ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় আজ শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ


রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় আজ শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনার জন্য করা মামলায় আজ মঙ্গলবার (২ জুন) সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে।

সোমবার (১ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানি শেষে সাক্ষ্য গ্রহণের জন্য এ দিন নির্ধারণ করা হয়।

আদালত সূত্রে জানা যায়, প্রধান আসামি সোহেল রানা ও অপর আসামি স্বপ্না আক্তারকে আদালতে উপস্থিত করে শুনানি গ্রহণ করা হয়। শুনানি শেষে আদালত মামলাটিকে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে পাঠিয়ে পরবর্তী কার্যক্রমের জন্য ২ জুন দিন ধার্য করেন।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

মামলার নথি অনুযায়ী, গত ২৪ মে আদালত পুলিশের দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে ১ জুন অভিযোগ গঠন শুনানির তারিখ নির্ধারণ করেছিলেন। তদন্তে ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন এবং ফরেনসিক আলামতের ভিত্তিতে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হলে স্বপ্না তাকে কৌশলে রুমের ভেতরে নেয়। ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকেন তার মা।

এক পর্যায়ে আসামির ঘরের সামনে শিশুটির একটি স্যান্ডেল পড়ে থাকতে দেখেন তিনি। ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে রামিসার বাবা-মা এবং অন্যান্য ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। দেখতে পান সোহেল রানার শোবার ঘরের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং মাথা বাথরুমের ভেতরে একটি বড় বালতির মধ্যে পড়ে রয়েছে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধারের পর স্বপ্নাকে হেফাজতে নেয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। গ্রেফতার আসামি সোহেল রানা ২০ মে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। ঘটনার আগে ইয়াবা সেবন করেছিল বলে জবানবন্দিতে জানায় সে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের ধৈর্যেরও সীমা আছে’, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৯:০০ এম


ইরানের ধৈর্যেরও সীমা আছে’, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে সতর্কবার্তা

লেবাননের বিরুদ্ধে ক্রমবর্ধমান আগ্রাসন এবং ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের বিষয় নিয়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজায়ি। তিনি বলেছেন, ‘ইরানের ধৈর্যেরও সীমা আছে’। এদিকে, তেহরানের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়া নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফলে, কাগজে-কলমে কূটনৈতিক সমাধানের পথ খোলা থাকলেও, মাঠপর্যায়ে সংঘাতের ঝুঁকি এখনো কাটেনি বলে মনে করছেন অনেকে।

হরমুজ প্রণালী নিয়ে এবার ওয়াশিংটনকে কঠোর বার্তা প্রদান করেছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজায়ি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া একটি পোস্টে তিনি স্পষ্টভাবে জানান, সামুদ্রিক অবরোধের ধারাবাহিকতা কিংবা লেবাননে নতুন করে উত্তেজনা বৃদ্ধি কোনোভাবেই মেনে নেবে না ইরান; কারণ তেহরানের ‘ধৈর্যেরও একটা সীমা রয়েছে’।

এর আগে তেহরান সতর্ক করে বলেছিল, হরমুজ প্রণালী অতিক্রমকারী বিদেশি বাণিজ্যিক ও সামরিক জাহাজকে অবশ্যই তাদের নতুন নির্দেশনা মেনে চলতে হবে, অন্যথায় সেগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

অন্যদিকে ইরানের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়া নিয়ে বিন্দুমাত্র উদ্বেগ নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই আলোচনা শেষ হয়ে গেলেও তার কিছু আসে যায় না। তেলের দাম বৃদ্ধি নিয়েও তিনি ভাবছেন না দাবি করে ট্রাম্প জানান, অদূর ভবিষ্যতেই জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

মার্কিন প্রেসিডেন্টের এমন অনমনীয় অবস্থান দুই দেশের মধ্যে কূটনৈতিক সমঝোতার সব পথ বন্ধ করে দিচ্ছে কি না, তা নিয়েই এখন বড় প্রশ্ন।

গত ৮ এপ্রিল থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও, বাস্তবে মাঠপর্যায়ের উত্তেজনা কমেনি। দক্ষিণ ইরানের গোরুক শহর এবং কেশম দ্বীপের রাডার ও ড্রোন স্থাপনায় মার্কিন হামলার খবর মিলেছে। জবাবে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে, তারা এমন একটি মার্কিন বিমানঘাঁটিতে সফল আঘাত হেনেছে, যেখান থেকে ইরানের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলা চালানো হয়েছিল।

ফলে, এই ভঙ্গুর যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়েও তৈরি হয়েছে সংশয়।

আপাতত পুরো উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রূপ নিয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ও সামুদ্রিক বাণিজ্য। একদিকে হরমুজে বিদেশি জাহাজগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করছে ইরান, অন্যদিকে ট্রাম্প প্রশাসনের ইরানি বন্দরগুলো ঘিরে নৌ অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এর মাঝেই ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার তাগিদ দিয়ে বলেছেন, যেকোনো সমঝোতার পর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও গভীর আলোচনার প্রয়োজন হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বোর্ড পরিচালনায় অনিয়ম, আইসিসির সদস্যপদ হারিয়েছে ক্রিকেট খেলুড়ে দেশ কানাডা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৯:০১ এম


বোর্ড পরিচালনায় অনিয়ম, আইসিসির সদস্যপদ হারিয়েছে ক্রিকেট খেলুড়ে দেশ কানাডা

বোর্ড পরিচালনায় গুরুতর অনিয়ম এবং সদস্যপদ সম্পর্কিত দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে আইসিসি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, ক্রিকেট খেলুড়ে দেশ কানাডার ক্রিকেট বোর্ডের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে।

ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

আইসিসির এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ক্রিকেট কানাডা সদস্যপদ সম্পর্কিত দায়িত্ব পালনে "গুরুতর লঙ্ঘন" ঘটিয়েছে। এই পরিপ্রেক্ষিতে দেশটির ক্রিকেট বোর্ডের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তবে, এই স্থগিতাদেশের মধ্যেও কানাডার জাতীয় পুরুষ, নারী এবং বয়সভিত্তিক দলগুলোর জন্য কিছু স্বস্তির খবর রয়েছে। আইসিসি জানাচ্ছে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। ফলে কানাডার জাতীয় দলগুলো আইসিসি আয়োজিত বিভিন্ন টুর্নামেন্ট এবং ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে।

যদিও বোর্ড পরিচালনায় ঠিক কোন কোন অনিয়মের কারণে শাস্তিটি দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আইসিসি। তবে সম্প্রতি কানাডার অনুসন্ধানী প্রামাণ্য অনুষ্ঠান ‘দ্য ফিফথ স্টেট’-এর প্রতিবেদনে উঠে এসেছে, আইসিসির নীতিমালা লঙ্ঘন, প্রশাসনিক দুর্বলতা এবং আর্থিক তদারকির ঘাটতির অভিযোগ।

এছাড়া সম্প্রতি মাঠের বাইরেও ক্রিকেট কানাডা বেশ কিছু বিতর্কের মধ্যে পড়েছে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডা-নিউজিল্যান্ড ম্যাচকে ঘিরে আইসিসির দুর্নীতি দমন ও সততা ইউনিট তদন্ত চালিয়েছে।

অন্যদিকে, কানাডার সাবেক কোচ খুররম চৌহানকে নিয়ে ফাঁস হওয়া একটি ফোনালাপের অডিও নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। ওই ফোনালাপে তিনি অভিযোগ করেছেন যে, ক্রিকেট কানাডার তৎকালীন কয়েকজন শীর্ষ কর্মকর্তা তাকে চাপ প্রয়োগ করেছিলেন, জাতীয় দলে নির্দিষ্ট খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করার জন্য। পাশাপাশি ম্যাচে দুর্নীতির চেষ্টার অভিযোগও উত্থাপিত হয়েছে।

উল্লেখ্য, বোর্ড পরিচালনা সংক্রান্ত অনিয়মের অভিযোগে এর আগে ক্রিকেট কানাডার জন্য আইসিসির আর্থিক সহায়তা ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছিল। সর্বশেষ সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত দেশটির ক্রিকেট প্রশাসনের সংকটকে আরও গভীর করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্বশুরবাড়ি যাওয়ার পথে হামলার শিকার হলেন আমির হামজার পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৯:০২ এম


শ্বশুরবাড়ি যাওয়ার পথে হামলার শিকার হলেন আমির হামজার পরিবার

কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে স্থানীয় সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের ওপর একটি অতর্কিত ও অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটেছে।

এই হামলার ঘটনাটি ঘটেছে সোমবার (১ জুন) আসরের নামাজের সময় জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে।

হামলার ফলে আহত হয়েছেন আমির হামজার শ্যালক এবং স্থানীয় সাংবাদিক জীবননগর আবু বক্কর, সাথে তার গাড়িচালক সাদ্দাম হোসেনও আহত হয়েছেন।

হামলাকারীরা ছিলেন, হাসাদাহ বাজারের বাসিন্দা মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার এবং রিমন।

আমির হামজার শ্যালক সাংবাদিক আবু বক্কর এ বিষয়ে জানান, "কুষ্টিয়া থেকে দুলাভাই আমির হামজা একটি গাড়িতে আসছিলেন, আমি এবং আমার বোনসহ কয়েকজন আরেকটি গাড়িতে জীবননগর যাচ্ছিলাম। আমরা হাসাদাহ বাজারে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক আমাদের গতিরোধ করে। এ সময় বার বার হর্ণ দেওয়ার পরও গাড়িটি স্থান না দিলে আমাদের গাড়িচালক নিচে নেমে কথা বলেন। ওই ইজিবাইক চালক দুঃখ প্রকাশ করেন। এর পর আচমকা রাস্তার বিপরীত দিক থেকে কয়েকজন এসে আমার ওপর হামলা করে। আমি এমপি আমির হামজার শ্যালক বলায় তারা আরও ক্ষিপ্ত হয়ে আমার মুখে আঘাত করে। এ সময় আমার বোন গাড়ি থেকে বের হয়ে আসলে তাকে এবং এমপি আমির হামজাকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।"

এই ঘটনায় খবর পাওয়ার পর জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বর্তমানে এমপি সাহেবসহ তার পরিবারের সদস্যরা থানায় রয়েছেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন প্রস্তাবের প্রতুত্তরে যুদ্ধবিরতির দিকে ইসরায়েল ও হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৯:০৬ এম


মার্কিন প্রস্তাবের প্রতুত্তরে যুদ্ধবিরতির দিকে ইসরায়েল ও হিজবুল্লাহ

যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবের প্রতি সাড়া দিয়ে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। এই সমঝোতার ফলস্বরূপ, ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে হামলা না করার ব্যাপারে সম্মতি প্রদান করেছে।

লেবাননের দূতাবাস যুক্তরাষ্ট্রে একটি বিবৃতিতে জানিয়েছে, 'পারস্পরিক হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করেছে হিজবুল্লাহ বলেও আমরা নিশ্চিত হয়েছি।'

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি সতর্ক করে দিয়েছেন, 'যদি হিজবুল্লাহ আমাদের শহর ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধ না করে, তাহলে বৈরুতে হামলা অব্যাহত থাকবে।'

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নেতানিয়াহু এবং হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন এবং 'উভয় পক্ষই গোলাগুলি বন্ধে সম্মত হয়েছে।'

ইরান পূর্বে সতর্কতা জারি করেছে যে, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান চলমান থাকার ফলে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির জন্য এটি হুমকি হতে পারে।

সোমবার গভীর রাতে দেওয়া লেবাননের দূতাবাসের বিবৃতিতে জানানো হয়েছে, প্রস্তাবিত ব্যবস্থার আওতায় বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে ইসরায়েলি হামলা বন্ধ করা হবে।

বিকল্পভাবে, হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলা থেকে বিরত থাকবে। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, এই যুদ্ধবিরতি পরবর্তীকালে পুরো লেবাননজুড়ে সম্প্রসারিত করার একটি পরিকল্পনা রয়েছে।

তবে নেতানিয়াহু জানিয়েছেন, 'একই সঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ লেবাননে তাদের অভিযানে অব্যাহত থাকবে।'

ট্রাম্প উভয় পক্ষের মধ্যে হামলা বন্ধের সম্মতির ঘোষণা করলেও পরবর্তীতে কিছু সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের দুটি গ্রামের কাছে অবস্থানরত ইসরায়েলি ট্যাংক ও সেনাদের ওপর লক্ষ্য করে তিনটি হামলা চালিয়েছে। এসব হামলায় ড্রোন এবং ভারী গোলাবর্ষণ ব্যবহৃত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%