প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিশর নাটকীয়ভাবে ম্যাচ হেরেছে। তারা ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল, কিন্তু পরে ৩-২ ব্যবধানে হারতে হয়েছে তাদের। এ ঘটনায় মিশর জানায়, আর্জেন্টিনার দুর্দান্ত কামব্যাকের ম্যাচে রেফারি পক্ষপাত করেছেন। তারা অভিযোগ করেছে যে রেফারির ভুল সিদ্ধান্ত ম্যাচের ফল নির্ধারণ করেছে।
ম্যাচ শেষে মিশরের কোচ হোসেম হাসান কোনো রাখঢাক না রেখে জানিয়েছেন, আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে টিকিয়ে রাখতেই তাদের বিরুদ্ধে অন্যায় করা হয়েছে। অন্যদিকে, ফরোয়ার্ড মোস্তাফা জিকো রেফারিকে ‘জালিম’ হিসেবে সম্বোধন করেছেন।
এবার মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ করেছে। ফেডারেশনের যোগাযোগ বিষয়ক প্রধান মোহাম্মদ মোরাদ সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে লেখেন, ‘মিসর ফুটবল ফেডারেশন আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারির বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করছে।’
মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা জানিয়েছেন রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তার সহকারীদের বিরুদ্ধে তদন্ত করার বিষয়টি ফিফার কাছে। তিনি দাবি করেছেন, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোয় যেন রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তার সহকারীদের দায়িত্ব দেওয়া না হয়। তার মতে, তাদের ভুল সিদ্ধান্তই ফল নির্ধারণে বড় ভূমিকা রেখেছে।
মিসরের এই অভিযোগ মূলত দুটি সিদ্ধান্ত নিয়ে। ভিএআর পর্যালোচনার জন্য ফাউলের অভিযোগ করার পর তাদের একটি গোল বাতিল হওয়ার বিরুদ্ধে পেনাল্টির আবেদন করা হয়েছে, কিন্তু ভিএআর পর্যালোচনা করা হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন