প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বান্দরবানে টানা ভারি বর্ষণ এবং পাহাড়ি ঢলের ফলে বন্যা দেখা দিয়েছে। সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
প্রতিবেদকের তথ্য অনুযায়ী, বান্দরবান জেলার শহরের আর্মি পাড়া, ওয়াপদা ব্রিজ, শেরে বাংলা নগর, ইসলামপুরসহ লামা, আলিকদম এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় বেশ কয়েকটি এলাকা তলিয়ে গেছে।
ইতোমধ্যে কয়েক শতাধিক পরিবার তাদের জিনিষপত্র এবং পরিবার নিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এছাড়া প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসের আশঙ্কা থাকায় আতঙ্কিত রয়েছে জেলার লক্ষাধিক মানুষ। এদের মধ্যে কেউ কেউ আশ্রয় কেন্দ্রে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষ নিজের ঘরবাড়ি ছেড়ে যেতে নারাজ।
এদিকে, পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে বান্দরবান জেলায় ২২০টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বন্যাকবলিত ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রশাসন মাইকিং করছে। তবে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরো অবনতি ঘটার আশঙ্কা করছেন সংশ্লিষ্টদের মতে।
উল্লেখ্য, গত কিছুদিন ধরে চলতে থাকা টানা বৃষ্টিপাতের ফলে বান্দরবানে পাহাড় ধসের আশঙ্কা এবং সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বৃদ্ধি ঘটেছে, যার ফলে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন