০৯:০২ এম
কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে স্থানীয় সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের ওপর একটি অতর্কিত ও অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটেছে।
এই হামলার ঘটনাটি ঘটেছে সোমবার (১ জুন) আসরের নামাজের সময় জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে।
হামলার ফলে আহত হয়েছেন আমির হামজার শ্যালক এবং স্থানীয় সাংবাদিক জীবননগর আবু বক্কর, সাথে তার গাড়িচালক সাদ্দাম হোসেনও আহত হয়েছেন।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
হামলাকারীরা ছিলেন, হাসাদাহ বাজারের বাসিন্দা মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার এবং রিমন।
আমির হামজার শ্যালক সাংবাদিক আবু বক্কর এ বিষয়ে জানান, "কুষ্টিয়া থেকে দুলাভাই আমির হামজা একটি গাড়িতে আসছিলেন, আমি এবং আমার বোনসহ কয়েকজন আরেকটি গাড়িতে জীবননগর যাচ্ছিলাম। আমরা হাসাদাহ বাজারে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক আমাদের গতিরোধ করে। এ সময় বার বার হর্ণ দেওয়ার পরও গাড়িটি স্থান না দিলে আমাদের গাড়িচালক নিচে নেমে কথা বলেন। ওই ইজিবাইক চালক দুঃখ প্রকাশ করেন। এর পর আচমকা রাস্তার বিপরীত দিক থেকে কয়েকজন এসে আমার ওপর হামলা করে। আমি এমপি আমির হামজার শ্যালক বলায় তারা আরও ক্ষিপ্ত হয়ে আমার মুখে আঘাত করে। এ সময় আমার বোন গাড়ি থেকে বের হয়ে আসলে তাকে এবং এমপি আমির হামজাকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।"
এই ঘটনায় খবর পাওয়ার পর জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বর্তমানে এমপি সাহেবসহ তার পরিবারের সদস্যরা থানায় রয়েছেন।"
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন