১০:০৫ পি.এম
"বন্ধুত্ব কোনো দিনের নয়, নয় কোনো ক্ষণ, সুতোর টানে বাঁধা থাকে আজীবনের বন্ধন" এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে সম্প্রীতি, সৌহার্দ্য ও দেশীয় সংস্কৃতির আবহে এসএসসি ব্যাচ-৯৬ এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে "ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৬"।
শনিবার সন্ধ্যায় জেলা শহরের খলিলগঞ্জ এলাকায় উৎসর্গ নার্সিং সেন্টারের প্রথম তলায় একটি মনোরম মিলনায়তনে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। এখানে ব্যাচ-৯৬ এর সদস্যরা এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর দেশীয় মৌসুমি নানা ফলের সমাহারে বর্ণিল ফল উৎসবের উদ্বোধন করা হয়।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাচ-৯৬ এর ডা: মাঈনুদ্দীন আহমেদ, যিনি বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিসিন, লিভার ও গ্যাস্ট্রলোজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. নজরুল ইসলাম খান এবং হারিছুল বারি রনি। এছাড়াও উপস্থিত ছিলেন, ব্যাচ-৯৬ এর আয়োজক কমিটির আহবায়ক আমিনুুল ইসলাম লিটন, যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাস্টার, আইয়ুব আলী, শাহিন আহমেদ আপেল, এড. শাহিনুর রহমান শাহিন, সদস্য সচিব খোরশেদ আলম এবং সদস্য রুহুল আমিন। এ সহযোগিতায় ছিলেন, মামুন মোল্লা।
আলোচনা পর্বে বক্তারা বলেন, ব্যাচভিত্তিক এমন আয়োজন শুধু পুরোনো বন্ধুদের মিলনমেলা নয়, বরং এটি সামাজিক বন্ধনকে সুদৃঢ় করার একটি কার্যকর উদ্যোগও বটে। পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্ব ও মানবিক মূল্যবোধকে আরও সমৃদ্ধ করতেই এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে ব্যাচ-৯৬ এর সদস্যরা সংগীত পরিবেশন করেন। প্রাণবন্ত পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন এবং করতালির মাধ্যমে শিল্পীদের উৎসাহিত করেন।
আয়োজকরা জানান, দীর্ঘদিন পর এক ছাদের নিচে বন্ধুদের মিলিত হওয়া, স্মৃতিচারণ, মেল বন্ধন সুদৃঢ় করা এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় ফল ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে ব্যাচ-৯৬ সক্রিয় ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
আনন্দ-উচ্ছ্বাস, আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন