০১:১৪ পি.এম
বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদে জনবল নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদের জন্য মোট ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে, তবে পদের সংখ্যা পরিবর্তিত হতে পারে।
প্রকৃত বাংলাদেশি নাগরিকদের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে।
আগামীকাল ৩০ নভেম্বর থেকে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হবে এবং আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: প্রাণ গ্রুপে চাকরি: গ্র্যাচুইটি-বিমাসহ পাবেন যেসব সুবিধা
এক নজরে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ, গ্রেড ও বেতন স্কেল
পদের নাম: সহকারী পরিচালক।
পদসংখ্যা: ১৫০টি।
আরও পড়ুন: সৌরবিদ্যুতে চলছে ডিসি অফিস, উদ্বৃত্ত অংশ যাচ্ছে জাতীয় গ্রিডে
গ্রেড: নবম।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা এবং অন্যান্য সুবিধাদি নিয়ম অনুযায়ী প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত
আবেদনকারীদের জন্য প্রয়োজন, স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাশ করার পর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা স্নাতকসহ যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির সম্মিলিত মেয়াদ ন্যূনতম চার বছর হতে হবে। ২৭ ডিসেম্বর ২০২৬ বা এর আগে যাদের স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রির ফলাফল প্রকাশিত হয়েছে বা হবে, তারা আবেদন করার জন্য যোগ্য হবেন।
আরও পড়ুন: দ্বিতীয় পদ্মা সেতু ও চার লেন সড়ক পাবনার যোগাযোগব্যবস্থা বদলে দেবে
এসএসসি ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোতে ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণি কিংবা সমমানের জিপিএ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি কিংবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না।
বয়সসীমা
প্রার্থীর বয়স ১ নভেম্বর ২০২৬ তারিখে ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি ও পেমেন্ট ভেরিফিকেশন
আরও পড়ুন: ট্রাস্ট ব্যাংকে এন্টি মানি লন্ডারিং ডিভিশন অফিসার পদে লোকবল নেবে
আবেদন ফি বাবদ অফেরতযোগ্য ২০০ টাকা ‘বাংলা কিউআর’–এর মাধ্যমে পরিশোধ করতে হবে। ফি প্রদান ও পেমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন করার শেষ সময় ৩০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বাংলা কিউআরের মাধ্যমে টাকা পরিশোধের পর মুঠোফোনে পাওয়া এসএমএস অনুযায়ী ওয়েবসাইটে ‘ভেরিফাই পেমেন্ট লিংক’–এ ক্লিক করে পেমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। অন্যথা আবেদন অসম্পূর্ণ অবস্থায় বাতিল বলে গণ্য হবে। ভেরিফিকেশন শেষে পাওয়া ‘ট্র্যাকিং আইডি নম্বর’ সংবলিত পেজটি সংরক্ষণ করতে হবে।
পরীক্ষা ও আবেদনের প্রক্রিয়া
প্রার্থীদের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আগ্রহী প্রার্থীদের কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ–সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
আরও পড়ুন: আরএফএল গ্রুপ এমটিও পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে
অনলাইন আবেদন শুরুর তারিখ: ৩০ নভেম্বর ২০২৬।
অনলাইন আবেদনের শেষ তারিখ: ২৭ ডিসেম্বর ২০২৬।
ফি প্রদান ও পেমেন্ট ভেরিফিকেশনের শেষ সময়: ৩০ ডিসেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আরও পড়ুন: বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা, সম্পাদক মুকেশ কর্মকার নির্বাচিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন