ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

কুমিল্লায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল


কুমিল্লায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

কুমিল্লা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (এইচএসটিটিআই) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ ও নাত পরিবেশন এবং ঈদ-ই-মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখা হয়। 

বুধবার ইনস্টিটিউট মিলনায়তনে পরিচালক প্রফেসর মো. রবিউজ্জামানের সভাপতিত্বে এই আয়োজন করা হয়। 

সহকারী পরিচালক ড. মুহাম্মদ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক ড. আ. লতিফ ভূঞা, সহকারী পরিচালক মোসা. শরিফা খাতুন ও চারজন প্রশিক্ষণার্থী। দোয়া পরিচালনা করেন চাঁদপুর দেশগাঁও ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইকবাল হোসেন মজুমদার। এসময় আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক একেএম জিল্লুর রহমান, মোহাম্মদ শহিদুল ইসলাম, সহকারী পরিচালক বদরুন নাহার, মোহাম্মদ ইকবাল হোসেন, বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থী ও প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারীরা।

আরও পড়ুন: কাউনিয়া থানা পুলিশের সাঁড়াশি অভিযান, টার্গেটে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোবিপ্রবিতে যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


গোবিপ্রবিতে যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্যময় দিন উপলক্ষে আজ বুধবার বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সংক্ষিপ্ত আলোচনা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত আলোচনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন।

পরে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম আব্দুল্লাহ আল মামুন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিটি থেকে নিউক্যাসলে যোগ দিচ্ছেন নিকো গঞ্জালেজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


সিটি থেকে নিউক্যাসলে যোগ দিচ্ছেন নিকো গঞ্জালেজ

ঢাকা, ২৬ আগস্ট ২০২৬ : ম্যানচেস্টার সিটি থেকে নিকো গঞ্জালেজের নিউক্যাসল ইউনাইটেডে যোগ দেওয়ার চুক্তি প্রায় সম্পন্ন হয়েছে। ইএসপিএন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রের মতে, স্প্যানিশ এই মিডফিল্ডার ৫ কোটি ২০ লাখ পাউন্ডের (৭ কোটি ৯ লাখ ডলার) চুক্তিতে সেন্ট জেমস’ পার্কে পাড়ি জমাচ্ছেন। নিউক্যাসল প্রাথমিকভাবে ৪ কোটি ৮০ লাখ পাউন্ড দেবে। এর সঙ্গে বিভিন্ন শর্ত পূরণ হলে আরও ৪০ লাখ পাউন্ড পাওয়ার সুযোগ থাকবে সিটি।

এই গ্রীষ্মে সিটি ছেড়ে যাওয়া অভিজ্ঞ মিডফিল্ডারদের মধ্যে গঞ্জালেজ হবেন চতুর্থ। এর আগে রদ্রি, বার্নান্ডো সিলভা ও তিজানি রেইনডার্স ক্লাব ছেড়েছেন।

২০২৫ সালের জানুয়ারিতে ৫ কোটি পাউন্ডে পোর্তো থেকে সিটিতে যোগ দেওয়ার পর মাত্র ১৮ মাস ক্লাবটিতে কাটিয়ে বিদায় নিচ্ছেন গঞ্জালেজ। সিটির হয়ে তিনি ৫৯টি ম্যাচ খেলেছেন এবং করেছেন চারটি গোল।

গ্রীষ্মের এক পর্যায়ে গঞ্জালেজ বলেছিলেন, তিনি সিটিতেই থাকতে চান। তবে এখন নিউক্যাসলের প্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার বোর্নমাউথের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে তিনি অব্যবহৃত বদলি হিসেবে বেঞ্চে ছিলেন। 

নতুন কোচ এনজো মারেস্কা তার বদলে সেন্টার-ব্যাক মার্ক গুয়েহিকে মিডফিল্ডে খেলানোর সিদ্ধান্ত নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়া কাপের আগে অবসরে পাকিস্তানের পেসার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


এশিয়া কাপের আগে অবসরে পাকিস্তানের পেসার

নারী এশিয়া কাপের আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলার আইমেন আনোয়ার। বুধবার (২৬ আগস্ট) দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি) এ তথ্য নিশ্চিত করেছে। ২০১৬ সালে অভিষেক হওয়া আনোয়ার ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

কাকতালীয়ভাবে তিনি ছিলেন টি-টোয়েন্টি খেলা ৩৭তম ক্রিকেটার। এছাড়া তিনি পাকিস্তানের হয়ে আটটি ওয়ানডে ম্যাচও খেলেছেন। তিনি সবশেশ ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। ২০১৬ সালে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে আইমেনের অভিষেক হয়। এর এক বছর পর কলম্বোতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে তার অভিষেক ঘটে। তিনি ছিলেন এই ফরম্যাটে খেলা ৭৬তম নারী ক্রিকেটার।

আন্তর্জাতিক ক্যারিয়ারে আইমেন ওয়ানডেতে ৪টি এবং টি-টোয়েন্টিতে মিলিয়ে ৩৩টি উইকেট শিকার করেছেন। এই পেসার ২০১৮, ২০২০ এবং ২০২২-২৩ সালের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশটির স্কোয়াডের অংশ ছিলেন। এছাড়া তিনি নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০২২ সালের আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপেও খেলেছেন। এর আগে ২০১০ সালের জানুয়ারিতে পিসিবি ন্যাশনাল অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে করাচি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার মাধ্যমে ঘরোয়া ক্রিকেটে তার অভিষেক হয়।

খেলোয়াড়ি জীবন শেষে আইমেন ব্রডকাস্টার হিসেবে ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি ম্যাচ রেফারি হিসেবেও নিজের নতুন এক অধ্যায় শুরু করেছেন। চলমান জাতীয় নারী অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে ম্যাচ রেফারি হিসেবে সোমবার তার অভিষেক হয়। এর আগে চলতি বছরের জানুয়ারিতে তিনি ম্যাচ রেফারিদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন করেছিলেন।

ব্রডকাস্টিং ও ম্যাচ পরিচালনার দায়িত্বে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক খেলোয়াড়ি জীবনের পরেও ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন এই ক্রিকেটার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে আকস্মিক পাহাড়ি ঢল: ভারতের উত্তর প্রদেশ ও বিহারে সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


নেপালে আকস্মিক পাহাড়ি ঢল: ভারতের উত্তর প্রদেশ ও বিহারে সতর্কতা জারি

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে। এদিকে, ভয়াবহ এই পাহাড়ি ঢলের পর ভারতের উত্তর প্রদেশ ও বিহারে সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় গণ্ডক নদীর তীরবর্তী জেলাগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে।

বুধবার নেপালের রাসুয়া জেলায় আকস্মিক পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিব্বত সীমান্তের দিক থেকে আসা প্রবল পানির স্রোতে বেশ কয়েকটি এলাকা প্লাবিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ভারতীয়সহ বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

নেপাল থেকে ভারতের বিহারে প্রবাহিত প্রধান নদীগুলোর মধ্যে গণ্ডক ও কোসি উল্লেখযোগ্য। গণ্ডক নদী নেপালে নারায়ণী নামেও পরিচিত। নেপালের উজানে আকস্মিক পাহাড়ি ঢলের কারণে নদীটির পানিপ্রবাহ হঠাৎ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছে বিহার প্রশাসন।

পরিস্থিতি পর্যবেক্ষণে বিহার সরকার একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। মুখ্য সচিব ও পুলিশের মহাপরিচালক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। প্রয়োজনে তিনি নিজে দুর্গত এলাকায় যাওয়ার কথাও জানিয়েছেন।

বিহারের স্বাস্থ্য বিভাগও সতর্ক অবস্থায় রয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজন হলে দ্রুত সহায়তা দেওয়ার জন্য বৈঠক করা হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমার।

বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, নেপালের গণ্ডক নদীর উজান অববাহিকায় আকস্মিক পাহাড়ি ঢল এবং পানিপ্রবাহ দ্রুত বেড়ে যাওয়ার সম্ভাবনার কারণে রাজ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। গণ্ডক নদীর তীরবর্তী ও নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং অপ্রয়োজনে নদীর কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে উত্তর প্রদেশেও সতর্কতা জারি করা হয়েছে। গণ্ডক ও নারায়ণী নদীর পানির উচ্চতা বাড়ার সম্ভাবনায় মহারাজগঞ্জ ও কুশীনগর জেলার স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার এবং গুজবে কান না দিয়ে সরকারি নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে। সূত্র: এনডিটিভি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%