প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শপিং শেষে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় মো. ইমান আলী (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু ঘটে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া চৌরাস্তা এলাকায় দ্রুতগতির একটি বালুভর্তি ডাম্প ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার প্রাণহানি ঘটে।
নিহত ইমান আলী আশুলিয়ার নরসিংহপুর এলাকার মৃত বিনাত আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মার্কেট থেকে কেনাকাটা শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন ইমান আলী। জামগড়া চৌরাস্তা এলাকায় রাস্তা পার হওয়ার সময় তার স্ত্রী আগে পার হয়ে গেলেও তিনি কিছুটা পেছনে পড়ে যান। এ সময় দ্রুতগতির একটি বালুভর্তি ডাম্প ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় ঘাতক ডাম্প ট্রাক ও এর চালক ইব্রাহিমকে পুলিশ আটক করেছে। তবে চালকের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন