০৩:২২ এম
ম্যাচের প্রথমার্ধে সেনেগালের গোছালো ফুটবলের বিরুদ্ধে ফ্রান্স পাত্তাই পাচ্ছিল না। তবে দ্বিতীয়ার্ধে ফিরে কিলিয়ান এমবাপে এবং মাইকেল ওলিসেরা দারুণভাবে গুছিয়ে নিলেন। জোড়া গোলে এমবাপ্পে একাধিক কীর্তি গড়ে ফ্রান্সকে জয় এনে দিলেন।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাতের ম্যাচে নিউ জার্সিতে সেনেগালকে ৩-১ গোলে পরাজিত করেছে ফ্রান্স। এমবাপের জোড়া গোলের পাশাপাশি, পরিবর্তন হিসেবে নেমে ব্র্যাডলি বারকোলা আরেকটি গোল করেছেন।
ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক ফুটবলে এমবাপ্পে এখন সর্বোচ্চ গোলদাতা। ১৩৭ ম্যাচে ৫৭ গোল দিয়ে অলিভার জিরুদ এত দিন শীর্ষে ছিলেন। কিন্তু মাত্র ৯১ ম্যাচে জিরুদকে ছাড়িয়ে গেছেন ২৭ বছর বয়সি এমবাপ্পে।
আরও পড়ুন: ২৮ অক্টোবর: বিএনপির ডাক, সরকার পতনের একদফা আন্দোলন
এছাড়া ফিফা বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডেও এমবাপ্পে একটি লাফ দিয়েছেন। এখন তার নামের পাশে ১৪ গোল। নিজের তৃতীয় বিশ্বকাপের প্রথম ম্যাচেই তিনি লিওনেল মেসিকে (১৩) ছাড়িয়ে গেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা।
এখন বিশ্বকাপে গোলের তালিকায় এমবাপের সামনে রয়েছে শুধু জার্মানির মিরোস্লাভ ক্লোজা (১৬) ও ব্রাজিলের রোনালদো (১৫)। তার সমান ১৪ গোল আছে আরেক জার্মান কিংবদন্তি গার্ড মুলারেরও।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন