০৪:২৯ পি.এম
মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় সরকারি রাস্তার গাছ কেটে রাস্তা বন্ধ করার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সোহেল সরদারকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) গোপালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল সরদার গোপালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি সিরাজ সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপালপুর এলাকায় সরকারি রাস্তার গাছ কেটে রাস্তা বন্ধ করার ঘটনায় দায়ের করা মামলায় সোহেল সরদার এজাহারভুক্ত আসামি। মামলার তদন্তের ধারাবাহিকতায় রোববার গোপালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: পিএসসির সদস্য হলেন পূর্বধলার ড.শামীমা সুলতানা
কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, “সোহেল সরদার গোপালপুরের গাছ কাটার মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
আরও পড়ুন: আজ থেকে পাঁচ জেলার যাত্রীরা ট্রেনে কক্সবাজার যেতে পারবেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন