০৫:২৯ পি.এম
পূজা চেরী ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময় আলোচনায় থাকেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি ছবি নতুন করে জল্পনা সৃষ্টি করেছে।
এই অভিনেত্রী সুইমিংপুলে এক রহস্যময় পুরুষের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করেছেন, যা ভক্তদের কৌতূহলকে আরও বাড়িয়ে দিয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে ফেসবুকে ছবিটি শেয়ার করেন পূজা। ছবিতে দেখা যাচ্ছে, সুইমিংপুলে সেই রহস্যময় পুরুষকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে আছেন পূজা। যদিও ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানাননি তিনি।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু, পাল্টাপাল্টি অভিযোগ
ছবির ক্যাপশনে পূজা লিখেছেন, ‘দুই আত্মা, এক নীরব মুহূর্ত।’ এই ক্যাপশন প্রকাশের পর থেকেই অনুসারীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই মন্তব্য করে জানতে চেয়েছেন, পূজার সঙ্গে থাকা ওই ব্যক্তি কে? আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, তিনিই কি অভিনেত্রীর হবু স্বামী? তাহলে কি ধীরে ধীরে নিজের জীবনসঙ্গীকে প্রকাশ্যে আনছেন পূজা?
তবে ছবিতে থাকা ব্যক্তির পরিচয় কিংবা তাঁর সঙ্গে পূজা চেরির সম্পর্ক সম্পর্কে অভিনেত্রীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনা ও জল্পনাকে আপাতত অনুমান হিসেবেই দেখা হচ্ছে।
আরও পড়ুন: আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ, ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮
এর আগে পূজা চেরীর বিয়ে নিয়ে বিভিন্ন সময়ে গুঞ্জন শোনা গেছে। যদিও অভিনেত্রী আনুষ্ঠানিকভাবে বিয়ের বিষয়ে কোনো ঘোষণা দেননি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ে নিয়ে স্পষ্ট বক্তব্য রেখেছিলেন তিনি।
পূজা বলেছিলেন, ‘আমি এনগেজড এবং পারিবারিকভাবেই আমার বিয়ে ঠিক করা হয়েছে। যখনই আমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, আমি নিজেই তা প্রকাশ্যে অত্যন্ত আনন্দের সাথে সবাইকে জানাবো।
লুকানোর কিছু নেই।’
আরও পড়ুন: নেতানিয়াহুর জোটের সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় থাকার চেষ্টা
এবার সুইমিংপুলের রহস্যময় ছবিটি সেই পুরোনো আলোচনাকেই যেন নতুন করে উসকে দিল।
শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও নায়িকা হিসেবে পূজা চেরী আলোচনায় আসেন ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে। এরপর ‘দহন’, ‘নূরজাহান’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’ ও ‘লিপস্টিক’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে ফিরলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, পলক ও মামুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন