ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জামায়াতের বিষয়ে সজাগ থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের


জামায়াতের বিষয়ে সজাগ থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, জামায়াত কি না আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য দেশের রাজনীতি ঘোলাটে করার চেষ্টা করছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ সংস্কার শেষে চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

 

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

ডিএসসিসি প্রশাসক উল্লেখ করেন, বর্তমান সরকার ক্ষমতায় এসেছে মাত্র ৬ মাস। রাতারাতি বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমাধান করা সম্ভব নয়। এ কারণে সরকারের কিছু সময় প্রয়োজন।

তিনি বলেন, বিরোধী দল ৬ মাসও না যেতেই সরকারের বিরুদ্ধে লেগেছে, যেন সরকার দেশের জন্য কাজ করতে না পারে।

 

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে। বিএনপি আগামী পাঁচ বছরে দেশে সুশাসন, গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে দেবে। একই সঙ্গে গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন

এ সময় দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ এই ব্রিজে মরিচা ধরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল।

 

দক্ষিণ সিটির উদ্যোগে অগ্রাধিকার ভিত্তিতে এটি সংস্কার করা হয়েছে।

এটি চালুর ফলে ওই এলাকার প্রায় ৫০ লাখ মানুষ উপকৃত হবেন। যানবাহন চলাচল না করলেও এখন থেকে সম্পূর্ণ নিরাপদে পায়ে হেঁটে পার হতে পারবেন স্থানীয়রা।

আরও পড়ুন: বটিয়াঘাটায় তিন গুলির ঘটনায় গ্রেফতার নেই, ওসি প্রত্যাহার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সিরিয়ায় ভিসা-মাস্টারকার্ডের লেনদেন চালু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:১১ পি.এম


নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সিরিয়ায় ভিসা-মাস্টারকার্ডের লেনদেন চালু

যুক্তরাষ্ট্র সিরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশের তালিকা থেকে বাদ দেওয়ার দুই দিন পর, ভিসা ও মাস্টারকার্ড দেশটিতে প্রথম আন্তর্জাতিক কার্ড লেনদেন শুরু করেছে। কাতারের কিউএনবি গ্রুপের সঙ্গে মাস্টারকার্ড এবং লেবাননের ফ্রানসাব্যাঙ্কের সঙ্গে ভিসা পরীক্ষামূলকভাবে এসব লেনদেন সম্পন্ন করেছে।

 

বৈশ্বিক অর্থব্যবস্থায় সিরিয়ার পুনঃপ্রবেশের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা দামেস্কের একটি রেস্তোরাঁয় ভিসা কার্ড ব্যবহার করে পরীক্ষামূলক লেনদেনে অংশগ্রহণ করেন। এ সময় তার পাশে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ সাফওয়াত রাস্লান উপস্থিত ছিলেন।

১৯৭৯ সালে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশের তালিকায় যুক্ত হওয়ার পর, সিরিয়া আন্তর্জাতিক ব্যাংক ও বিনিয়োগকারীদের কাছ থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র বেশিরভাগ নিষেধাজ্ঞা তুলে নিলেও, কিছু ব্যক্তি ও গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে।

সিরিয়ার সরকার আশা করছে, তালিকা থেকে বাদ পড়ার ফলে দেশটি বৈশ্বিক আর্থিক ব্যবস্থার সঙ্গে আরো সহজে সংযুক্ত হতে সক্ষম হবে এবং বিদেশি বিনিয়োগ বাড়াতে পারবে। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হলে, প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সরকার অর্থনীতি পুনর্গঠন ও বিনিয়োগ আকর্ষণের ওপর গুরুত্ব দিচ্ছে।

ভিসা জানিয়েছে, ভবিষ্যতে সিরিয়ায় অবস্থানরত আন্তর্জাতিক পর্যটকরাও তাদের কার্ড ব্যবহার করতে পারবেন।

অন্যদিকে, কিউএনবি জানিয়েছে, হোটেল, রেস্তোরাঁ ও সরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসা আন্তর্জাতিক মাস্টারকার্ড গ্রহণ করতে সক্ষম হবে। ধাপে ধাপে আরো ব্যবসাপ্রতিষ্ঠান এই ব্যবস্থায় যুক্ত হবে।

ভিসার পরীক্ষামূলক লেনদেনটি লেবাননের ফ্রানসাব্যাঙ্ক এবং সিরিয়ার পেমেন্ট প্রযুক্তি প্রতিষ্ঠান পেমেরার সহযোগিতায় সম্পন্ন হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৮৯ বছর বয়সে মারা গেলেন নরওয়ের রাজা হারাল্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


৮৯ বছর বয়সে মারা গেলেন নরওয়ের রাজা হারাল্ড

নরওয়ের রাজা হারাল্ড পঞ্চম ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। অসলো রাজপ্রাসাদ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ আগষ্ট) স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে রাজধানী অসলোর জাতীয় হাসপাতালে তিনি শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

বিরল রক্তরোগ ‘হিমোলাইটিক অ্যানিমিয়ায়’ 

রাজা হারাল্ড চিকিৎসাধীন অবস্থায় আক্রান্ত হয়েছিলেন। ১৭ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর তার ছেলে হাকন রিজেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

রিজেন্ট হলেন, রাজা বা রানির অনুপস্থিতি, অসুস্থতা অথবা তারা নাবালক হওয়ার কারণে সাময়িকভাবে কোনো দেশ বা রাজ্য শাসন করেন।

 

রাজা হারাল্ড পঞ্চম ৩৫ বছর ধরে নরওয়ের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। তিনি ছিলেন নরওয়েতে জন্ম নেওয়া ১৪ শতকের পর প্রথম রাজা। তার মৃত্যুর পর তার ছেলে হাকন নতুন রাজা হিসেবে অভিষিক্ত হবেন। রাজা হারাল্ডের স্ত্রী রানি সোনিয়া, মেয়ে প্রিন্সেস মার্থা লুইস, ছেলে নতুন রাজা হাকন এবং ছয় নাতি-নাতনি রয়েছেন, তাদের দাম্পত্য জীবন প্রায় ৫৮ বছরের।

 

১৯৩৭ সালের ২১ ফেব্রুয়ারি অসলোর কাছে স্কাগুমে রাজা হারাল্ড জন্মগ্রহণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি নরওয়ে আক্রমণ করলে তিনি তার মায়ের সঙ্গে দেশ ত্যাগ করে সুইডেন ও পরে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন। যুদ্ধ শেষে তিনি নরওয়েতে ফিরে পড়াশোনা ও সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।

১৯৫৭ সালে তিনি ক্রাউন প্রিন্স হন। ১৯৬৮ সালে ব্যবসায়ী পরিবারের মেয়ে সোনিয়া হারাল্ডসেনকে বিয়ে করেন।

 

১৯৯১ সালের ১৭ জানুয়ারি, বাবা রাজা ওলাভ পঞ্চমের মৃত্যুর পর নরওয়ের সিংহাসনে বসেন হারাল্ড।

রাজা হারাল্ড ছিলেন নরওয়ের অত্যন্ত জনপ্রিয় ও সম্মানিত একজন শাসক। তিনি রাজপরিবারের কিছু পুরোনো রীতি পরিবর্তন করে রাজতন্ত্রকে আধুনিক ও সাধারণ মানুষের কাছে নিয়ে আসেন। একজন সাধারণ পরিবারের মেয়ে সোনিয়াকে বিয়ে করে তিনি রাজপরিবারের প্রচলিত রীতিতে বড় পরিবর্তন আনেন।

২০১১ সালে নরওয়েতে সন্ত্রাসী হামলার পর দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তার বক্তব্য ব্যাপক প্রশংসিত হয়। ধর্ম, জাতিগত পরিচয় ও যৌন বৈচিত্র্যের পক্ষে তিনি প্রকাশ্যে কথা বলেছেন।

রাজা হারাল্ড খেলাধুলা ও পরিবেশ রক্ষায়ও সক্রিয় ছিলেন। তিনি ডাব্লিউডাব্লিউএফ-এর নরওয়ে শাখার অন্যতম প্রতিষ্ঠাতা এবং দীর্ঘকাল সভাপতি ছিলেন। দক্ষ নাবিক হিসেবে তিনবার অলিম্পিকে নরওয়ের প্রতিনিধিত্ব করেন।

২০০১ সালে ছেলে হাকনের স্ত্রী মেটে-মারিতের আগের সম্পর্কের সন্তান মারিয়ুসকে রাজপরিবার আপন করে নেয়। তবে তিনি রাজপরিবারের সদস্য হিসেবে গণ্য হননি।

রাজপরিবারের নানা বিতর্কিত বিষয়েও হারাল্ড কঠোর সিদ্ধান্তের বদলে আলোচনা ও সমঝোতাকে গুরুত্ব দিতেন। স্বাস্থ্য খারাপ হওয়ায় ২০২৪ সালের এপ্রিল থেকে তিনি জনসম্মুখে উপস্থিতি কমিয়ে দেন।

এ বছর নরওয়ের রাজপরিবার নানা স্বাস্থ্য সমস্যা ও বিতর্কের মুখোমুখি হয়েছে। হাকনের স্ত্রী মেটে-মারিতের ছেলে মারিয়ুস বর্গ হোইবি ধর্ষণসহ একাধিক অপরাধে দোষী সাব্যস্ত হন। এদিকে এপস্টেইনের সঙ্গে মেটে-মারিতের যোগাযোগ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এসব ঘটনার ফলে রাজপরিবারের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। ২০২৪ সালে ৭২ শতাংশ সমর্থন থাকলেও সাম্প্রতিক এক জরিপে তা ৫৪ শতাংশে নেমে এসেছে।

তবে রাজপরিবারের নানা বিতর্কের মধ্যেও রাজা হারাল্ডের প্রতি নরওয়েজিয়ানদের ভালোবাসা অটুট ছিল। বিশেষজ্ঞদের মতে, রাজপরিবারের সংকটের জন্য সাধারণত মানুষ তাকে দায়ী করেনি। সাম্প্রতিক পরিস্থিতিতে হাকনও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া সামনে রেখে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিসহ (এমআইএসটি) মোট ৭টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং এমআইএসটির ভর্তি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। অন্যদিকে, রাজশাহী, জগন্নাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০২৭ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি ও আবেদনের তথ্য নিচে তুলে ধরা হলো—

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর। ওই দিন আইবিএ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এরপর ১২ ডিসেম্বর ‘এ’ ইউনিট, ১৯ ডিসেম্বর ‘বি’ ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদন করতে হবে ১১ থেকে ২৫ নভেম্বরের মধ্যে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে ৮ জানুয়ারি। ‘বি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) পরীক্ষা দিয়ে শুরু হয়ে ৯ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক আবেদন চলবে ১২ থেকে ২৭ নভেম্বর।

পরীক্ষার্থীদের ভোগান্তি কমানোর জন্য ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ—এই সাতটি বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারি। এদিন ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৮ জানুয়ারি ‘ই’ ইউনিট, ১৫ জানুয়ারি ‘বি’ ইউনিট, ২২ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

ভর্তির আবেদন শুরু হবে ১৫ নভেম্বর দুপুর ১২টায়। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষা শুরু হবে ২৯ জানুয়ারি। ওই দিন ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩০ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৩ ফেব্রুয়ারি ‘বি১’ ইউনিট, ৪ ফেব্রুয়ারি ‘বি২’ ইউনিট, ৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট, ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট এবং ৮ ফেব্রুয়ারি ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘বি১’, ‘বি২’ ও ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। অন্য ইউনিটের পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়া রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। চবিতে অনলাইন আবেদন চলবে ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।

খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ ডিসেম্বর।

১৭ ডিসেম্বর ‘সি’ ও ‘ডি’ ইউনিট এবং ১৮ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। তবে এসব সময়সূচির মধ্যে যেসব পরীক্ষা এখনো চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত হয়নি, সেগুলো পরিবর্তিত হতে পারে। তাই ভর্তিচ্ছুদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বিজ্ঞপ্তি ও অফিসিয়াল নোটিশ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৬–২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। এবার খুলনা, ঢাকা ও রাজশাহী এই তিন বিভাগীয় শহরে একযোগে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ ডিসেম্বর।

১৮ ডিসেম্বর ‘সি’ ইউনিট এবং ১৯ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক ঘটনায় খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় ফিফার বড় ছাড়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক ঘটনায় খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় ফিফার বড় ছাড়

২০২৬ বিশ্বকাপের ফাইনালের পর মাঠে বিশৃঙ্খল আচরণের জন্য আর্জেন্টিনার খেলোয়াড়দের মূল শাস্তির মেয়াদ অপরিবর্তিত থাকলেও, ফিফা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অনুরোধে শাস্তির নিয়মে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। ফিফার শৃঙ্খলা কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, পারেদেসসহ নিষিদ্ধ হওয়া খেলোয়াড় ও স্টাফরা অফিসিয়াল ম্যাচের পাশাপাশি ক্যাটাগরি ‘এ’ প্রীতি ম্যাচ দিয়েও তাদের নিষেধাজ্ঞা কাটাতে পারবেন।

র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফাইনালের ম্যাচ শেষে জঘন্য আচরণের জন্য লিয়ান্দ্রো পারেদেসকে দশ ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৬৬ হাজার ৫০০ পাউন্ড জরিমানা করা হয়েছে। এছাড়া নাহুয়েল মলিনা, থিয়াগো আলমাদা এবং কোচ রবার্তো আয়ালাকেও নিষেধাজ্ঞা ও জরিমানা গুনতে হয়েছে। মলিনা সাত ম্যাচ, আলমাদা এক ম্যাচ এবং আয়ালা তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন।

মেটলাইফে খেলা শেষ হওয়ার পর ঘটে যাওয়া মারামারিতে চারজনই জড়িত ছিলেন, যেখানে স্প্যানিশ খেলোয়াড় গাভিকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেওয়ার জন্য পারেদেসকে ‘হামলার’ তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।

পারেদেসের দশ ম্যাচের নিষেধাজ্ঞায় এক বছরেরও বেশি সময়ের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে দূরে থাকতে হত। তবে, ফিফা নিষেধাজ্ঞার নিয়মে বড় ছাড় দেওয়ায় ২০২৬ সালের শেষ নাগাদ মাঠে ফিরতে পারবেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনা সহ-আয়োজক হিসেবে মূল পর্ব ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে। আয়োজক হিসেবে তাদের বাছাইপর্বে অংশ নিতে হবে না।

অন্যদিকে, পরবর্তী কোপা আমেরিকা ২০২৮ সালের আগে অনুষ্ঠিত হবে না, কিন্তু দক্ষিণ আমেরিকার দলগুলোর জন্য এতে খেলার কোনো বাছাইপর্ব নেই।

এ কারণে বাকি তিন খেলোয়াড় ও কোচের নিষেধাজ্ঞা দ্রুত শেষ হলে প্রীতি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিতে পারে এএফএ।

শরতের আন্তর্জাতিক সূচিতে দুটি বিরতি থাকবে – একটি দীর্ঘ বিরতি, যেখানে দলগুলো সেপ্টেম্বর এবং অক্টোবর মাস জুড়ে চারটি ম্যাচ খেলতে পারবে; এরপর নভেম্বর মাসে থাকবে দুটি ম্যাচের বিরতি।

আর্জেন্টিনা যদি এই সময়ের মধ্যে ছয়টি ক্যাটাগরি 'এ' প্রীতি ম্যাচের আয়োজন করতে পারে, তবে ২০২৭ সালে পা রাখার আগে পারেদেসের আর মাত্র চারটি ম্যাচ এবং মলিনার মাত্র একটি ম্যাচ নিষেধাজ্ঞা বাকি থাকবে।

অন্যদিকে, আলমাদা সেপ্টেম্বরের শেষ দিক থেকেই আবার মাঠে নামতে পারবেন।

এছাড়া, আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন এখনো নিষেধাজ্ঞা কমানোর আশা করছে, যদি নিষেধাজ্ঞা কমানো না হয়, তবে সংস্থাটি শেষ পর্যন্ত এই সাজার বিরুদ্ধে আপিল করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%