০৫:২৮ পি.এম
পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে আহলে সুন্নাত ওয়াল জামাআ'ত ফেনী জেলা কমিটির উদ্যোগে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গাউছিয়া কমিটি ফেনী জেলার উপদেষ্টা নুর নবী রহমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার খন্দকার নজরুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ কাজী নুর আলম, যুগ্ম আহ্বায়ক মাওলানা মহি উদ্দিন ও গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মো. শহীদ উল্লাহ পাটোয়ারী।
আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা নুরুল আমিন চৌধুরী সবুজ, মাওলানা জাকির হোসেন চৌধুরী, যুগ্ম সদস্যসচিব হেলাল উদ্দিন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা শাহিদুল হক বুলবুল ও সদস্য সিরাজ উল্লাহ। এছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও যুবসেনার নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন উপজেলার গাউছিয়া কমিটির বিপুল সংখ্যক সদস্য এতে অংশ নেন।
আলোচনা সভা শেষে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য জশনে জুলুস (র্যালি) বের করা হয়। র্যালিটি শহরের কলেজ রোড, মিজান রোড, ট্রাংক রোড, খেজুর চত্বর ও বড় মসজিদ সংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে ফেনী তাকিয়া মাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলা শাখার আয়োজনে ফাউন্ডেশনের জেলা কার্যালয়ে দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়। আলোচনা পর্ব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানমালা শেষ হয় বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে।
আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন