প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলার চরফ্যাশনে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভারতীয় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জাল জব্দ করেছে।
গতকাল শনিবার রাত পৌনে ৮ টায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমের কাছে এই তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, ভোলার দুলারহাট থানাধীন মায়া নদীতে গত ২৮ আগস্ট শুক্রবার রাত ১০টায় কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন ও চরমানিকা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে একটি আর্টিসানাল ট্রলিং বোট এবং ১১টি ট্রলিং জাল জব্দ করা হয়।
মিডিয়া কর্মকর্তা আরও জানান, পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, জব্দকৃত বোটটি ভারতীয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিছু অসাধু বাংলাদেশি ব্যক্তি অবৈধভাবে বোটটি বাংলাদেশে নিয়ে এসে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল। অভিযান পরিচালনার সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা জেলেরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, "দেশের জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণ প্রতিরোধ এবং মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন