ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মাধবপুরে জামাতের আয়োজনে ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস


মাধবপুরে জামাতের আয়োজনে ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস

 

হবিগঞ্জের মাধবপুরে যথাযথ ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও ব্যাপক ধর্মীয় উদ্দীপনার মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এবং বর্ণাঢ্য জশনে জুলুস পালন করা হয়েছে। বুধবার, মাধবপুর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী খান্দুরা পাক দরবার শরীফের পীরজাদা আলহাজ সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব এবং পীরজাদা আলহাজ সৈয়দ শরিফুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত জশনে জুলুস ও আলোচনা সভায় বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। এ অনুষ্ঠানে মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান এবং মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল রানা উপস্থিত ছিলেন।

সকাল থেকে উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, আলোচনা সভা, দোয়া এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে, বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে জশনে জুলুসে যোগ দেন আলেম-ওলামা, পীর-মাশায়েখ, ইমাম-মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জশনে জুলুসটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময়, দরুদ শরিফ পাঠ ও ইসলামী স্লোগানে মুখর হয়ে ওঠে মাধবপুরের বিভিন্ন সড়ক ও জনপদ। সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত এ জুলুস ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমত ও শান্তির দূত। তাঁর জীবনাদর্শে ন্যায়বিচার, সাম্য, ভ্রাতৃত্ব, সহনশীলতা ও মানবতার শিক্ষা নিহিত রয়েছে। সমাজ থেকে হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর করতে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, ঈদে মিলাদুন্নবীর শিক্ষা শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে মহানবী (সা.)-এর সুন্নাহ ও আদর্শকে ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে বাস্তবায়ন করতে হবে। তরুণ প্রজন্মকে মহানবী (সা.)-এর জীবন ও চরিত্র সম্পর্কে জানার এবং তাঁর আদর্শ অনুসরণ করে জীবন গড়ার আহ্বান জানান তারা। দিনব্যাপী কর্মসূচিকে কেন্দ্র করে মাধবপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ব্যাপক মুসল্লির অংশগ্রহণে বর্ণাঢ্য জশনে জুলুসের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৩

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৩


রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নারীসহ মাদক কারবারী, ওয়ারেন্টভুক্ত আসামি ও অন্যান্য মামলার আসামিসহ মোট ২৩ জনকে গ্রেফতার করেছে বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ১৪ জন এবং অন্যান্য মামলায় ৩ জন রয়েছে।
বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান,মঙ্গলবার রাতে কাটাখালী থানার রনহাট পশ্চিমপাড়া থেকে ৩৫ পিস ট্যাপেন্টাডল ও মাদক বিক্রির ৯ হাজার ২০০ টাকা সহ বাবলু তালুকদার (৪৯) ও তার স্ত্রী কুলসুম বেগমকে (৪০) গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। একই দিন উপশহর থেকে ৮ পিস ট্যাপেন্টাডলসহ বিশাল ওরফে বিপ্লবকে (২৫) গ্রেফতার করা হয়।
রাজপাড়া থানা পুলিশ বসুয়া উত্তরপাড়া থেকে ২৪ পিস ট্যাপেন্টাডল সহ রাসেল শেখকে (২৯) এবং প্যারামেডিকেল রোড থেকে ১১৫০ টাকা ও ১১ ট্যাপেন্টাডলসহ আতিকুল ইসলাম (৩০) ও আলিফ হোসেন রবিনকে (৩৪) গ্রেফতার করে। ৮ পিস ইয়াবাসহ দাশপুকুর থেকে মোমিনুল ইসলাম ওরফে হৃদয়কে (২৭) গ্রেফতার করা হয়।
এ ছাড়া কাটাখালী থেকে জিয়ারুল ইসলামকে ২০ পিস, দামকুড়া থেকে আসিরুল ইসলাম জয়কে ২০ পিস, বেলপুকুর থেকে তরিকুল ইসলামকে ১০ পিস এবং পবা থেকে শ্যামলকে ২ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, কাশিয়াডাঙ্গা থানা পুলিশ হড়গ্রাম রাণীদিঘীর কোর্ট স্টেশন মোড় থেকে ৪০০ পিস ট্যাপেন্টাডল ও একটি মোবাইল ফোন সহ শহিদুল ইসলাম লাল্টু (৪২) ও হারুনকে (৩৬) গ্রেফতার করে।
মতিহার থানা এলাকায় শাকিল আলী (২৮) পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ২০ গ্রাম গাঁজা, ৮৯০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে নবীপ্রেমে বর্ণিল সাজে তালামীযের মুবারক র‌্যালি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


সিলেটে নবীপ্রেমে বর্ণিল সাজে তালামীযের মুবারক র‌্যালি

 

nপ্রতি বছরের মতো এবারও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালি বাস্তবায়ন কমিটির উদ্যোগে সিলেটে অনুষ্ঠিত হয়েছে এক বৃহৎ ও বর্ণাঢ্য মুবারক র‌্যালি, যা পবিত্র ঈদে মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজন করা হয়। বুধবার বাদ যোহর সোবহানীঘাট থেকে শুরু হওয়া র‌্যালিটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে সকাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লি, আশিকে রাসূল (সা.), আলেম-উলামা, ছাত্র ও সর্বস্তরের জনতা সমবেত হন। সকাল ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভায় ঈদে মীলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়।

দুপুরের দিকে বের হওয়া র‌্যালিতে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করে, হাতে ছিল বর্ণিল পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড। সিলেটের রাজপথে সবুজসহ নানা রঙের পতাকার ঢেউ যেন এক অনন্য দৃশ্য তৈরি করে। তরুণ-যুবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‌্যালিটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। নগরীর রাজপথে নাতে রাসূল (সা.), দরুদ ও ধর্মীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। পথে নগরবাসী ও পথচারীদের অনেকেই দাঁড়িয়ে এই বর্ণাঢ্য আয়োজন প্রত্যক্ষ করেন।

দীর্ঘ র‌্যালির সুশৃঙ্খল সারি, পতাকা ও ব্যানারের বর্ণিলতা এবং ধর্মীয় আবহ পুরো নগরীকে উৎসবমুখর করে তোলে। প্রতিবছর ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে এ কর্মসূচি পালন করে আসছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, যা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর প্রতিষ্ঠিত।

সিলেটের এবারের মুবারক র‌্যালি নবীপ্রেমে আবেগাপ্লুত হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক স্মরণীয় আয়োজন হয়ে উঠেছে, যা বহন করেছে একটাই বার্তা: প্রিয় নবী (সা.)-এর ভালোবাসা হৃদয়ে ধারণ করে তাঁর আদর্শ অনুসরণ করাই ঈমানি জীবনের সৌন্দর্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে বিজিবির অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডল ও ভারতীয় সিরাপ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


রাজশাহীতে বিজিবির অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডল ও ভারতীয় সিরাপ জব্দ

রাজশাহীর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ৫০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫৩ বোতল ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।

বুধবার (২৬ আগস্ট) ভোররাতে চারঘাট ও বাঘা সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

১ বিজিবি সদর দপ্তর সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক ১টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন ইউসুফপুর বিওপির একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চারঘাট থানার মুক্তারপুর বালুরঘাট এলাকায় অবস্থান নেয়। তাদের কাছে তথ্য ছিল যে, ওই সীমান্ত দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে।

পরে দুই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় তারা সঙ্গে থাকা একটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে ৫৩ বোতল ভারতীয় ঞৎরঢ়ৎড়ষরফরহব ঐুফৎড়পযষড়ৎরফব ্ ঈড়ফবরহব চযড়ংঢ়যধঃব ঊংশঁভ ঝুৎঁঢ় এবং ৯৯ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকগুলো মালিকবিহীন হিসেবে জব্দ করা হয়েছে।

এদিকে একই রাতে আনুমানিক ভোর ৪টার দিকে মীরগঞ্জ বিওপির একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঘা থানার বারশিপাড়া এলাকার একটি কাঁঠালবাগানে অভিযান চালায়। সেখানে মাদক বিক্রির উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে কাঁঠালগাছের শিকড়ের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই মাদকও মালিকবিহীন হিসেবে জব্দ করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো যথাক্রমে চারঘাট মডেল থানা ও বাঘা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এসব মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি সদস্যদের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাওনা টাকা আদায়ে দেনাদারের বাড়ির সামনে ফেস্টুন ঝুলিয়ে অনশন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


পাওনা টাকা আদায়ে দেনাদারের বাড়ির সামনে ফেস্টুন ঝুলিয়ে অনশন

দেনাদারের বাড়ির সামনে ফেস্টুন ঝুলিয়ে অনশন করে পাওনা টাকা আদায়ের চেষ্টা করছেন আল আমিন নামের একজন পাওনাদার।

চার বছর ধরে ১০ লাখ ২০ হাজার টাকা ফেরত না পেয়ে অভিনব প্রতিবাদ হিসেবে তিনি দেনাদারের বাড়ির সামনে ফেস্টুন ঝুলিয়ে প্রতীকী অনশনে বসেছেন।

 

বুধবার (২৬ আগস্ট) বিকেলে যশোর শহরের আরএন রোড এলাকায় ‘রওনক সানফ্লাওয়ার’ টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে।

আল আমিন জানান, তিনি চার বছর ধরে পাওনা টাকা ফেরত পাওয়ার চেষ্টা করছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। শেষ পর্যন্ত দেনাদারের দৃষ্টি আকর্ষণ এবং পাওনা টাকা ফেরতের দাবিতে তিনি এই প্রতীকী অনশনে বসতে বাধ্য হয়েছেন।

তিনি বলেন, তিনি দীর্ঘদিন সৌদি আরবে শ্রমিক হিসেবে কাজ করেছেন।

 

প্রবাসে থাকার সময় তাঁর বিয়াই মিজানের মাধ্যমে জানতে পারেন, শাহরিয়ার পলাশ একটি দোকান বিক্রি করবেন। দোকানটি কেনার জন্য চার বছর আগে মিজানের মাধ্যমে শাহরিয়ার পলাশকে ১০ লাখ ২০ হাজার টাকা দেন তিনি।

টাকা দেওয়ার পর দোকানটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য পলাশকে বারবার তাগাদা দেন আল আমিন। কিন্তু পলাশ বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।

 

একপর্যায়ে আল আমিন জানতে পারেন, যে দোকটি বিক্রির কথা বলা হয়েছিল, সেটির মালিকানা নিয়ে শরিকদের মধ্যে বিরোধ রয়েছে এবং পলাশ এককভাবে দোকানটির মালিক নন।

এরপর পাওনা টাকা ফেরত চাইলে শাহরিয়ার পলাশ নানা কৌশলে তাঁকে ঘুরাতে থাকেন বলে অভিযোগ করেন আল আমিন।

তিনি বলেন, ‘দেশে এসে আমি অসুস্থ হয়ে পড়ি। আমার এক পায়ে অপারেশন করে রড দেওয়া হয়েছে। পায়ুপথেও অপারেশন করা হয়েছে।

 

বর্তমানে আমি চরম অর্থকষ্টে রয়েছি। এমন অবস্থায় বারবার চেষ্টা করেও টাকা আদায় করতে না পেরে এ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি।’

এ বিষয়ে শাহরিয়ার পলাশ টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, শরিকদের কারণে আল আমিনদের কাছে দোকানটি বিক্রি করতে পারেননি। এমনকি অন্য কারো কাছেও দোকানটি বিক্রি করতে পারছেন না। দোকানটি অন্যত্র বিক্রি করতে পারলে পাওনাদারের টাকা ফেরত দেবেন বলে জানান তিনি।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%