০৮:১৪ এম
যুক্তরাষ্ট্র ইরানের তেল বিক্রির ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। গতকাল মঙ্গলবার হামরুজে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর ওয়াশিংটন এই নিষেধাজ্ঞা জারি করেছে।
মার্কিন এক কর্মকর্তা ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজে বাণিজ্যিক জাহাজে তেহরানের হামলা পুরোপুরি অগ্রহণযোগ্য এবং এর পরিণতি ইরানকে ভুগতে হবে।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঘোষণার পর ইরানের তেলের দাম ৫ শতাংশ বেড়ে গেছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চুক্তির আওতায়, মার্কিন ট্রেজারি আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল বিক্রির অনুমোদন দিয়েছিল, কিন্তু গতকাল মঙ্গলবারের নতুন নিষেধাজ্ঞার ফলে এটি ১৭ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন
আজ বুধবার (৮ জুলাই) যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন অবস্থানে ‘শক্তিশালী’ সিরিজ হামলা চালিয়েছে। ইরানি বার্তাসংস্থা মেহের নিউজের খবর অনুযায়ী, দেশটির দক্ষিণাঞ্চলের সিরিক-এ একাধিক বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে।
মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানায়, গতকাল ইরান তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল হরমুজ প্রণালিতে। সেই হামলার জবাবে আজ রাতে সেগুলোর ওপর শক্তিশালী হামলা পরিচালনা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন