প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের একটি অভিযানে সাইদুল ইসলাম নামের যুবলীগের এক সাধারণ সম্পাদককে আটক করেছে গৌরীপুর থানার পুলিশ। রোববার বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ভাংনামারী ইউনিয়নের সুতিরপাড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক সাইদুল ইসলাম মৃত আব্দুস সাত্তারের পুত্র। তিনি ভাংনামারী ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং গৌরীপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোফাজ্জল এর অনুসারী বলে জানা যায়। তাকে আটক করার পর তার বাড়ির পেছনে অবস্থিত জঙ্গলে বাঁশের তৈরি বেশ কিছু লাঠি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে সুতিরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে গৌরীপুর থানা পুলিশ। এ সময় সাইদুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। অভিযানের সময় আটক ব্যক্তির বাড়ির পেছনের জঙ্গল থেকে লাঠিগুলো উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের দাবি, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এই লাঠিগুলো জড়ো করা হয়েছিল।
আটকের বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজ জানান, রোববার বিকেলে অভিযান চালিয়ে সাইদুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। এ সময় তার বাড়ির পেছনের জঙ্গল থেকে লাঠিগুলো উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমএমআর
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন