শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:৫১ পি.এম
পটুয়াখালী সদর উপজেলার ১২ নং বড় বিগাই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল হোসেন মিন্টু মৃধা বলেছেন, দায়িত্ব গ্রহণের পর থেকে ইউনিয়নের তৃণমূল পর্যায়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছেন তিনি।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল হোসেন মিন্টু মৃধা বলেন, দায়িত্ব নেওয়ার পর ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাস্তা-ঘাট, গ্রাম আদালতের ভবনসহ নানা উন্নয়নমূলক কাজ করা হয়েছে। ইউনিয়নের এমন কোনো উন্নয়নমূলক খাত নেই, যেখানে তার দায়িত্বকালীন সময়ে কাজ হয়নি বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, “আমি জামাল হোসেন মিন্টু মৃধা দায়িত্ব পাওয়ার পর ১২ নং বড় বিগাই ইউনিয়ন পরিষদের আওতাধীন এলাকায় যে পরিমাণ উন্নয়নমূলক কাজ হয়েছে, তা গত ১৫ বছরেও হয়নি।”
স্থানীয় মানুষের মুখে মুখেও এসব উন্নয়নমূলক কাজের কথা শোনা যায় বলে দাবি করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাঁর ভাষ্য অনুযায়ী, দায়িত্ব পাওয়ার পর থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় দৃশ্যমান উন্নয়ন হয়েছে এবং এসব উন্নয়নমূলক কাজের সুফল পাচ্ছেন সাধারণ মানুষ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সারা দেশে গত ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু ঘটেছে হাম রোগের উপসর্গ নিয়ে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
চলতি বছরে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৭। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৮৬ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও কুমিল্লা জেলায় একজন করে শিশু মারা গেছে হাম রোগের উপসর্গ নিয়ে। একই সময়ে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৯৯ জন।
এছাড়া, ২৪ ঘণ্টায় ৯৮০ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা এখন এক লাখ ৮৬ হাজার ৮১৩ জনে পৌঁছেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রীলীলার সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি অভিনয়ে তার অবস্থানও দৃঢ় হচ্ছে। সম্প্রতি ইনস্টাগ্রামে তার একটি পোস্ট নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। ভিডিওটি এখন পর্যন্ত ১ কোটি ১১ লাখ লাইক পেয়েছে এবং এটি দেখা হয়েছে ২৫ কোটি ৮০ লাখেরও বেশি বার।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, শ্রীলীলার ওই ভিডিওতে প্রায় ৩৬ হাজারেরও বেশি মন্তব্য এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিসংখ্যান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট রিল্যাক্সের তথ্য অনুযায়ী, ভিডিওটির প্রতি বিপুল সাড়া পাওয়া গেছে।
শ্রীলীলা নিয়মিত ইনস্টাগ্রামে নিজের বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। কখনো তিনি ফ্যাশন ও ঐতিহ্যবাহী সাজে, কখনো ব্যক্তিজীবনের বিশেষ মুহূর্তে, আবার কখনো নতুন কাজের খবর নিয়ে হাজির হন। তবে আলোচিত এই ভিডিওতে দর্শক-অনুরাগীদের প্রতিক্রিয়া অন্যান্য পোস্টগুলোর তুলনায় অনেক বেশি পরিমাণে দেখা গেছে।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জনপ্রিয়তা বাড়ছে। দক্ষিণ ভারতীয় সিনেমায় পরিচিতি পাওয়ার পর, শ্রীলীলার বলিউডে অভিষেক হতে যাচ্ছে। অনুরাগ বসুর পরিচালনায় কার্তিক আরিয়ানের বিপরীতে তাকে দেখা যাবে।
এছাড়া, ধানুশের সঙ্গে ‘ওম : চ্যাপটার ওয়ান’ সিনেমাতেও অভিনয় করছেন শ্রীলীলা। তার হাতে রয়েছে আরো বেশ কয়েকটি সিনেমার কাজ। সব মিলিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা এবং নতুন সিনেমায় যুক্ত হওয়া, দুই দিক থেকেই আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ