ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রেফারিং নিয়ে ফিফার কাছে মিশরের অভিযোগ


রেফারিং নিয়ে ফিফার কাছে মিশরের অভিযোগ

মিশর নাটকীয়ভাবে ম্যাচ হেরেছে। তারা ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল, কিন্তু পরে ৩-২ ব্যবধানে হারতে হয়েছে তাদের। এ ঘটনায় মিশর জানায়, আর্জেন্টিনার দুর্দান্ত কামব্যাকের ম্যাচে রেফারি পক্ষপাত করেছেন। তারা অভিযোগ করেছে যে রেফারির ভুল সিদ্ধান্ত ম্যাচের ফল নির্ধারণ করেছে।

ম্যাচ শেষে মিশরের কোচ হোসেম হাসান কোনো রাখঢাক না রেখে জানিয়েছেন, আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে টিকিয়ে রাখতেই তাদের বিরুদ্ধে অন্যায় করা হয়েছে। অন্যদিকে, ফরোয়ার্ড মোস্তাফা জিকো রেফারিকে ‘জালিম’ হিসেবে সম্বোধন করেছেন।

এবার মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ করেছে। ফেডারেশনের যোগাযোগ বিষয়ক প্রধান মোহাম্মদ মোরাদ সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে লেখেন, ‘মিসর ফুটবল ফেডারেশন আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারির বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করছে।’

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা জানিয়েছেন রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তার সহকারীদের বিরুদ্ধে তদন্ত করার বিষয়টি ফিফার কাছে। তিনি দাবি করেছেন, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোয় যেন রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তার সহকারীদের দায়িত্ব দেওয়া না হয়। তার মতে, তাদের ভুল সিদ্ধান্তই ফল নির্ধারণে বড় ভূমিকা রেখেছে।

মিসরের এই অভিযোগ মূলত দুটি সিদ্ধান্ত নিয়ে। ভিএআর পর্যালোচনার জন্য ফাউলের অভিযোগ করার পর তাদের একটি গোল বাতিল হওয়ার বিরুদ্ধে পেনাল্টির আবেদন করা হয়েছে, কিন্তু ভিএআর পর্যালোচনা করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৩ এম


বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে, সে বিষয়ে জানা উচিত। যদি বাসা থেকে বের হয়ে গিয়ে দেখেন মার্কেট বন্ধ, তখন আপনার কেমন লাগবে? তাই যাওয়ার আগে এটা জানা জরুরি। বুধবার (৮ জুলাই) জেনে নেয়া যেতে পারে, কোথায় মার্কেট বন্ধ থাকবে।

যেসব স্থানে পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, উত্তরার মাসকট প্লাজা সহ অনেক জায়গায় মার্কেট বন্ধ থাকবে।

এ ছাড়া আরও অঞ্চল হিসেবে রয়েছে বারিধারা, সাঁতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২, কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে রেফারিং কেলেঙ্কারি: অভিজ্ঞ মেক্সিকান রেফারি ফিফার তীব্র সমালোচনা করলেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৩ এম


বিশ্বকাপে রেফারিং কেলেঙ্কারি: অভিজ্ঞ মেক্সিকান রেফারি ফিফার তীব্র সমালোচনা করলেন

চলমান বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি নিয়ে ফুটবল বিশ্বে চলছে তীব্র বিতর্ক। ম্যাচটিতে রেফারিদের নেওয়া সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই বিভক্ত হয়ে পড়েছেন ফুটবল বিশ্লেষকরা। বিশেষত আফ্রিকান দল মিসরের খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রকাশ্য ক্ষোভের পর এই আলোচনা আরও গতিশীল হয়েছে।

ম্যাচের ভাগ্য নির্ধারণকারী গুরুত্বপূর্ণ সেই মুহূর্তটি নিয়ে এবার মুখ খুলেছেন কাতার বিশ্বকাপের অভিজ্ঞ মেক্সিকান রেফারি ফের্নান্দো গেরেরো। তিনি ব্যাখ্যা করেছেন, কীভাবে ভিএআর প্রটোকলের ভুল প্রয়োগের কারণে মিসর একটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে।

ম্যাচের শুরুতে মিসরের সামনে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার একটি সুবর্ণ সুযোগ ছিল। তারকা ফরোয়ার্ড জিকোর একটি অসাধারণ গোল বাতিল করে দেয় ভিএআর, যা ম্যাচের পুরো মোড় ঘুরিয়ে দিতে পারত। যদিও ম্যাচ শেষে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দারুণ একটি ঘুরে দাঁড়ানোর গল্পের মাধ্যমে নিজেদের করে নিয়েছে, তথাপি সেই গোল বাতিলের সিদ্ধান্তটি নিয়ে বিতর্ক ওঠা থামছে না।

অভিজ্ঞ রেফারি ফের্নান্দো গেরেরো তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন এবং জানান, রেফারি এবং ভিএআর টিম মিসরের গোলটি বাতিল করে একটি বড় ভুল করেছে। তিনি বলেছেন, আর্জেন্টিনার খেলোয়াড়ের ওপর কোনো ফাউল হয়নি। এমনকি যদি সেটিকে ফাউল হিসেবে ধরা হয়, তা সত্ত্বেও ভিএআর প্রটোকল অনুযায়ী ‘অ্যাটাকিং পজিশন ফেজ’ বা আক্রমণের প্রাথমিক ধাপ হিসেবে এটি পুনর্বিবেচনার সুযোগ ছিল না। কারণ, সেই সময় আর্জেন্টিনার ডিফেন্ডাররা নিজেদের পজিশনে ফেরার জন্য যথেষ্ট সময় ও স্থান পেয়েছিলেন।

গেরেরো আরও উল্লেখ করেছেন, গোলটি হওয়ার আগে আর্জেন্টিনার দল বলটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য অন্তত তিনটি সুযোগ পেয়েছিল, কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে। ফিফার অফিশিয়াল ভিএআর প্রটোকল অনুযায়ী, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি কেবল তখনই হস্তক্ষেপ করতে পারে যখন কোনো স্পষ্ট আক্রমণাত্মক ধারাবাহিকতা থাকে এবং বল হারানো দলের সেটি ফিরে পাওয়ার আর কোনো বাস্তবসম্মত সুযোগ না থাকে। এই ম্যাচে সেই নিয়ম সম্পূর্ণ লঙ্ঘন করা হয়েছে। মেক্সিকান এই অফিশিয়ালের মতে, রেফারিদের এই ভুল সিদ্ধান্তটি সরাসরি মিসরের ক্ষতি করেছে এবং শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে তাদের ছিটকে যাওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে।

উল্লেখ্য, ফের্নান্দো গেরেরো বিশ্ব ফুটবলের একটি প্রতিষ্ঠিত নাম। ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফাইনালে যখন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়, তখন রেফারিং প্যানেলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তার ভূমিকা ছিল। সেই টুর্নামেন্টে সাপোর্ট ভিএআর এবং অ্যাসিস্ট্যান্ট ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে মোট ১১টি ম্যাচে দায়িত্ব পালন করার ব্যাপক অভিজ্ঞতা তার রয়েছে। একজন অভিজ্ঞ রেফারির মুখ থেকে বিশ্বমঞ্চে আর্জেন্টিনার সুবিধা পাওয়ার এই চাঞ্চল্যকর ব্যাখ্যা আসার পর, টুর্নামেন্টের রেফারিংয়ের মান নিয়ে ফুটবল অঙ্গনে তোলপাড় শুরু হয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যবসার স্বার্থে মেসিকে বিশ্বকাপে রাখতে চায় ফিফা : মিশর কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩০ এম


ব্যবসার স্বার্থে মেসিকে বিশ্বকাপে রাখতে চায় ফিফা : মিশর কোচ

 

বিশ্বকাপের শেষ ষোলোতে নাটকীয় এক ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে এগিয়ে থেকেও মিশর ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে। লিওনেল মেসির দল ম্যাচের শেষ ১৩ মিনিট ১৫ সেকেন্ডের ব্যবধানে টানা তিন গোল করে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ করেছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। তিনি বলেছেন, ম্যাচটি সম্পূর্ণ কারচুপির শিকার ছিল এবং ফিফা নিজেদের ব্যবসায়িক স্বার্থে আর্জেন্টিনা ও মেসিকে বিশ্বকাপে রাখার পরিকল্পনা করেছে।

তিনি আরও বলেন, ফিফা যদি আর্জেন্টিনার জয়ই চেয়ে থাকে, তাহলে অন্য দলগুলোকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আহ্বান জানায় কেন? হোসাম হাসান স্পষ্টভাবে বলেছেন, ম্যাচটি সম্পূর্ণ কারচুপি ছিল এবং পুরো বিশ্ব এটি দেখেছে। তিনি দাবি করেছেন, তারা আর্জেন্টিনার চেয়ে ভালো খেলেছিল এবং ফুটবল ন্যায্য ছিল না।

ম্যাচের রেফারিং নিয়েও তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তার মতে, ম্যাচের শেষ দিকে মিশরের জন্য একটি স্পষ্ট পেনাল্টি প্রাপ্য ছিল, কিন্তু রেফারি সেটি দেননি। এছাড়া, দ্বিতীয়ার্ধের শুরুতে জিকোর গোলটি বাতিল করাও অন্যায় ছিল, বলেও তিনি অভিযোগ করেন।

হোসাম হাসান বলেছেন, "আমরা পরিষ্কার একটি পেনাল্টি পাওয়ার কথা ছিল। কিন্তু রেফারি সেটি দেননি। দ্বিতীয়ার্ধের শুরুতে জিকোর গোলটি বাতিল করা হয়, যদিও সেটি সম্পূর্ণ বৈধ ছিল।" মিশরের এই কোচ প্রতিবাদের অংশ হিসেবে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো বয়কট করার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, "আমি এই বিশ্বকাপের বাকি ম্যাচগুলো আর দেখব না। যদি ন্যায্যতা থাকে, তাহলে আমি আমার খেলোয়াড়দের বলেছি আমরা বিশ্বের সবচেয়ে বড় দলের বিপক্ষেও লড়াই করতে পারি।" কিন্তু হোসাম হাসানের এসব অভিযোগের বিষয়ে ফিফা বা ম্যাচ কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারি বৃষ্টিতে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪২ এম


ভারি বৃষ্টিতে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত

বান্দরবানে টানা ভারি বর্ষণ এবং পাহাড়ি ঢলের ফলে বন্যা দেখা দিয়েছে। সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

প্রতিবেদকের তথ্য অনুযায়ী, বান্দরবান জেলার শহরের আর্মি পাড়া, ওয়াপদা ব্রিজ, শেরে বাংলা নগর, ইসলামপুরসহ লামা, আলিকদম এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় বেশ কয়েকটি এলাকা তলিয়ে গেছে।

ইতোমধ্যে কয়েক শতাধিক পরিবার তাদের জিনিষপত্র এবং পরিবার নিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এছাড়া প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসের আশঙ্কা থাকায় আতঙ্কিত রয়েছে জেলার লক্ষাধিক মানুষ। এদের মধ্যে কেউ কেউ আশ্রয় কেন্দ্রে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষ নিজের ঘরবাড়ি ছেড়ে যেতে নারাজ।

এদিকে, পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে বান্দরবান জেলায় ২২০টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বন্যাকবলিত ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রশাসন মাইকিং করছে। তবে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরো অবনতি ঘটার আশঙ্কা করছেন সংশ্লিষ্টদের মতে।

উল্লেখ্য, গত কিছুদিন ধরে চলতে থাকা টানা বৃষ্টিপাতের ফলে বান্দরবানে পাহাড় ধসের আশঙ্কা এবং সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বৃদ্ধি ঘটেছে, যার ফলে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%