প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারীর অধিকার প্রতিষ্ঠায় তৃণমূলভিত্তিক আন্দোলন আরও শক্তিশালী করা প্রয়োজন। নিরাপদ জনপরিসর নিশ্চিত করা এবং নারী বিষয়ক সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ বাস্তবায়নের দাবি জানিয়েছেন নারী অধিকারকর্মীরা।
শনিবার বরিশালে অনুষ্ঠিত ‘নারী মুক্তির আন্দোলন বিস্তৃতিকরণ’ বিভাগীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, এই সম্মেলনটি তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে এবং বরিশাল বিভাগের ছয় জেলার তৃণমূল নারী সংগঠন, জনপ্রতিনিধি, তরুণ নারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেত্রীসহ প্রায় ১২০ জন অংশগ্রহণ করেন। নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করার জন্য কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি তৃণমূল এবং নতুন প্রজন্মের নেতৃত্ব গড়ে তোলার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
বরিশালের ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নারীপক্ষের প্রতিনিধি অ্যাডভোকেট কামরুন নাহার। এ সময় নারীপক্ষের সদস্য সামিয়া আফরিন, দূর্বার নেটওয়ার্কের সদস্য এবং শুভ’র নির্বাহী পরিচালক হাসিনা বেগম নীলাসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নারী বিষয়ক সংস্কার কমিশনের ৪৩৩টি সুপারিশের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে ৫১টি সুপারিশ নিয়ে আলচনা করা হয়। এর মধ্যে যৌন হয়রানি প্রতিরোধে পৃথক আইন প্রণয়নের বিষয়ে আলোচনা করা হয়, বাল্যবিবাহ নিরোধ কমিটিকে সক্রিয় করা, কর্মজীবী নারীদের জন্য হোস্টেল এবং শিশু দিবাযত্ন কেন্দ্র প্রতিষ্ঠা এবং বাস টার্মিনালসহ অন্যান্য জনপরিসরে নারীর নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।
নারীপক্ষের নেতারা বলেন, সম্মেলনে গৃহীত সুপারিশগুলো বাস্তবায়নের জন্য স্থানীয় ও জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে নারী অধিকার আন্দোলনকে আরও বিস্তৃত করতে কার্যক্রম অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন