প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ৫০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫৩ বোতল ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।
বুধবার (২৬ আগস্ট) ভোররাতে চারঘাট ও বাঘা সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
১ বিজিবি সদর দপ্তর সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক ১টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন ইউসুফপুর বিওপির একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চারঘাট থানার মুক্তারপুর বালুরঘাট এলাকায় অবস্থান নেয়। তাদের কাছে তথ্য ছিল যে, ওই সীমান্ত দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে।
পরে দুই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় তারা সঙ্গে থাকা একটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে ৫৩ বোতল ভারতীয় ঞৎরঢ়ৎড়ষরফরহব ঐুফৎড়পযষড়ৎরফব ্ ঈড়ফবরহব চযড়ংঢ়যধঃব ঊংশঁভ ঝুৎঁঢ় এবং ৯৯ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকগুলো মালিকবিহীন হিসেবে জব্দ করা হয়েছে।
এদিকে একই রাতে আনুমানিক ভোর ৪টার দিকে মীরগঞ্জ বিওপির একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঘা থানার বারশিপাড়া এলাকার একটি কাঁঠালবাগানে অভিযান চালায়। সেখানে মাদক বিক্রির উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে কাঁঠালগাছের শিকড়ের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই মাদকও মালিকবিহীন হিসেবে জব্দ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো যথাক্রমে চারঘাট মডেল থানা ও বাঘা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এসব মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি সদস্যদের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন