প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে পুলিশ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে নারী, পুরুষ এবং হোটেল কর্তৃপক্ষের সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন।
পুলিশ জানিয়েছে, বুধবার (১৪ অক্টোবর) সকালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার মান্নান প্লাজায় অবস্থিত ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, দীর্ঘ সময় ধরে চন্দ্রা এলাকার মান্নান প্লাজার ওই আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করে সেখানে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা একাধিকবার প্রশাসনকে বিষয়টি জানিয়েছিলেন। প্রশাসন ও পুলিশ কয়েক দফা অভিযান পরিচালনা করলেও হোটেলটিতে এসব কার্যক্রম বন্ধ হয়নি। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে পুলিশ হোটেলটিতে অভিযান চালায় এবং অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, "এ ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।" গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন