ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ভোলায় ভারতীয় আর্টিসানাল ট্রলিং বোট ও জাল জব্দ


ভোলায় ভারতীয় আর্টিসানাল ট্রলিং বোট ও জাল জব্দ

জেলার চরফ্যাশনে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভারতীয় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জাল জব্দ করেছে।

গতকাল শনিবার রাত পৌনে ৮ টায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমের কাছে এই তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, ভোলার দুলারহাট থানাধীন মায়া নদীতে গত ২৮ আগস্ট শুক্রবার রাত ১০টায় কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন ও চরমানিকা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে একটি আর্টিসানাল ট্রলিং বোট এবং ১১টি ট্রলিং জাল জব্দ করা হয়।

আরও পড়ুন: এমপির হস্তক্ষেপের পরও কমেনি ডাকাতি, নাসিরনগরের আনন্দপুরে ফের ডাকাতি আজ ভোররাতে আবারও ডাকাতির ঘটনা, আতঙ্কে স্থানীয়রা

মিডিয়া কর্মকর্তা আরও জানান, পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, জব্দকৃত বোটটি ভারতীয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিছু অসাধু বাংলাদেশি ব্যক্তি অবৈধভাবে বোটটি বাংলাদেশে নিয়ে এসে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল। অভিযান পরিচালনার সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা জেলেরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, "দেশের জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণ প্রতিরোধ এবং মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

আরও পড়ুন: মহেশপুরে শ্বশুরের বিরুদ্ধে জামাই আব্দুর রহমান হত্যার অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী গ্রেপ্তার

ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) ভোরে উপজেলার আড়পাড়া এলাকায় যশোর-ঝিনাইদহ মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মনোহরপুর গ্রামের তাজিম হোসেন (২৬), আড়পাড়া নদীপাড়া এলাকার রিফাত মিয়া (২৫) ও একই এলাকার রমজান আলী (৩৮)। পুলিশ জানায়, তারা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টা ১৫ মিনিটের দিকে আড়পাড়া গ্রামের হক চিড়া মিলের সামনে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি দল পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় আরও ১৫ থেকে ২০ জন পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় কালীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনের ধারায় মামলা হয়েছে। মামলার এজাহারে গ্রেপ্তার তিনজনসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মকাণ্ড বা নাশকতার চেষ্টা বরদাশত করা হবে না। মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০২:৩৯ পি.এম


দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী

বাংলাদেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ আছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

রোববার (৩০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ শহরের বেউথায় খাদ্য গুদামে আকস্মিক পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, এখানে কোন অসুবিধা নেই, ইনশাআল্লাহ বাংলাদেশের সাধারণ জনগণের কাছে যে চাল, গম যেগুলো আছে, সেগুলো আমরা ঠিকমত সরবরাহ করতে পারবো।

দেশের দুর্যোগ মোকাবেলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা এই পরিকল্পনা নিয়েও কাজ করছি। কারণ দেশে যে কোন পরিস্থিতি সামাল দিতে পারি, ঠিক সেভাবেই মজুদের ব্যবস্থা করা হচ্ছে।

খাদ্যের সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, আসলে আমি তো দায়িত্ব নিয়েছি মাত্র কয়েকদিন হয়েছে। অতএব আমাকে দেখতে হবে, অবজারভেশন করতে হবে, আসলেই সত্যি কোনটি বা কী হচ্ছে? তারপর এই বিষয়ে মতামত দিতে পারবো।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাছরিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আইয়ুব রায়হান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যাবিধ্বস্ত নেপালে ফ্রিতে ইন্টারনেট দিতে প্রস্তুত স্টারলিংক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০২:৩৯ পি.এম


বন্যাবিধ্বস্ত নেপালে ফ্রিতে ইন্টারনেট দিতে প্রস্তুত স্টারলিংক

দুর্যোগ ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য যোগাযোগ কিট স্থাপন এবং বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দিতে প্রস্তুত রয়েছে স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক, যা বন্যাবিধ্বস্ত নেপালে কার্যকর হবে। তবে, এ জন্য নেপাল সরকারের অনুমোদনের জন্য অপেক্ষা করছে প্রতিষ্ঠানটি।

রবিবার এক্সে প্রকাশিত এক বিবৃতিতে স্টারলিংক জানায়, নেপাল ও তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ বন্যার পর ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়ানোর জন্য তারা প্রস্তুত রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি পেলেই তারা প্রয়োজনীয় প্রযুক্তি ও যোগাযোগ কিট স্থাপন করবে।

স্টারলিংক তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, অনুমতি পাওয়ার সাথে সাথে নেপাল সরকার এবং মানবিক সহায়তা সংস্থাগুলোকে সহযোগিতা করতে কিট স্থাপন এবং বিনামূল্যে পরিষেবা দিতে তারা প্রস্তুত।

বন্যায় ওই অঞ্চলের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। সড়ক ও সেতুর ধ্বংসের পাশাপাশি স্থানীয় মোবাইল নেটওয়ার্কের বড় ধরনের ক্ষতি হওয়ায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

স্টারলিংক জানায়, প্রাকৃতিক দুর্যোগের সময় তাদের স্যাটেলাইটভিত্তিক যোগাযোগ ব্যবস্থা দ্রুত ইন্টারনেট সংযোগ দিতে সক্ষম। প্রতিষ্ঠানটির বহনযোগ্য কিট চালু করতে প্রয়োজন শুধু বিদ্যুতের উৎস এবং আকাশের পরিষ্কার দৃশ্য। এগুলোর মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই উচ্চগতির ও কম-বিলম্বের ইন্টারনেট সংযোগ চালু করা সম্ভব।

উদ্ধার ও অনুসন্ধানকারী দলগুলোর মধ্যে সমন্বয়, আহতদের চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের যোগাযোগ এবং দুর্যোগকবলিত এলাকায় স্বজনদের সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ পুনঃস্থাপনে এই ধরনের জরুরি যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট ভোতে কোশি নদীর ভয়াবহ বন্যার পর নেপালের ক্ষয়ক্ষতির মাত্রা ক্রমেই স্পষ্ট হচ্ছে। কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যায় সরকারি হিসাবে নিহতের সংখ্যা ৭৩৪ জনে পৌঁছেছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত নদী অববাহিকাজুড়ে ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বা তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সূত্র: নেপাল নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণভোট: ইইউতে যোগদানের প্রস্তাব প্রত্যাখ্যান আইসল্যান্ডের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


গণভোট: ইইউতে যোগদানের প্রস্তাব প্রত্যাখ্যান আইসল্যান্ডের

আইসল্যান্ডের জনগণ গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম আরইউভি জানায়, ভোট গণনার কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছালেও ‘না’ ভোটের সংখ্যা স্পষ্টভাবে এগিয়ে রয়েছে।

রবিবার অনলাইনে প্রকাশিত ভোটের ফলাফল অনুযায়ী, রিপোর্ট লেখা পর্যন্ত গণনা হওয়া ভোটের মধ্যে ৫২ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে ‘না’ পক্ষে। অন্যদিকে, ইইউতে যোগদানের আলোচনা শুরুর পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪৭ দশমিক ৫ শতাংশ।

আইসল্যান্ডের ছয়টি ভোটকেন্দ্রের মধ্যে একটি জেলায় অল্পসংখ্যক ব্যালট গণনা বাকি থাকলেও ফলাফলের ব্যবধানের কারণে ইইউতে যোগদানের আলোচনা শুরুর প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত বলে আরইউভি জানিয়েছে।

সরকারি সম্প্রচারমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, “আইসল্যান্ড জাতি ইইউর সঙ্গে যোগদানের আলোচনা প্রত্যাখ্যান করেছে।”

সরকারের অবস্থান: এখন না হলে আর কখনও নয়

আইসল্যান্ডের সরকার ইইউ সদস্যপদ নিয়ে আলোচনা শুরুর প্রস্তাবটিকে গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে তুলে ধরেছিল। প্রধানমন্ত্রী ক্রিস্তুন ফ্রস্টাদোত্তির আগস্ট মাসে ভোটারদের উদ্দেশে বলেছিলেন, প্রস্তাবটি প্রত্যাখ্যাত হলে ইইউ সদস্যপদ নিয়ে চলমান সব ধরনের আলোচনা কার্যত থেমে যাবে।

সরকারের পরিকল্পনা ছিল, গণভোটের মাধ্যমে জনগণের কাছ থেকে ইইউর সঙ্গে আনুষ্ঠানিক সদস্যপদ আলোচনা শুরুর বিষয়ে স্পষ্ট অনুমোদন নেওয়া। তবে ভোটের ফল সরকারের সেই উদ্যোগে বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

ইইউপন্থীদের যুক্তি কী ছিল?

ইইউতে যোগদানের পক্ষে প্রচার চালানো গোষ্ঠীগুলো বলেছিল, ইউনিয়নের সদস্য হলে আইসল্যান্ডের অর্থনীতিতে বেশ কিছু সুবিধা আসতে পারে। বিশেষ করে উচ্চ সুদের হার কমানো এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে বলে তারা দাবি করে।

এছাড়া ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের নিরাপত্তা পরিস্থিতির ব্যাপক পরিবর্তন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের বক্তব্যের মতো ভূরাজনৈতিক ঘটনাগুলোর প্রেক্ষাপটে ইইউর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আইসল্যান্ডের নিরাপত্তা জোরদারে সহায়ক হতে পারে বলেও ‘হ্যাঁ’ পক্ষের প্রচারকারীরা যুক্তি দেন।

বিশেষ করে উত্তর আটলান্টিক ও আর্কটিক অঞ্চলের ভূরাজনৈতিক গুরুত্ব বাড়তে থাকায় ইউরোপের সঙ্গে আইসল্যান্ডের সম্পর্ক আরও গভীর করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছিলেন ইইউপন্থীরা।

সার্বভৌমত্ব ও মৎস্যসম্পদ হুমকিতে পড়বে

অন্যদিকে, ইইউবিরোধী বা ‘না’ ভোটের পক্ষের প্রচারকারীরা সদস্যপদের সম্ভাব্য নেতিবাচক দিকগুলোর ওপর জোর দেন। তাদের প্রধান যুক্তি ছিল, ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলে আইসল্যান্ডের জাতীয় সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে।

এছাড়া দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ মৎস্যসম্পদের ওপর নিয়ন্ত্রণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা। ইইউর অভিন্ন নীতিমালা ও বিধিবিধানের কারণে আইসল্যান্ডের নিজস্ব মৎস্যজলসীমা ও মাছ ধরার অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ‘না’ ভোটের পক্ষের প্রচারকারীরা আশঙ্কা প্রকাশ করেন।

ফলে গণভোটের প্রচারে অর্থনৈতিক সুবিধা ও নিরাপত্তার প্রশ্নের বিপরীতে সার্বভৌমত্ব এবং মৎস্যসম্পদের ওপর জাতীয় নিয়ন্ত্রণের বিষয়টি বড় হয়ে ওঠে।

২০০৯ সালে প্রথম আবেদন, ২০১৩ সালে আলোচনা স্থগিত

ইউরোপীয় ইউনিয়নে যোগদানের বিষয়ে আইসল্যান্ডের আগ্রহ নতুন নয়। ২০০৯ সালে বৈশ্বিক আর্থিক সংকটে দেশটির অর্থনীতি বড় ধরনের চাপে পড়ার পর প্রথমবারের মতো ইইউ সদস্যপদের জন্য আনুষ্ঠানিক আবেদন করেছিল আইসল্যান্ড।

পরবর্তী সময়ে ইইউর সঙ্গে সদস্যপদ নিয়ে আলোচনা শুরু হলেও দেশটির রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের ফলে সেই প্রক্রিয়া বেশিদূর এগোয়নি। ২০১৩ সালে একটি ইউরোপীয় ইউনিয়নবিরোধী সরকার আলোচনাটি বন্ধ করে দেয়।

এরপর দীর্ঘ সময় ধরে ইইউ সদস্যপদ নিয়ে আইসল্যান্ডের রাজনীতিতে বিতর্ক চললেও এবার জনগণের সরাসরি ভোটে সেই আলোচনা পুনরায় শুরুর প্রস্তাব প্রত্যাখ্যাত হলো।

সাম্প্রতিক গণভোটের ফলের কারণে আপাতত আইসল্যান্ডের ইইউ সদস্যপদ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুর সম্ভাবনা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ল। একই সঙ্গে দেশের অর্থনীতি, সার্বভৌমত্ব, মৎস্যসম্পদ ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে ইইউর সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও বিতর্ক অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সূত্র:

আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%