০৮:৩৬ পি.এম
টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়ন এলাকা থেকে ৫ লক্ষ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাব-১৫। মায়ানমারের কুখ্যাত মাদক ব্যবসায়ী ও মাদক চোরাকারবারীর চক্রের ২ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উভয় গ্রেফতারকৃত ব্যক্তিই মিয়ানমারের আরাকান রাজ্যের মন্ডু থানাধীন ভুসিডং জেলার খায়াংখালী মৃত নূর মোহাম্মদ সায়েদের পুত্র মোঃ সাজেদ (৩২) এবং দলিয়াপাড়া আবদুল হামিদের পুত্র এনামুল হাসান (৩৩)। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ এর মিডিয়া কর্মকর্তা আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান যে, মিয়ানমারের কতিপয় কুখ্যাত মাদক কারবারি চক্রের সদস্যরা মাদকের একটি বিশাল চালানসহ গোপনে টেকনাফ থানাধীন এলাকায় নিয়ে আসার গোপন তথ্যের ভিত্তিতে ১১ জুন ভোর ৪.৩০ ঘটিকার সময় আভিযানিক দল সাবরাং ইউনিয়নের সাবরাং খালের দক্ষিণ পাশে মন্ডল পাড়া সাকিনস্থ মোঃ কবির হোসেনের জমিতে ইয়াবা কারবারীদের ইয়াবাসহ দেশে প্রবেশ করার সময় অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি দেখে দৌড়ে পালানোর চেষ্টা করাকালে র্যাব সদস্যরা আন্তর্জাতিক মাদক চক্রের সাথে জড়িত ২ জন মিয়ানমারের নাগরিক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। তবে আরো ৪/৫ জন অজ্ঞাত ইয়াবা কারবারী দৌঁড়ে পালিয়ে যায়। তাদের নাম-ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে। আটক মাদক কারবারিদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে নিচ্ছে যে, তারা অবৈধভাবে সীমান্ত পার হয়ে মিয়ানমার থেকে ইয়াবার এই বড় চালানটি নিয়ে আসে। এতে ৫ লক্ষ পিস ইয়াবা পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন