প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন এবং জামাতা ডা. মো. সেলিম আকতার চৌধুরীকে খুলশী থানা পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের আটক করা হয় রোববার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর খুলশী আবাসিক এলাকার একটি বাসা থেকে।
ডা. সেলিম আকতার চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং সিনিয়রস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট। গ্রেফতারকৃতরা সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মা ও ভগ্নিপতি।
অভিযানটি পরিচালনা করেন খুলশী থানার এসআই গোলাম মোহাম্মদ নাসিম। তিনি যুগান্তরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভিআইপি আবাসিক এলাকার একটি ভবন থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
এর আগে রোববার রাত সাড়ে ৮টা থেকে পুলিশ ওই ভবনটি ঘিরে রাখে। ওই ভবনে তাদের অবস্থানের বিষয়ে নিশ্চিত হয়ে পুলিশ অভিযান শুরু করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন