১০:০৭ পি.এম
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বলেছেন, নতুন বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান হবে না এবং প্রতিটি গুম-হত্যার বিচার নিশ্চিত করা হবে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ অর্জন করেছি। বিগত ফ্যাসিস্ট সরকারের চরম নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস দেশের মানুষ কখনো ভুলবে না। এই নতুন বাংলাদেশকে একটি শক্তিশালী অবস্থানে দাঁড় করাতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথির বক্তব্য দেন। সেখানে বিএমপি সানজিদা ইসলাম তুলি বলেন, বিগত ২৪-এর জুলাই থেকে আজ পর্যন্ত আমরা একদিনের জন্যও জুলাইকে ভুলিনি। এই আন্দোলন আমাদের মুক্ত মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছে এবং ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ দিয়েছে।
বর্তমান সরকারের শিক্ষাবান্ধব উদ্যোগের ব্যপারে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবার স্বৈরাচারের সময় অকথ্য নির্যাতনের শিকার হয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখে চরম কষ্ট দেওয়া হয়েছে। সব হারিয়েও প্রধানমন্ত্রী আজ দেশবাসীকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ রেখেছে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে প্রসারিত করার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ প্রকৌশলী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে যাতে তারা চাকরির সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশকে সমৃদ্ধ করতে পারে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন