ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

নাটোরে মানবদেহের জন্য ক্ষতিকর পণ্য বিক্রির দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা


নাটোরে মানবদেহের জন্য ক্ষতিকর পণ্য বিক্রির দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

নাটোর, ৪ নভেম্বর ২০২৬ : আজ মানবদেহের জন্য ক্ষতিকর সোডিয়াম হাইড্রো সালফেট এবং নকল আয়ুর্বেদ সিরাপ বিক্রির অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। লালপুর উপজেলার উত্তর লালপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান অভিযানের নেতৃত্ব দেন। জেলা কার্যালয় সূত্রে জানা যায়, খোরশেদ ষ্টোরের মালিক খোরশেদ আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই জরিমানা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ এবং ৪৫ ধারার আওতায় আরোপ করা হয়।

অভিযান শেষে জব্দকৃত ক্ষতিকর এবং নকল পণ্য ধ্বংস করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নলছিটিতে দুমাউস এনজিও'র উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে গাভী গরু বিতরণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফকিরহাটে প্রতিবেশীর বাড়িতে আগুন নেভাতে এসে মুসার প্রাণ গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


ফকিরহাটে প্রতিবেশীর বাড়িতে আগুন নেভাতে এসে মুসার প্রাণ গেল

বাগেরহাটের ফকিরহাটে প্রতিবেশীর বাড়িতে লাগা আগুন নেভাতে এসে বিদ্যুৎস্পর্শে আলী মুসা শেখ (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মৌভোগ গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে মৌভোগ গ্রামের লিয়াকত শেখের বসতঘরে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ততক্ষণে ঘরসহ ভেতরে থাকা সমস্ত মালামাল ও জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে, আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী মুসা শেখ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সুকান্ত কুন্ডু বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

পল্লী বিদ্যুৎ ফকিরহাট জোনের ডিজিএম আনন্দ কুমার কুন্ডু জানান, মৌভোগ বসতবাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত সেখানে বিদ্যুৎসংযোগ বন্ধ করা হয়। খবর পাওয়ার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে।

ফকিরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহাজান মিয়া জানান, খবর পেয়ে সেখানে দ্রুত উপস্থিত হন। রাস্তা সরু হওয়ায় সেখানে গাড়ি নিয়ে প্রবেশ করা সম্ভব হয়নি। তবে বালতি দিয়ে পানি দিয়ে যতটা সম্ভব আগুন নেভাতে চেষ্টা করা হয়েছে। শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, মৌভোগ গ্রামে বসতবাড়িতে আগুন নেভাতে এসে এক প্রতিবেশী মারা গেছেন। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুমকিতে কাবিখা-টিআর প্রকল্পে দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


দুমকিতে কাবিখা-টিআর প্রকল্পে দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক

পটুয়াখালীর দুমকিতে কাবিখা ও টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পে অস্তিত্বহীন প্রকল্প এবং নামমাত্র কাজ দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা দুর্নীতি দমন কমিশন (দুদক) পেয়ে গেছে।

মঙ্গলবার, দুদকের একটি দল দিনব্যাপী উপজেলার বিভিন্ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে এসব অনিয়মের তথ্য সংগ্রহ করে।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, উপজেলা পরিষদের গাড়ি ধোয়ার র‍্যাম্পের সামনে মাটি ভরাট না করে নামমাত্র ইট ফেলে বরাদ্দের ২ লাখ ৩৭৪ টাকা উত্তোলন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের ফুলবাগান ও উপজেলা পরিষদের মাঠে মাটি ভরাটের প্রকল্পের বাস্তবে কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া, শ্রীরামপুর ইউনিয়নে নলকূপ বরাদ্দ পাওয়া ব্যক্তির কোনো অস্তিত্ব দুদক টিম পায়নি। রাস্তা মেরামতের প্রকল্পেও কোনো কাজ হয়নি। লেবুখালী ইউনিয়নে ৩ লাখ টাকা বরাদ্দের রাস্তা সংস্কারে ১০ বছরের পুরোনো কাজ দেখানো হয়েছে। পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনের জন্য ১ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেখানো হলেও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠের কাজেও অনিয়মের প্রাথমিক প্রমাণ দুদক পেয়েছে।

দুদকের সহকারী পরিচালক মো. তাপস বিশ্বাস জানিয়েছেন, প্রকল্প বাস্তবায়ন ও তদারকির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট পিআইও ও প্রকল্প সভাপতিদের যোগসাজশে এসব অনিয়ম সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। অনুসন্ধান শেষে দ্রুত প্রধান কার্যালয়ে প্রতিবেদন জমা দেওয়া হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী মুঠোফোনে জানান, ‘আমি ছুটিতে আছি। যেহেতু দুদক তদন্তে নেমেছে, সেহেতু এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেডিক্যাল ভর্তি পরীক্ষা ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


মেডিক্যাল ভর্তি পরীক্ষা ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে না

আগামী ৪ ডিসেম্বর মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ২০২৬-২৭ সেশনের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত অনুসারে, পরীক্ষাটি কিছুদিন পর অনুষ্ঠিত হবে।

বুধবার (৪ নভেম্বর) অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি উল্লেখ করেন, “পূর্বনির্ধারিত তারিখে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে এখনো নতুন তারিখ নির্ধারণ করা সম্ভব হয়নি।”

অন্যদিকে, অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, এইচএসসি ও সমমানের পুনঃপরীক্ষায় (সাপ্লিমেন্টারি) অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে মেডিক্যাল ভর্তি পরীক্ষার নতুন তারিখ।

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এডিজি রুবীনা ইয়াসমীন বলেন, “সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা বর্তমানে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমান সুযোগ পাবে কিনা, এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। এ ছাড়া এখনো ভর্তি নীতিমালা চূড়ান্ত হয়নি। সেটি চূড়ান্ত হলেও আমরা সে অনুযায়ী পরীক্ষা নিতে পারব।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘কামানের গোলা’ নাকি ‘মদের বোতল’: চীনের বিপাকে নতুন বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


‘কামানের গোলা’ নাকি ‘মদের বোতল’: চীনের বিপাকে নতুন বিতর্ক

পাপুয়া নিউগিনিতে ৩২ কেজি ওজনের একটি সন্দেহজনক কামানের গোলা উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও চীনের তৈরি সামরিক গোলা বলে দাবি করা হচ্ছে, চীন এর বিপরীতে বলছে, এটি আসলে কামানের গোলার আদলে তৈরি একটি মদের বোতল।

মঙ্গলবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চীনা দূতাবাস একটি বিবৃতি প্রকাশ করে জানায়, বস্তুটি কোনো বিপদের সৃষ্টি করবে না। তবে দূতাবাসের এই দাবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে প্রশ্ন উঠেছে।

গত শুক্রবার পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরসবির একটি নির্মাণস্থলে বাণিজ্যিক পণ্যবাহী কনটেইনারের ভেতর থেকে ৩২ কেজি ওজনের বস্তুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের হাতে চার চীনা নাগরিক গ্রেফতার হন।

দেশটির কর্তৃপক্ষ প্রাথমিকভাবে বস্তুটি সচল বিস্ফোরক কি না, তা পরীক্ষা করছিল। এ প্রসঙ্গে দেশটির পুলিশ কমিশনার ডেভিড ম্যানিং ঘটনাটিকে ‘অত্যন্ত উদ্বেগজনক আবিষ্কার’ হিসেবে বর্ণনা করেন।

বুধবার (৪ নভেম্বর) অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানানো হয়, বস্তুটি চীনের তৈরি টাইপ-৫৯ মডেলের ১৩০ মিলিমিটার আর্টিলারি শেল। এতে রাসায়নিক বিস্ফোরক ও ফিউজ রয়েছে। তবে বিবিসি জানিয়েছে, তারা এই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

পাপুয়া নিউগিনির পুলিশ এর আগে বস্তুটিকে নিছক নকল বা নিষ্ক্রিয় গোলা বলে ধারণা নাকচ করে দিয়েছিল। দেশটির সংবাদমাধ্যম পোস্ট কুরিয়ার এই তথ্য নিশ্চিত করেছে।

অন্যদিকে চীনা দূতাবাসের দাবি, চীন থেকে এ ধরনের অবৈধ সামরিক অস্ত্র পাপুয়া নিউগিনিতে পাচার হওয়া প্রায় অসম্ভব। দেশটিতে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে বিশ্বের অন্যতম কঠোর আইন ও বিধিবিধান রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

তবে চীনের এই ব্যাখ্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী প্রশ্ন করেছেন, ৩২ কেজি ওজনের মদের বোতল কেমন হতে পারে? অন্য একজন মন্তব্য করেছেন, বস্তুটিতে মদের বোতল হিসেবে শনাক্ত করার মতো কোনো লেবেলও ছিল না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%