২৫তম আইসিএবি বেস্ট অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ড ২০২৫

রবি আজিয়াটা পিএলসি ২৫তম আইসিএবি বেস্ট অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ড ২০২৫-এর কমিউনিকেশন অ্যান্ড আইটি ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে। এই পুরস্কারটি শনিবার (২৮ নভেম্বর) আয়োজিত একটি অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির হাতে প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি রবির চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) রুহুল আমিনের হাতে এই ট্রফিটি তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান, এফসিএ। টেলিযোগাযোগ খাতে করপোরেট সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে রবির উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

পুরস্কার গ্রহণের সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন রবির ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট রিপোর্টিং ডিরেক্টর মোহাম্মদ মঈন রিয়াদ, ফিন্যান্সিয়াল রিপোর্টিং বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ রাসেল এবং কোম্পানি সেক্রেটারিয়েট বিভাগের সিনিয়র ম্যানেজার ফাতিনাহ জাহরা খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশিষ্ট চলচ্চিত্রকার আজহারুল ইসলামের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২১ এম


বিশিষ্ট চলচ্চিত্রকার আজহারুল ইসলামের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ

বিশিষ্ট চলচ্চিত্রকার, নাট্যকার এবং অভিনেতা আজহারুল ইসলামের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার (৩০ নভেম্বর) পালিত হচ্ছে। ১৯৮৮ সালের এই দিনেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

এই উপলক্ষে, তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর থানার ঝিটকার কালোই গ্রামে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজহারুল ইসলাম পরিচালনা করেছেন ষড়যন্ত্র এবং রিকশাওয়ালা নামের দুটি চলচ্চিত্র, পাশাপাশি অসংখ্য মঞ্চ নাটকে অভিনয় ও পরিচালনা করেছেন। তার লেখা মঞ্চ নাটকের মধ্যে প্রকৃতি জীবন দাও, ইন্দ্রোজাল, বিষ ইত্যাদি উল্লেখযোগ্য।

এছাড়া, উল্লেখযোগ্য যে, আজহারুল ইসলাম দৈনিক সারাবাংলা এবং সারাবাংলা ডট নেট-এর বার্তা সম্পাদক মো. সুমন ইসলামের পিতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নদ্দায় আগুনে পুড়ল রাইদা পরিবহনের বাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২১ এম


নদ্দায় আগুনে পুড়ল রাইদা পরিবহনের বাস

রাজধানীর নদ্দা এলাকায় রাইদা পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রবিবার (২৯ নভেম্বর) রাত ১০টা ২৭ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে আগুন লাগার খবর পৌঁছায়। নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানালেন, "খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।"

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রাথমিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

এর আগে রামপুরা এলাকায় গত ১৮ নভেম্বর রাতে এই পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২৩ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%