ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার


সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার

রাজধানীর সচিবালয় মেট্রোস্টেশন থেকে অপহরণের শিকার ৯ মাসের এক শিশুকে উদ্ধার করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রানা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে প্ল্যাটফর্মে দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. শাহিন মিয়া লক্ষ্য করেন, এক ব্যক্তি অবিরাম কান্নারত একটি শিশুকে কোলে নিয়ে অস্বাভাবিক তাড়াহুড়ো করে প্ল্যাটফর্ম ছাড়ার চেষ্টা করছেন। এই দৃশ্য দেখে সন্দেহ হলে তিনি ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। এ সময় উপস্থিত যাত্রীরাও তাকে বিভিন্ন প্রশ্ন করেন।

আরও পড়ুন: কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

জিজ্ঞাসাবাদের সময় সন্তোষজনক উত্তর দিতে না পারায় ওই ব্যক্তি স্টেশন থেকে নিচে নেমে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে আনসার সদস্য শাহিন মিয়া ধাওয়া করে তাকে আটক করেন।

এরপর স্টেশনে অঙ্গীভূত আনসারের প্ল্যাটফর্ম কমান্ডার (পিসি) মো. রিপন বেপারী বিষয়টি স্টেশন কন্ট্রোলারকে অবহিত করেন। উদ্ধার হওয়া শিশুসহ আটক ব্যক্তিকে ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রানা জানিয়েছেন, রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার একটি বস্তি থেকে শিশুটিকে চুরি করে এনেছেন তিনি।

বর্তমানে উদ্ধার হওয়া শিশুটির পরিবারের সন্ধান এবং তাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আইনি প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন: গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে অভিযান, বিপুল অ্যালকোহল জব্দ করেছে এনবিআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই ট্রাকচাপায় স্বামীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৩ এম


বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই ট্রাকচাপায় স্বামীর মৃত্যু

শপিং শেষে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় মো. ইমান আলী (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু ঘটে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া চৌরাস্তা এলাকায় দ্রুতগতির একটি বালুভর্তি ডাম্প ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার প্রাণহানি ঘটে।

নিহত ইমান আলী আশুলিয়ার নরসিংহপুর এলাকার মৃত বিনাত আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মার্কেট থেকে কেনাকাটা শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন ইমান আলী। জামগড়া চৌরাস্তা এলাকায় রাস্তা পার হওয়ার সময় তার স্ত্রী আগে পার হয়ে গেলেও তিনি কিছুটা পেছনে পড়ে যান। এ সময় দ্রুতগতির একটি বালুভর্তি ডাম্প ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় ঘাতক ডাম্প ট্রাক ও এর চালক ইব্রাহিমকে পুলিশ আটক করেছে। তবে চালকের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, ৩৯ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৩ এম


গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, ৩৯ জন গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে পুলিশ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে নারী, পুরুষ এবং হোটেল কর্তৃপক্ষের সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন।

পুলিশ জানিয়েছে, বুধবার (১৪ অক্টোবর) সকালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার মান্নান প্লাজায় অবস্থিত ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, দীর্ঘ সময় ধরে চন্দ্রা এলাকার মান্নান প্লাজার ওই আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করে সেখানে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা একাধিকবার প্রশাসনকে বিষয়টি জানিয়েছিলেন। প্রশাসন ও পুলিশ কয়েক দফা অভিযান পরিচালনা করলেও হোটেলটিতে এসব কার্যক্রম বন্ধ হয়নি। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে পুলিশ হোটেলটিতে অভিযান চালায় এবং অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, "এ ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।" গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির বাণিজ্য সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৪ এম


বিএনপির বাণিজ্য সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মঙ্গলবার (১৩ অক্টোবর) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকার প্রভাবশালী এই নেতা ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালে ৫ম, ১৯৯৬ সালে ফ্রেব্রুয়ারিতে ৬ষ্ঠ এবং ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি তিনি বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় রাতের আঁধারে ১২০ বস্তা সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৪ এম


নওগাঁয় রাতের আঁধারে ১২০ বস্তা সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী

নওগাঁর এলাকাবাসী রাতে পাচারের সময় ১২০ বস্তা সার হাতেনাতে আটক করেছে। বিক্ষুব্ধ জনগণের প্রতিবাদে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে এসে সারভর্তি দুটি গাড়ি জব্দ করে। স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সেগুলো হেফাজতে রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্থানীয় কৃষকদের মাঝে সরকারের নির্ধারিত মূল্যে সার বিক্রির আশ্বাস দিয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে নওগাঁ সদর উপজেলার দুবলহাটি-হাপানিয়া সড়কে এই ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, স্থানীয় ডিলার পয়েন্ট থেকে এসব সার অন্য জেলায় পাচার করা হচ্ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ সদর উপজেলার দুবলহাটিতে অবস্থিত সারের অনুমোদিত ডিলার পয়েন্ট 'মেসার্স মোল্লা ট্রেডার্স'। মঙ্গলবার রাতে ওই ডিলার পয়েন্টের মালিক ওয়াসেফ আলী মোল্লার গোডাউন থেকে দুটি নসিমন-ভটভটিতে ১২০ বস্তা ডিএপি সার বোঝাই করে রাজশাহীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি জানার পর স্থানীয় বাসিন্দা ও কৃষকরা দুবলহাটি-হাপানিয়া সড়কে গাড়ি দুটি থামিয়ে দেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নসিমনের চালকরা প্রথমে ইণ্টিতলা মোড়ে যাওয়ার কথা বললেও, পরে তারা স্বীকার করে যে সারগুলো রাজশাহীতে নিয়ে যাওয়া হচ্ছিল। কৃষকরা দীর্ঘদিন ধরে সার সংকটে ভুগছেন, এবং স্থানীয় ডিলারের মাধ্যমে অন্য জেলায় সার পাচারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা তাৎক্ষণিকভাবে গাড়িদুটি আটকে উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে খবর দেয়।

তথ্য পেয়ে মেসার্স মোল্লা ট্রেডার্সের ম্যানেজার মামুন ঘটনাস্থলে আসলে এলাকাবাসীর তোপের মুখে পড়েন। তিনি দাবি করেন, প্রতিষ্ঠানের মালিক ওয়াসেফ আলী মোল্লার নির্দেশে তিনি নসিমনদুটি ছেড়ে দেন। তবে সেগুলো কোথায় বিক্রি করা হয়েছে বা পাঠানো হচ্ছিল, সে বিষয়ে মালিক তাকে স্পষ্ট কিছু জানাননি। প্রশাসন আসার আগেই তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

ভোগান্তির কথা জানিয়ে স্থানীয় কৃষক শরিফুল ইসলাম ও জাহিদুল ইসলাম বলেন, জমিতে সার দেওয়ার উপযুক্ত সময় চললেও তারা সময়মতো সার পাচ্ছেন না। ডিলারের দ্বারে দ্বারে ঘুরে তিন দিন ধরে কোনো সার মেলেনি। অথচ তাদের ইউনিয়নের সার গোপনে অন্য জেলায় চালান করে দেওয়া হচ্ছে। এলাকাবাসী ও কৃষকদের সজাগ দৃষ্টির কারণেই আজ পাচার রোধ সম্ভব হয়েছে। তারা এসব সার দ্রুত স্থানীয় প্রকৃত কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রির জোর দাবি জানান।

খবর পেয়ে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল আমিন এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুনিরুল ইসলামসহ পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং মোবাইল কোর্ট পরিচালনা করেন।

বিষয়টি নিশ্চিত করে সদর ইউএনও মো. নূরুল আমিন জানান, সারের ডিলার পয়েন্ট থেকে শতাধিক বস্তা সার অন্য জেলায় পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশ ও কৃষি কর্মকর্তাসহ তারা ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছে দেখা যায় ৬০ বস্তা করে দুটি গাড়িতে মোট ১২০ বস্তা ডিএপি সার স্থানীয় জনতা আটকে রেখেছেন।

তিনি আরও জানান, মোবাইল কোর্ট পরিচালনার সময় ডিলার বা তার কোনো দায়িত্বশীল প্রতিনিধিকে পাওয়া যায়নি। 'সার আইন ২০০৬' অনুযায়ী সার ভর্তি নসিমনদুটি জব্দ করে দুবলহাটি ইউনিয়ন পরিষদ ভবনে নিরাপদ সংরক্ষণে রাখা হয়েছে। কৃষি কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে জব্দকৃত ১২০ বস্তা সার সরকার নির্ধারিত মূল্যে দুবলহাটি ইউনিয়নের সাধারণ কৃষকদের কাছে বিক্রি করা হবে।

সার বিক্রির মাধ্যমে প্রাপ্ত সব অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

কৃষকদের দাবি, এই ঘটনার নেপথ্যে থাকা অসাধু ডিলারের বিরুদ্ধে যেন দ্রুত প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে ভবিষ্যতে কোনো ডিলার সার নিয়ে কৃত্রিম সংকট তৈরির সাহস না পায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%