বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:০৭ পি.এম
ইরানে মার্কিন হামলার নতুন ঘটনার পাশাপাশি ইসরায়েলের হুমকির ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যা সরবরাহে বিঘ্ন ঘটানোর আশঙ্কা তৈরি করেছে। ফলে, বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়ে গেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ৫৯ সেন্ট বা শূন্য দশমিক ৬২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৬ দশমিক ২২ শতাংশ ডলারে পৌঁছেছে।
অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ফিউচারস ৭৮ সেন্ট বা শূন্য দশমিক ৮৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯১ দশমিক ৭৯ শতাংশ ডলারে দাঁড়িয়েছে। টানা চতুর্থ দিনের মতো উভয় ধরনের তেলের দাম বৃদ্ধি পাচ্ছে এবং দিনের শুরুতে এগুলোর দাম গত ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
ইরানের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার রাতে মার্কিন হামলায় ১৮ জন নিহত এবং ১০৮ জন আহত হয়েছেন। দেশটির রেড ক্রিসেন্ট জানিয়েছে, হরমুজ প্রণালির উপকূলে একটি বিয়ের অনুষ্ঠানে চারজন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন। অন্যদিকে, দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, মার্কিন হামলায় ইরানের সেনাবাহিনীর তিনজন পাইলট নিহত হয়েছেন।
জুলাই মাসের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এটি ছিল সবচেয়ে বড় গোলাগুলির ঘটনা। ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধ বর্তমানে সপ্তম মাসে প্রবেশ করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ আবারও সতর্ক করেছেন যে, তেহরান হামলা চালালে ইসরায়েল দেশটির সামরিক ও বেসামরিক অবকাঠামো এবং জ্বালানি কেন্দ্রগুলোকে অচল করে দেবে। স্যাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন বলেছেন, কাটজের মন্তব্যের পর তেলের দাম আরও বৃদ্ধি পেয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত প্রাথমিক জাহাজ চলাচল তথ্য অনুযায়ী, বুধবার হরমুজ প্রণালি দিয়ে ছয়টি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে, যা আগের দিনের ১১টির তুলনায় কম এবং গত ১০ দিনের গড় প্রায় ১৩টির তুলনায় অনেক কম। ইউবিএস-এর জ্বালানি বিশ্লেষক জিওভানি স্টাউনোভো বলেছেন, তেলের বাজার সংকুচিত হওয়ায় বিশ্বব্যাপী তেলের মজুত কমার ফলে দাম বৃদ্ধি পাচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাও এই পরিস্থিতিতে কিছুটা সহায়তা করতে পারে।
এদিকে, ইরান সেইসব জাহাজের তালিকায় আরও কিছু জাহাজ যুক্ত করেছে যেগুলোকে তারা নিয়ম লঙ্ঘনকারী হিসেবে মনে করে এবং প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টা করলে জরিমানা, বাজেয়াপ্ত বা আটক করা হবে বলে জানিয়েছে। ইরান গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে ইরাকি জাহাজগুলোতে অনুমতি দিয়েছে।
বুধবার দুজন ইরাকি জ্বালানি কর্মকর্তা জানিয়েছেন, ইরাক আগস্টে তার তেল রপ্তানি বাড়িয়ে দৈনিক প্রায় ২.৩৪ মিলিয়ন ব্যারেলে উন্নীত করেছে, যা জুলাই মাসে ছিল প্রায় ১.৩৫ মিলিয়ন ব্যারেল। সেপ্টেম্বরেও রপ্তানি বাড়বে বলে আশা করা হচ্ছে, কারণ বড় ছাড় এবং ইরাকি ট্যাংকারগুলোর জন্য ইরানের অনুমোদন ক্রেতাদের উৎসাহিত করেছে। তেলের উচ্চ মূল্য এবং এর ফলে সৃষ্ট মুদ্রাস্ফীতির প্রভাব এই মাসে ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির সম্ভাবনার ওপর বাজি বাড়িয়েছে।
সূত্র: রয়টার্স।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
> জাতীয়
বিরোধী দলের পক্ষ থেকে র্যাবের আদলে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের উদ্যোগের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম স্পিকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, প্রস্তাবিত বিলটি সংসদে উত্থাপনের অনুমতি না দেওয়া উচিত।
নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, ‘যদি র্যাব বিলুপ্ত করে এর বর্তমান জনবল দিয়ে নতুন নামে এসআরবি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়, তাহলে এটি মূলত নতুন মোড়কে র্যাবকে ফিরিয়ে আনার চেষ্টা হবে। এটি আসলে র্যাবের পুনর্গঠনেরই একটি রূপান্তর।’বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্য প্রদানকালে তিনি এই আহ্বান জানান।তিনি বলেন, ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে যে বিলটি উত্থাপনের অনুমতি চাওয়া হয়েছে, বিরোধী দলের পক্ষ থেকে আপনার প্রতি অনুরোধ থাকবে, এই বিলটি উত্থাপনের অনুমতি যেন না দেওয়া হয়। আমরা এর উত্থাপনের বিরুদ্ধে জোরালো বিরোধিতা জানাচ্ছি।’
র্যাবের অতীত কার্যক্রমের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘র্যাব নামক প্রতিষ্ঠানটি বিগত ফ্যাসিবাদী সময়ে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গোপন বন্দিশালা তথা আয়নাঘরের কারণে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিতর্কিত হয়েছে।’
তিনি নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক পক্ষের প্রতিশ্রুতি ছিল র্যাব বিলুপ্ত করা। নির্বাচনের সময় বিএনপি প্রেস ব্রিফিং করে র্যাব বিলুপ্ত করার কথা বলেছিল। কিন্তু তখন র্যাব বিলুপ্ত করে নতুন প্রতিষ্ঠান গঠনের কথা বলা হয়নি।’
রাজনৈতিকবিশ্লেষণ পরিষেবা
র্যাবের কাঠামো ও কার্যক্রমের উল্লেখ করে তিনি বলেন, ‘বিভিন্ন সময়ে সামরিক বাহিনীর সদস্যদেরও এই বাহিনীতে দায়িত্ব দেওয়া হয়েছে। সামরিক বাহিনী ও পুলিশকে রাজনৈতিকীকরণ করে নিপীড়নের হাতিয়ারে পরিণত করা হয়েছে।’
পুলিশের বিশেষায়িত ইউনিট গঠনের প্রয়োজনীয়তা নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘পুলিশের কোনো বিশেষায়িত ইউনিটের প্রয়োজন আছে কি না এবং তার রূপরেখা কেমন হবে, তা নিয়ে সংসদে ও বাইরে বিস্তারিত আলোচনা হওয়া উচিত।’ র্যাবকে ফ্যাসিবাদী আমলের দাগ, ক্ষতচিহ্ন ও আতঙ্ক হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘আগে র্যাবকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করতে হবে; এরপর নতুন কোনো বিশেষায়িত ইউনিটের প্রয়োজন হলে বিস্তারিত আলোচনার মাধ্যমে বিল আনতে হবে।’বক্তব্যের শেষে তিনি পুনরায় স্পিকারের কাছে আবেদন জানিয়ে বলেন, ‘মাননীয় স্পিকার, আপনার কাছে অনুরোধ থাকবে, এই বিলটি সংসদে উত্থাপন করার অনুমতি আপনি দেবেন না।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিরোধী দলের তীব্র বিরোধিতার মধ্যে সংসদে এসআরবি বিল উত্থাপনবিরোধী দল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে নতুন নামে একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে। তবে বিরোধী দলের এই প্রতিবাদ সত্ত্বেও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ জাতীয় সংসদে উত্থাপন করেছেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বিলটি উত্থাপনকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্তির মাধ্যমে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে পুলিশ বাহিনীর আওতাধীন একটি বিশেষায়িত ইউনিট গঠন, তার নিয়ন্ত্রণ, পরিচালনা, শৃঙ্খলা রক্ষা এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে আনীত একটি বিল—স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬ মহান জাতীয় সংসদে উত্থাপন করছি।’
বিলটি উত্থাপনের আগে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম এর তীব্র বিরোধিতা করেন। তিনি স্পিকারের কাছে প্রস্তাবিত এই বিলটি সংসদে উত্থাপনের অনুমতি না দেওয়ার জন্য আবেদন জানান।
নাহিদ ইসলাম বলেন, ‘র্যাব বিলুপ্ত করে এর বর্তমান জনবল দিয়েই নতুন নামে এসআরবি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলে তা মূলত নতুন মোড়কে র্যাবকে ফিরিয়ে আনা ছাড়া আর কিছু হবে না। এটি মূলত র্যাবের পুনর্গঠনেরই নামান্তর।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
র্যাব বিলুপ্তির প্রস্তাবকে পূর্ণ সমর্থন জানান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে, নতুন কোনো এলিট ফোর্স বা বিশেষায়িত বাহিনী গঠনের আগে আরো আলোচনা ও পর্যালোচনার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে সাইবার অপরাধ মোকাবিলায় সাইবার সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব এলে তা বিবেচনা করা যেতে পারে বলে মত দেন তিনি।বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।সংসদে বিরোধীদলীয় নেতা উল্লেখ করেন, নির্বাচনের আগে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচিত হয়ে সরকার গঠন করলে র্যাব বিলুপ্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল। তাই র্যাব বিলুপ্তির যে প্রস্তাব আনা হয়েছে, সেটিকে সর্বান্তকরণে সমর্থন করেন এবং এই প্রস্তাব আনার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।র্যাবের বিকল্প বা নতুন বাহিনী গঠনের প্রসঙ্গে তিনি বলেন, ‘এলিট ফোর্সের রিপ্লেসমেন্ট হিসেবে অথবা নতুন করে যেটাই হোক, এটা গঠনের প্রয়োজনীয়তা থাকতে পারে। তবে, এর আগে আরও আলোচনা ও পর্যালোচনা প্রয়োজন।’সাইবার অপরাধ নিয়ন্ত্রণের ওপর জোর দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সাইবার স্পেসে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের শিকার সরকারি দল, বিরোধী দল ও সাধারণ মানুষ। তাই এ ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। তিনি আরও বলেন, ‘হয়তোবা একটা সাইবার সিকিউরিটি ফোর্স আমাদের বিল্ড আপ করা লাগতে পারে। সেরকম ভালো কিছু করলে আমরা অবশ্যই সমর্থন দেব।’নতুন বাহিনী যেন কোনোভাবেই দমন-পীড়নের হাতিয়ার না হয়, সে বিষয়ে কঠোর সতর্কবার্তা উচ্চারণ করে তিনি বলেন, এটি যেন রিপ্রেশনের উদ্দেশ্যে না হয়ে মানুষের ব্যক্তিগত মর্যাদা রক্ষার উদ্দেশ্যে গঠিত হয়।র্যাব বিলুপ্তির বিষয়ে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়ে নতুন বাহিনী গঠনের বিষয়টি নিয়ে আরও চিন্তাভাবনা ও প্রস্তুতির আহ্বান জানিয়ে তিনি মন্তব্য করেন, ‘উনারাও আরেকটু চিন্তা করুন, আমরাও একটু চিন্তা করি, আর একটু হোমওয়ার্ক করি।’জনগণের মনে যাতে কোনো নেতিবাচক ধারণা তৈরি না হয়, সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, নতুন কোনো বাহিনী গঠন করা হলে জনগণের মধ্যে যেন এমন ধারণা তৈরি না হয় যে কেবল পদ্ধতি বা মোড়ক পরিবর্তন করে একই ধরনের প্রতিষ্ঠান আবার ফিরিয়ে আনা হয়েছে। নতুন ব্যবস্থার টোটাল কনসেপ্ট যে পরিবর্তিত হয়েছে, সেই নিশ্চয়তা জনগণের সামনে তুলে ধরতে হবে।বক্তব্যের শেষে তিনি বলেন, ‘আমি এটার পক্ষে, কিন্তু সবাই মিলে আমরা করি, কনভিন্স হয়ে করি, আরও একটু হোমওয়ার্ক করে করি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসলামী উন্নয়ন ব্যাংক ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল গ্রহণের আগ্রহ প্রকাশ করেছে।ঢাকার ইউনূস সেন্টারে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৃহস্পতিবার ইসলামী উন্নয়ন ব্যাংক গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের সাক্ষাৎ করেন। এই বৈঠকে উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী সমাধান নিয়ে আলোচনা হয়েছে।ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আদিব ইউসুফ আল আমা, ইসলামী উন্নয়ন ব্যাংকের কান্ট্রি প্রোগ্রামস বিভাগের মহাপরিচালক আনাস আসিয়ামি এবং আইটিএফসির ট্রেড ফাইন্যান্স বিভাগের মহাব্যবস্থাপক আবদিহামিদ আবু।এই বৈঠকে অধ্যাপক ইউনূসের দর্শন ও বাস্তব অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়। প্রতিনিধিরা ক্ষুদ্রঋণ ও গ্রামীণ ব্যাংক নিয়ে অধ্যাপক ইউনূসের কাজ, সামাজিক ব্যবসার ধারণা এবং তার ‘তিন শূন্য’ ধারণা—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ—এর ভাবনা নিয়ে মতবিনিময় করেন।ড. আল জাসের জানান, বাংলাদেশের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইসলামী উন্নয়ন ব্যাংক তার সদস্য দেশগুলোতে ক্ষুদ্রঋণ চালুর বিভিন্ন উপায় বিবেচনা করছে। অধ্যাপক ইউনূস এ উদ্যোগকে স্বাগত জানিয়ে গ্রামীণের কর্মসূচিগুলো নিবিড়ভাবে পর্যালোচনা করতে একটি দল পাঠানোর অনুরোধ করেন, যাতে ইসলামী উন্নয়ন ব্যাংক কিছু পদ্ধতি গ্রহণে আগ্রহী হতে পারে তা চিহ্নিত করতে পারে।এ সময় ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের জন্য বাংলাদেশে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করায় ড. আল জাসেরকে ধন্যবাদ জানিয়ে প্রফেসর ইউনূস বলেন, এ চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ ও ইসলামী উন্নয়ন ব্যাংকের মধ্যে সম্পর্কের গভীরতা এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের ভূমিকার প্রতিফলন ঘটেছে।ড. আল জাসের অধ্যাপক ইউনূসের কাজের প্রশংসা করে বলেন, বর্তমানে অধিকাংশ তরুণের মধ্যে প্রচলিত চাকরিব্যবস্থা থেকে দূরে থাকার প্রবণতা রয়েছে, তারা আর নিজেদের শুধু চাকরিজীবী হিসেবে গড়ে তুলতে আগ্রহী নন।অধ্যাপক ইউনূস বলেন, তরুণদের সৃজনশীলতাকে সমস্যা সমাধান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার প্রয়োজন রয়েছে—যে ধারণাটি শুরু থেকেই ক্ষুদ্রঋণের মূল ভিত্তিতে ছিল। তিনি গ্রামীণের নবীন উদ্যোক্তা কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, এটি বাংলাদেশে শুরু হয়ে পরবর্তীতে অন্যান্য দেশেও সম্প্রসারিত হয়েছে।আলোচনায় গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাও উঠে আসে। এই বিশ্ববিদ্যালয় তরুণদের চাকরিপ্রার্থী নয়, বরং চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তোলায় নিবেদিত হবে। অধ্যাপক ইউনূস গ্রামীণ এলাকাগুলোতে সামাজিক ব্যবসার নেটওয়ার্ক হিসেবে ডিজিটাল স্বাস্থ্যসেবা, চক্ষুসেবা, নার্সিং কলেজ, হাসপাতাল চেইনসহ একাধিক উদ্যোগ গড়ে তোলার অভিজ্ঞতা ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিদলকে জানান।অধ্যাপক ইউনূস বলেন, বর্তমান প্রজন্ম এ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রজন্ম, কারণ তারা ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ। তিনি বলেন, তারা শুধু চাকরি পাওয়াকে প্রকৃত চ্যালেঞ্জ হিসেবে দেখে না; বরং মানবিক সমস্যার সমাধানে নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগানোই তাদের মূল লক্ষ্য।তিনি তরুণদের সামাজিক সমস্যা সমাধান, মর্যাদাপূর্ণ সুযোগ সৃষ্টি এবং আরও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার ক্ষেত্রে তাদের সৃজনশীলতা ও উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার সক্ষমতা নিয়েও আলোচনা করেন। বৈঠকে দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান এবং সামাজিক উন্নয়নে উদ্ভাবনী ও টেকসই পদ্ধতি গড়ে তোলার ক্ষেত্রে ইসলামী উন্নয়ন ব্যাংক ও অধ্যাপক ইউনূসের অভিন্ন আগ্রহের বিষয়টি প্রতিফলিত হয়।বৈঠকে উপস্থিত প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন ইওপির মিডল অফিসের টেকনিক্যাল সাপোর্ট অফিসার মোহাম্মাদ জাফর আলমাশহারাউই, ইওপি’র ফ্রন্ট অফিস স্পেশালিস্ট ও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আহমাদ শাওয়েশ, সিনিয়র এডিটোরিয়াল অ্যান্ড ব্র্যান্ডিং স্পেশালিস্ট আবদিকাদির আবদি, ঢাকার রিজিওনাল হাবের ম্যানেজার আলী খান, ঢাকার রিজিওনাল হাবের অপারেশন্স টিম লিডার নাসের ইয়াকুবু, ঢাকার রিজিওনাল হাবের কান্ট্রি ইকোনমিস্ট মাহবুব রব্বানি, আইটিএফসির ডিভিশন ম্যানেজার আবদুল আলিম এইচ মোহাম্মদ এবং আইটিএফসির সিনিয়র ম্যানেজার ইফতেখার আলম।এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান, ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ এবং গ্রামীণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক তাসমিনা রহমান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ