ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

আবারও ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা


আবারও ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা

শক্তিশালী জোড়া ভূমিকম্পের ফলে লন্ডভন্ড ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও একটি নতুন ভূমিকম্প আঘাত হেনেছে।

শুক্রবার (২৬ জুন) আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯। এই তথ্য কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার একটি প্রতিবেদন থেকে জানা গেছে।

এর মাত্র দুদিন আগে, গত বুধবার (২৪ জুন) সন্ধ্যায় দেশটিতে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি অত্যন্ত শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ ওই দুর্যোগে দেশটিতে এখনও পর্যন্ত অন্তত ৯২০ জন নিহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। শক্তিশালী এই ভূমিকম্পে রাজধানী কারাকাসের অনেক এলাকা এবং বহুতল ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

ইউরোপীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা (ইএমএসসি) জানিয়েছে, সর্বশেষ আঘাত হানা এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর ভেনেজুয়েলার মারাকাই শহরের প্রায় ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। তবে তাৎক্ষণিকভাবে নতুন এই কম্পনে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় বাসিন্দারা মারকাই এবং রাজধানী কারাকাসে তীব্র কম্পন অনুভব করেছেন, যার ফলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবারের ভয়াবহ ভূমিকম্পে এখনও পর্যন্ত অন্তত ৯২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা করছে, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের যে ব্যাপকতা, তাতে শেষ পর্যন্ত মৃতের সংখ্যা ১০ হাজারেরও বেশি হয়ে যেতে পারে।

সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ৩ হাজার ৩৬০ জন আহত হয়েছেন। বিভিন্ন স্থানে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো অন্তত ১৭২ জন মানুষ জীবিত আটকা পড়ে আছেন। এ ছাড়া, নিখোঁজের সংখ্যা ৫০ হাজারেরও অধিক বলে জানিয়েছে ভেনেজুয়েলা সরকার।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো জানিয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঙ্গরাজ্যের কয়েকটি বিশেষ এলাকায় উদ্ধারকাজের সুবিধার্থে সর্বসাধারণের প্রবেশ সীমিত করা হয়েছে। এদিকে, দুর্যোগ কবলিত এলাকার সাধারণ মানুষ স্বেচ্ছায় ত্রাণ সংগ্রহ, আহতদের উদ্ধার এবং ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করার কাজে নেমেছেন। অনেকেই নিজেদের ব্যক্তিগত গাড়িকে অস্থায়ী অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করে আহতদের হাসপাতালে পৌঁছে দিচ্ছেন।

আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা

জরুরি উদ্ধারকাজ সহজ ও গতিশীল করতে ভেনেজুয়েলা সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের (সাবেক টুইটার) ওপর আরোপিত দীর্ঘদিনের নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে। ২০২৪ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশটিতে এই প্ল্যাটফর্মটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে সাধারণ মানুষ এখন নিখোঁজ স্বজনদের খোঁজে ইন্টারনেটে দ্রুত তথ্য ভাগাভাগি করতে পারছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনভিবাসী ভিসাধারীদের জন্য নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১২:১৫ পি.এম


অনভিবাসী ভিসাধারীদের জন্য নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের তরফ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

দূতাবাস জানায়, সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হলে বা করদাতাদের অর্থে পরিচালিত সুবিধাগুলি অপব্যবহার করলে, ভিসা বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগও হারাতে হতে পারে।

শনিবার (২৭ জুন) দূতাবাসের একটি বার্তায় বলা হয় যে, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে অনভিবাসী ভিসাধারীদের নিজেদের সব ধরনের ব্যয় নিজ দায়িত্বে বহন করার সক্ষমতা থাকতে হবে।

বার্তায় আরও উল্লেখ করা হয়, যদি কোনো বিদেশি দর্শনার্থী যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করে বা এসবের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

দূতাবাসের সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে যে, এ ধরনের কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির বর্তমান ভিসা বাতিল হতে পারে।

এবং সামনের দিকে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও সেই ব্যক্তি অযোগ্য বিবেচনা হতে পারেন।

এ কারণে যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করা ব্যক্তিদের পর্যাপ্ত আর্থিক প্রস্তুতি নিয়ে যাওয়ার জন্য এবং নিজেদের খরচ বহনের সক্ষমতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৪ হাজার নতুন প্রাথমিক শিক্ষক পেলেন সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১২:১৭ পি.এম


১৪ হাজার নতুন প্রাথমিক শিক্ষক পেলেন সুখবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পেয়েও ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক পাঁচ মাস ধরে অপেক্ষায় রয়েছেন।

অন্তর্বর্তী সরকারের সময়ে দ্রুত নিয়োগ পরীক্ষা পরিচালনা করা হয়েছিল এবং এর ফলে কিছু অনিয়মের অভিযোগ ওঠে। নতুন সরকার বিষয়টি নিয়ে বিভিন্ন ধাপে যাচাই করেছে। অবশেষে এই শিক্ষকদের যোগদান এবং পদায়নের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।

রোববার (২৮ জুন) অনুষ্ঠিত সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন এই সহকারী শিক্ষকদের বদলি ও পদায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে। সভায় সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন।

২৪ জুন দেওয়া একটি চিঠির মাধ্যমে এই সভার আয়োজন করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন, এবং কর্মরত সব শিক্ষকের বদলি-সংক্রান্ত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জাতীয় কমিটির সভা আগামী ২৮ জুন বিকেল ৩টায় তার অফিসকক্ষে অনুষ্ঠিত হবে। সভায় সকল সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, গত ২২ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকদের বদলি সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে। এটি সেই কমিটির প্রথম সভা।

নতুন একটি কমিটির তথ্য জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা-পর্যালোচনা চলবে। তবে একই দিনে যে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত হবে, তা বলা সম্ভব নয়।

৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় সহকারী শিক্ষক নিয়োগের জন্য লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) নেওয়া হয়েছিল। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। মৌখিক পরীক্ষার পর ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। চূড়ান্তভাবে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়।

যদিও লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তবুও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা এখনও যোগদান করতে পারেননি। এই অবস্থার কারণে ১৪ হাজার ৩৮৪ জন সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষক চরম অনিশ্চয়তায় পড়েছেন। এ বিষয় নিয়ে গত এপ্রিলের শেষ দিকে তারা আন্দোলনও করেন। পরে শিক্ষামন্ত্রী তাদের প্রশিক্ষণের পর নিয়োগের বিষয়ে আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পে-স্কেল সংস্কারে সরকারি চাকরিজীবীদের বাড়তে পারে নানা সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১২:২০ পি.এম


পে-স্কেল সংস্কারে সরকারি চাকরিজীবীদের বাড়তে পারে নানা সুবিধা

নতুন পে-স্কেল বাস্তবায়নে যে সবচেয়ে বড় চমক এবং বিশেষ আর্থিক সুবিধা আসছে, তা হচ্ছে ১১ থেকে ২০ গ্রেডভুক্ত কর্মচারীরা। এই বৃদ্ধির মধ্যে বর্তমান বাজারদরের সাথে সমন্বয় করে কর্মচারীদের টিফিন ভাতা এক লাফে ৫ গুণ বেড়ে মাসিক ২০০ টাকা থেকে ১ হাজার টাকা করার প্রস্তাব উত্থাপিত হয়েছে। ২০১৫ সালে অষ্টম পে-স্কেল চালুর পর সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় এটি হতে যাচ্ছে বিগত এক দশকের মধ্যে সবচেয়ে বড় এবং যুগান্তকারী পরিবর্তন।

অর্থ মন্ত্রণালয় এবং বেতন কমিশন সম্পর্কিত সূত্রগুলো বলছে, বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি ও বাজার পরিস্থিতির জন্য মাসিক মাত্র ২০০ টাকা টিফিন ভাতা কোনোভাবেই বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

এই বাস্তবতায় বেতন কমিশন নতুন পে-স্কেলে এই ভাতা ১০০০ টাকা করার জন্য জোরালো সুপারিশ করেছে। ফলে নিম্ন ও মধ্যম গ্রেডের লাখ লাখ কর্মচারীদের দৈনন্দিন ব্যক্তিগত ব্যয় নির্বাহে কিছুটা হলেও আর্থিক স্বস্তি আসবে, এমনটা আশা করা হচ্ছে।

শুধু টিফিন ভাতাই নয়, নবম জাতীয় বেতন স্কেলের চূড়ান্ত খসড়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং জীবনযাত্রার মান উন্নয়নকারী আর্থিক সুবিধা অন্তর্ভুক্ত করা নিয়ে সুপারিশ করা হয়েছে।

নতুন পে-স্কেলের প্রস্তাবিত সুবিধাসমূহঃ

সর্বনিম্ন মূল বেতন বৃদ্ধি: সর্বনিম্ন গ্রেডের (২০তম গ্রেড) বেসিক বা মূল বেতন বর্তমান ৮,২৫০ টাকা থেকে এক লাফে ২০,০০০ টাকা নির্ধারণের জন্য জোরালো প্রস্তাব করা হয়েছে।

বৈশাখি উৎসব ভাতা বৃদ্ধি: উৎসব উদযাপনের জন্য বৈশাখি ভাতা, যা বর্তমানে মূল বেতনের ২০ শতাংশ, সেটি ৫০ শতাংশে উন্নীত করার সুপারিশ করা হয়েছে।

মাসিক শিক্ষা ভাতা: কর্মচারীদের সন্তানের পড়াশোনার প্রয়োজনীয় খরচের জন্য মাসিক শিক্ষা ভাতা ফিক্সড ২,০০০ টাকা নির্ধারণের বিষয়ে আলোচনা চলছে।

হেলথ ইন্সুরেন্স বা স্বাস্থ্যবীমা: সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের চিকিৎসার জন্য প্রথমবারের মতো একটি বিশেষ সরকারি স্বাস্থ্যবীমা স্কিম চালু করা হতে পারে।

বিশেষ চাইল্ড কেয়ার ভাতা: প্রতিবন্ধী সন্তানের বিশেষ যত্ন ও সহায়তার জন্য মূল বেতনের পাশাপাশি অতিরিক্ত ২,০০০ টাকা বিশেষ ভাতা প্রদান করার নিয়ম যুক্ত হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১২:২৫ পি.এম


ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একই পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাত করে হত্যার করেছে দুর্বৃত্তরা|

শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত ৮টার দিকে রাজধানী রোমের পার্শ্ববর্তী এলাকা ক্যাসালোত্তির ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এই হত্যাকাণ্ড ঘটে|

নিহতরা হলেন, উপজেলার চরকাঁকড়া ৫ নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম ও ৫ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা| এঘটনায় তার ২০ বয়সী ছেলে আমির হোসেন অয়ন আহত হন| তাকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে|

নিহত কামাল উদ্দিন বাবুলের আত্মীয় আফনান হোসেন নাইম জানান, স্থানীয় সময় রাত আনুমানিক ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাবুলের ফ্ল্যাটে প্রবেশ করে| এসময় তারা বাবুল, তার স্ত্রী ও শিশু কন্যাকে ছুরিকাঘাত করে| ঘটনার চলমান অবস্থায় বাবুলের ছেলে অয়ন বাহির থেকে ঘরে এসে রুমে প্রবেশ করার সময় বিষয়টি টের পায়| এ সময় দুর্বৃত্তরা দ্রুত বের হওয়ার সময় অয়নকেও কুপিয়ে জখম করে| পরে অয়নের চিৎকারে আশপাশের লোকজন বের হয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়| পরে স্থানীয়রা বাবুলসহ চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন এবং অয়নকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়| এ ঘটনায় বাবুলের নোয়াখালীর কোম্পানীগঞ্জস্থ গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে|

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মখর্তা (ওসি) মো.নুরুল হাকিম বলেন, স্থানীয় ভাবে বিষয়টি শুনেছি| নিহতের গ্রামের বাড়িতে পুলিশ পাঠানো হবে|

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%