ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

মেডিক্যাল ভর্তি পরীক্ষা ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে না


মেডিক্যাল ভর্তি পরীক্ষা ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে না

আগামী ৪ ডিসেম্বর মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ২০২৬-২৭ সেশনের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত অনুসারে, পরীক্ষাটি কিছুদিন পর অনুষ্ঠিত হবে।

বুধবার (৪ নভেম্বর) অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি উল্লেখ করেন, “পূর্বনির্ধারিত তারিখে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে এখনো নতুন তারিখ নির্ধারণ করা সম্ভব হয়নি।”

আরও পড়ুন: শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

অন্যদিকে, অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, এইচএসসি ও সমমানের পুনঃপরীক্ষায় (সাপ্লিমেন্টারি) অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে মেডিক্যাল ভর্তি পরীক্ষার নতুন তারিখ।

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এডিজি রুবীনা ইয়াসমীন বলেন, “সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা বর্তমানে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমান সুযোগ পাবে কিনা, এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। এ ছাড়া এখনো ভর্তি নীতিমালা চূড়ান্ত হয়নি। সেটি চূড়ান্ত হলেও আমরা সে অনুযায়ী পরীক্ষা নিতে পারব।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘কামানের গোলা’ নাকি ‘মদের বোতল’: চীনের বিপাকে নতুন বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


‘কামানের গোলা’ নাকি ‘মদের বোতল’: চীনের বিপাকে নতুন বিতর্ক

পাপুয়া নিউগিনিতে ৩২ কেজি ওজনের একটি সন্দেহজনক কামানের গোলা উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও চীনের তৈরি সামরিক গোলা বলে দাবি করা হচ্ছে, চীন এর বিপরীতে বলছে, এটি আসলে কামানের গোলার আদলে তৈরি একটি মদের বোতল।

মঙ্গলবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চীনা দূতাবাস একটি বিবৃতি প্রকাশ করে জানায়, বস্তুটি কোনো বিপদের সৃষ্টি করবে না। তবে দূতাবাসের এই দাবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে প্রশ্ন উঠেছে।

গত শুক্রবার পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরসবির একটি নির্মাণস্থলে বাণিজ্যিক পণ্যবাহী কনটেইনারের ভেতর থেকে ৩২ কেজি ওজনের বস্তুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের হাতে চার চীনা নাগরিক গ্রেফতার হন।

দেশটির কর্তৃপক্ষ প্রাথমিকভাবে বস্তুটি সচল বিস্ফোরক কি না, তা পরীক্ষা করছিল। এ প্রসঙ্গে দেশটির পুলিশ কমিশনার ডেভিড ম্যানিং ঘটনাটিকে ‘অত্যন্ত উদ্বেগজনক আবিষ্কার’ হিসেবে বর্ণনা করেন।

বুধবার (৪ নভেম্বর) অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানানো হয়, বস্তুটি চীনের তৈরি টাইপ-৫৯ মডেলের ১৩০ মিলিমিটার আর্টিলারি শেল। এতে রাসায়নিক বিস্ফোরক ও ফিউজ রয়েছে। তবে বিবিসি জানিয়েছে, তারা এই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

পাপুয়া নিউগিনির পুলিশ এর আগে বস্তুটিকে নিছক নকল বা নিষ্ক্রিয় গোলা বলে ধারণা নাকচ করে দিয়েছিল। দেশটির সংবাদমাধ্যম পোস্ট কুরিয়ার এই তথ্য নিশ্চিত করেছে।

অন্যদিকে চীনা দূতাবাসের দাবি, চীন থেকে এ ধরনের অবৈধ সামরিক অস্ত্র পাপুয়া নিউগিনিতে পাচার হওয়া প্রায় অসম্ভব। দেশটিতে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে বিশ্বের অন্যতম কঠোর আইন ও বিধিবিধান রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

তবে চীনের এই ব্যাখ্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী প্রশ্ন করেছেন, ৩২ কেজি ওজনের মদের বোতল কেমন হতে পারে? অন্য একজন মন্তব্য করেছেন, বস্তুটিতে মদের বোতল হিসেবে শনাক্ত করার মতো কোনো লেবেলও ছিল না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাফিনিয়ার সঙ্গে বার্সেলোনার নতুন চুক্তি সই হবে কাল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


রাফিনিয়ার সঙ্গে বার্সেলোনার নতুন চুক্তি সই হবে কাল

বার্সেলোনায় ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া প্রতিপক্ষের জন্য এক আতঙ্কের নাম হয়ে উঠেছেন। কাতালান ক্লাবটি তাকে ধরে রাখার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক দিয়ারিও স্পোর্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যদি কোনো ধরনের শেষ মুহূর্তের নাটকীয়তা না ঘটে, তবে আগামীকাল (বৃহস্পতিবার) বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তার অফিসে নতুন চুক্তিতে সই করার জন্য প্রস্তুত রয়েছেন ক্লাবটির অধিনায়ক রাফিনিয়া। এই নতুন চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়ানো হবে।

ক্লাব এবং ব্রাজিলিয়ান উইঙ্গারের মধ্যে চুক্তি নবায়নের বিষয়ে সমঝোতা আগেই হয়ে গিয়েছিল, কিন্তু বিভিন্ন ব্যস্ততা ও শিডিউল সংক্রান্ত জটিলতার কারণে এতদিন চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি।

২৯ বছর বয়সী রাফিনিয়া চলতি মৌসুমে নতুন ভূমিকায় সম্পূর্ণ অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। গত রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে দুই গোল করার পাশাপাশি, চলতি মৌসুমে সেন্টার-ফরোয়ার্ড পজিশনে খেলে মাত্র ১৩ ম্যাচে ১৯টি গোল এবং ৩টি অ্যাসিস্ট করেছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় আলোচিত জোড়া হত্যা: ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


খুলনায় আলোচিত জোড়া হত্যা: ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট

খুলনার আদালতপাড়ায় দুপুরের বেলায় দুই বন্ধু হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছেন। বুধবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান আদালতে এ চার্জশিট জমা দেন।

চার্জশিটে উল্লেখিত ১৩ আসামির মধ্যে আছেন- এজাজ, কামরুল, শুভ, হাসিব, রোমান, কাউয়া মিরাজ, চিংড়ি পলাশ, সাইফি, মুন্না, লবী গাজী, ইমরান, আরেফিন ও রেজাউল মুন্সি হৃদয়।

মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, মাদক ব্যবসা, চাঁদাবাজি, এলাকায় আধিপত্য বিস্তার, খুন এবং পূর্বশত্রুতার কারণে এই জোড়া হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হত্যাকাণ্ডের আগের রাতে রূপসা উপজেলার আইচগাতি এলাকার সেনেরবাজারে সন্ত্রাসী ইমরানের একটি কার্যালয়ে বসে হত্যার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী ৩০ নভেম্বর খুলনা আদালতের সামনে হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজনকে হত্যা করা হয়।

তদন্ত কর্মকর্তা আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দীর্ঘ তদন্তের পর ১৩ জনকে অভিযুক্ত করে বুধবার আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩০ নভেম্বর অস্ত্র মামলায় হাজিরা দিতে খুলনা আদালতে আসেন কথিত শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর দুই সদস্য হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজন। আদালতে হাজিরা শেষে দুই বন্ধু আদালত চত্বরের সামনে একটি চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে ছিলেন।

এ সময় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গুলি করে দুজনকে হত্যা করে। প্রকাশ্য দিবালোকে আদালতপাড়ার মতো গুরুত্বপূর্ণ এলাকায় এ জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর মামলার তদন্ত শেষে ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিলের মধ্য দিয়ে আলোচিত এ হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রমে নতুন অগ্রগতি হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নজরুলবর্ষে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে নৃত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


নজরুলবর্ষে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে নৃত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা ও মানবতাবাদী দর্শন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে সৃজনশীল নৃত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মিলনায়তনে নৃত্যকলা বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। দিনের কর্মসূচি শুরু হয় সকাল ১১টায় নৃত্য প্রতিযোগিতার মাধ্যমে। পুরস্কার বিতরণী ও বিশেষ নৃত্যানুষ্ঠান বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রবিন খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ লোকসংস্কৃতি সংসদের সভাপতি, গবেষক ও নৃত্যপরিচালক মিনা মোহাম্মদ নজরুল ইসলাম, বিশিষ্ট বাচিকশিল্পী টিটো মুন্সি এবং নাট্যকার মাসুম রেজা।

নৃত্য প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ও নৃত্যব্যক্তিত্ব ড. সোমা মুমতাজ, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান ড. সাইদুর রহমান লিপন এবং সংগীত বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আরিফুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার এ. কে. এম. দেলোয়ার হোসেন, এফসিএমএ, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম রিন্টু, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান শিকদার মো. আনোয়ার ইসলাম, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক এ. কে. এম. মশিউর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রবিন খান উল্লেখ করেন, ‘কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের অমূল্য সম্পদ। তাঁর সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে বিশ্ববিদ্যালয় এ ধরনের সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখবে।’

বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের রিসোর্স পারসন সাজু আহমেদ আয়োজন সম্পর্কে বলেন, নজরুলের সৃষ্টিকর্মের নান্দনিকতা, মানবতাবাদী চেতনা ও সাংস্কৃতিক বৈচিত্র্য নৃত্যের মাধ্যমে উপস্থাপনের উদ্দেশ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় কবির শিল্পভাবনার সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় আরও নিবিড় করার সুযোগ সৃষ্টি করবে।

উল্লেখ্য, জাতীয় কবির সাহিত্য, সংগীত, জীবনদর্শন ও বহুমাত্রিক সৃজনকর্ম সম্পর্কে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের নিবিড় পাঠ ও চর্চার সুযোগ করে দিতে গত আগস্টে বিশ্ববিদ্যালয়ের জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান-কথাসাহিত্যিক রাবেয়া খাতুন কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘নজরুল কর্নার’ স্থাপন করা হয়। কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%