প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ডনাল্ড ট্রাম্প প্রশাসনের ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বন্ধে একটি ‘যুদ্ধক্ষমতা প্রস্তাব’ (ওয়ার পাওয়ার্স রেজল্যুশন) যুক্তরাষ্ট্রের সিনেটে নাকচ হয়ে গেছে।
যুদ্ধ বন্ধের লক্ষ্য নিয়ে সৃষ্ট এই প্রস্তাবটি প্রায় চার মাস ধরে চলতে থাকা সম্মেলনের অংশ হিসেবে আনা হয়েছিল, যখন হোয়াইট হাউস নতুন একটি পরিকল্পনার কথা ভাবছে। খবর আল-জাজিরার।
বৃহস্পতিবার (১৭ জুন) সিনেটে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ৪৭টি এবং বিপক্ষে ৪৮টি ভোট পড়ে। তবে চমক হিসেবে চারজন রিপাবলিকান সিনেটর দলের অবস্থানের বাইরে গিয়ে এই ডেমোক্র্যাটদের প্রস্তাবের পক্ষে ভোট প্রদান করেন।
ভোটের আগের সময় একটি বক্তৃতা দেন প্রস্তাবটির উত্থাপক ডেমোক্র্যাট সিনেটর রাফায়েল ওয়ারনক। তিনি বলেন, ‘আমার সাথে যোগ দিন, প্রেসিডেন্টের এই আইনবহির্ভূত যুদ্ধবাজ আচরণের ওপর লাগাম টানতে। সঠিক কাজটি করার জন্য যে কোনো সময়ই উপযুক্ত।’
এদিকে, ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে নতুন চুক্তির পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে আলোচনা চলেছে। কিন্তু এই চুক্তি নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই পক্ষের সিনেটরের মধ্যেও সংশয় রয়েছে। বিশেষ করে, চুক্তির বিস্তারিত তথ্য সিনেটের সঙ্গে শেয়ার না করায় আইনপ্রণেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চুক্তি স্বাক্ষরের জন্য আগামী শুক্রবার সময়সীমা নির্ধারণ করা থাকলেও, এর আগে প্রশাসন সিনেটকে কোনো ব্রিফিং দেবে কি না তা এখনও নিশ্চিত নয়।
এছাড়া, ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়া এই যুদ্ধ শুরু করেছিলেন। যুদ্ধের ব্যয় এবং কৌশল এবং এই যুদ্ধের শেষ কোথায় হবে—তা নিয়ে আইনপ্রণেতাদের উদ্বেগ ক্রমশ বাড়ছে। নবমবারের মতো সিনেটররা যুদ্ধ বন্ধের প্রস্তাবটি সফলভাবে এগিয়ে নিতে ব্যর্থ হয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন