ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রতিমন্ত্রী সোহেল মনজুরের হস্তক্ষেপে পিরোজপুরে বন্ধ থাকা LGED-এর উন্নয়নকাজ পুনরায় চালুর উদ্যোগ


প্রতিমন্ত্রী সোহেল মনজুরের হস্তক্ষেপে পিরোজপুরে বন্ধ থাকা LGED-এর উন্নয়নকাজ পুনরায় চালুর উদ্যোগ

দুর্নীতি ও অনিয়মের অভিযোগের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পিরোজপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) উন্নয়নকাজ পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আইনি জটিলতা নিরসনের মাধ্যমে দ্রুত নতুন টেন্ডার প্রক্রিয়া শুরু করে বন্ধ থাকা উন্নয়নকাজগুলো সচল করার বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের হস্তক্ষেপে এই উদ্যোগ বাস্তবায়নের পথে এগিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।

এ লক্ষ্যে আজ একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা উন্নয়ন প্রকল্পগুলোর আইনি জটিলতা নিরসন এবং পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নতুন টেন্ডারের মাধ্যমে উন্নয়নকাজগুলো পুনরায় শুরু করার বিষয়ে সিদ্ধান্ত ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা জানানো হয়।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

সভায় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমীন দুলালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কারণে বিভিন্ন প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে স্থবির হয়ে ছিল। ফলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হচ্ছিলেন। এ কারণে আইনি জটিলতা নিরসন করে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় নতুন করে টেন্ডারের মাধ্যমে কাজগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে পিরোজপুরের বিভিন্ন এলাকায় সড়ক, অবকাঠামোসহ LGED-এর আওতাধীন উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

পিরোজপুরবাসীর স্বার্থে দ্রুততার সঙ্গে বন্ধ থাকা প্রকল্পগুলো পুনরায় চালু করতে পারলে জেলার চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঠের বল উড়ে সড়কে, এরপর ঘটল যা...

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


মাঠের বল উড়ে সড়কে, এরপর ঘটল যা...

মাঠের খেলা চলাকালীন বল গ্যালারিতে কিংবা মাঠের বাইরে চলে যাওয়া নতুন কিছু নয়। তবে উরুগুয়ের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে মাঠের বাইরে চলে যাওয়া একটি বল ঘটিয়ে দিয়েছে অদ্ভুত এক সড়ক দুর্ঘটনা।

বল উড়ে গিয়ে পাশের সড়কে পড়ে যাওয়ার পর সেটি এড়াতে গিয়ে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে।

গতকাল এস্তাদিও পারকে এএনসিএপিতে মুখোমুখি হয়েছে মন্তেভিদিও এবং পায়সান্দু এফসি। ম্যাচের ২৪ মিনিটে পায়সান্দু দ্রুত আক্রমণে ওঠে। তাদের আক্রমণ থামাতে এবং বলটি বিপদমুক্ত করার জন্য মন্তেভিদিওর ডিফেন্ডার রিচার্ড নুনেস এতটাই জোরালো শট নেন যে, বল উড়ে গিয়ে ছোট্ট স্টেডিয়ামের সীমানা পেরিয়ে পাশের ব্যস্ত সড়কে পড়ে।

সরাসরি সম্প্রচার হতে থাকায় টেলিভিশনে সেই দৃশ্য ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, তখন সড়ক দিয়ে দ্রুতগতিতে চলছিল কয়েকটি গাড়ি। সামনে হঠাৎ বল চলে আসায় একটি গাড়ির চালক জোরে ব্রেক কষে।

এতে তার গাড়ি থেমেছে ঠিকই। তবে পেছন থেকে আসা আরেকটি গাড়ির চালক সময়মতো ব্রেক কষতে না পেরে সামনের গাড়িকে ধাক্কা দেয়। এই মুহূর্তও ম্যাচের সরাসরি সম্প্রচারের ক্যামেরায় ধরা পড়ে।

ঘটনাটি ঘিরে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ২০ মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

সৌভাগ্যক্রমে দুর্ঘটনায় কেউ হতাহত হননি। তবে মাঠের বল বিপদমুক্ত করতে গিয়ে কীভাবে সড়কে বিপদ ডেকে আনল, সেটিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ আবার মজার ছলে বলেছেন, দুর্ঘটনার কারণ হিসেবে বীমা কোম্পানিকে কীভাবে বোঝানো হবে যে, ফুটবল মাঠ থেকে উড়ে আসা একটি বলের কারণে গাড়ি থামাতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে!

মাঠের খেলায় অবশ্য এই ঘটনার কোনো প্রভাব পড়েনি। শেষ পর্যন্ত পায়সান্দুকে ১-০ গোলে হারিয়েছে মন্তেভিদিও। ৩৮ মিনিটে জয়সূচক গোলটি করেন লুকাস রদ্রিগেজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৬ আগস্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৬ আগস্ট

আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধন হবে। এদিন, উপজেলার ২৭ নম্বর মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন। এর মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেয়ার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ কর্মসূচি শুরুর কথা জানান। সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা, নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং তাদের জন্য সমান সুযোগের শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে বিভিন্ন সহায়তা কর্মসূচি হাতে নিয়েছে। বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ তারই অংশ। প্রতিমন্ত্রী বলেন, বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের শিক্ষার আওতায় আনার পাশাপাশি যারা বিদ্যালয়ে পড়ছে, তাদের শিক্ষাজীবন অব্যাহত রাখার জন্য সরকার বিভিন্ন ধরনের সহায়তা দিচ্ছে। বিনামূল্যে স্কুল ইউনিফর্ম দেওয়ার উদ্যোগও এর অংশ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইতিমধ্যে নতুন ইউনিফর্মের মডেল নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত নকশা অনুযায়ী মেয়েদের জন্য ফ্রক এবং ছেলেদের জন্য হাফশার্ট ও শর্টস রাখা হয়েছে। শিশুদের বয়স ও দৈনন্দিন বিদ্যালয়জীবনের কথা বিবেচনা করে ইউনিফর্ম তৈরিতে আরাম, ব্যবহারিক সুবিধা এবং একরূপতার বিষয়টি গুরুত্ব দেয়া হয়েছে। এর আগে গত ২৯ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের মডেল উপস্থাপন করা হয়। সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, পাইলট প্রকল্পের আওতায় দেশের প্রতিটি উপজেলায় দুটি করে বিদ্যালয়ে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু করার পরিকল্পনা রয়েছে। তখন, জুলাই থেকে এ কার্যক্রম শুরু করার কথা বলা হয়েছিল। সভায় শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় অন্যান্য শিক্ষা উপকরণ সরবরাহ নিয়েও আলোচনা হয়। বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে এ কার্যক্রমে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো নিজেদের সক্ষমতা অনুযায়ী অনুদানের মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করবে বলে জানানো হয়। ইতোমধ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি বিজিএমইএ এক লাখ শিক্ষার্থীর জন্য স্কুলব্যাগ, পোশাক ও জুতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ফলে শুধু ইউনিফর্ম নয়, শিক্ষার্থীদের প্রয়োজনীয় অন্যান্য উপকরণও ধীরে ধীরে সহায়তা কর্মসূচির আওতায় আনার উদ্যোগ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামকে ইসলামের আদর্শেই এগিয়ে নেবো: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


ইসলামকে ইসলামের আদর্শেই এগিয়ে নেবো: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে, বাংলাদেশে সব ধর্মের মানুষ বসবাস করবে। তবে ইসলামকে আমরা ইসলামের মতোই এগিয়ে নেবো বলেও তিনি উল্লেখ করেন।

রোববার (৯ আগস্ট) তারেক রহমান চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎকালে এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, যে কাজের ফলে মানুষ ভালো থাকে, সে কাজ করতে হবে। তিনি দেশের মানুষের কাছে দেয়া প্রতিশ্রুতির প্রতি অঙ্গীকারবদ্ধ থাকতে চান।

তিনি আরো বলেন, বিগত সময়ে পরিকল্পনাহীন আর ব্যক্তিগত স্বার্থে জ্বালানি খাতকে ব্যবহার করা হয়েছে, এবং যারা বিগত সময়ে দেশকে অন্যদিকে নিয়ে যেতে চেয়েছে, তারা গত কয়েকদিন ধরে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এ সময় ইমানের সঙ্গে দেশ পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হেফাজতের আমিরের দোয়া চাওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাড়িতে হামলার পর মমতা বললেন, ‘অল্পের জন্য রক্ষা পেয়েছি’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


গাড়িতে হামলার পর মমতা বললেন, ‘অল্পের জন্য রক্ষা পেয়েছি’

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এই হামলার ঘটনা ঘটেছে রবিবার, যখন তিনি দলীয় এক কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পথে কলকাতার কাছে উত্তর ২৪ পরগনায় পৌঁছান।

অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা তার গাড়ির দিকে ইট-পাথর নিক্ষেপ করে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে, যদি গাড়ির জানালা বন্ধ না থাকতো, তাহলে ইট-পাথরের আঘাতে তার মাথা ফেটে যেতে পারতো। এই শীর্ষ নেতা আরও বলেন যে, সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, পুলিশের হেফাজতে মারা যাওয়া এক দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার সময় তিনি হালিশহরে বিক্ষোভের সম্মুখীন হন।

বিক্ষোভকারীরা তৃণমূল কংগ্রেস নেত্রীর গাড়ি ঘিরে ফেলে এবং গাড়িতে কাদা লাগিয়ে দেয়। তাদের দিকে থেকে বিভিন্ন ধরনের আক্রমণেরও অভিযোগ রয়েছে, যেমন জুতা ও পানির বোতল ছোড়া। এই সময় বিক্ষোভকারীরা ‘চোর ভাগাও’ স্লোগান দিতে দেখা গেছে।

এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিক্ষোভকারীদের পেছনে সরিয়ে দেয়ার চেষ্টা করে। পরে, মমতা বলেন, "পুলিশের সামনে বাইরে থেকে আসা দুষ্কৃতকারীরা আমার গাড়িতে পাথর ছুড়েছে। যদি গাড়ির জানালা বন্ধ না থাকে, তাহলে পাথরের আঘাতে আমার মাথা ফেটে যেতে পারতো। আমি মারা যেতে পারতাম। এমন হামলার মুখে আমি আগে কখনও পড়িনি। আমাদের নিরাপত্তায় পুলিশ কিছুই করেনি। তারা কেবল বিজেপিকে নিরাপত্তা দেয়।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%