ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

মেহেরপুরে ৭৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে


মেহেরপুরে ৭৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে জেলায় ৭৫ হাজার ৬১৫ জন শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

আগামী ২৮ জুন সারাদেশে দিনব্যাপী জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আজ দুপুরে মেহেরপুর জেলা সিভিল সার্জনের সভা কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা: এ কে এম আবু সাঈদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন, ডা. কামরুন নাহার।

আরও পড়ুন: সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধ ধসে মানুষের চরম দুর্ভোগ

এতে বলা হয়, আগামী ২৮ জুন দিনব্যাপী এ ক্যাম্পেইন চলবে। জেলায় এবার ৭৫ হাজার ৬১৫ জন শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে, ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৬২৫ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৫ হাজার ৯৯৯ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ৪৭৫ টি কেন্দ্রে ৯৫৩ জন কর্মী ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী ২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ করা হবে : শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


আগামী ২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ করা হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেছেন।

এসময় তিনি বলেন, ২০২২ সাল থেকে আটকে থাকা অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের অবসর ভাতার বকেয়া আগামী দুই বছরের মধ্যে পরিশোধ করার উদ্যোগ নেওয়া হবে।

বুধবার সকালে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে আয়োজিত চার শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে এক মতবিনিময়সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়েছিল। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সংকট ও সংস্কারের বিষয়কে উল্লেখ করতে গিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের দুর্দশার চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, ‘২০২২ সাল থেকে যারা অবসরে গিয়েছেন, তারা একজনও এখন পর্যন্ত অবসর ভাতার টাকা পাননি। একজন শিক্ষক অবসর গ্রহণের পর ২৫ থেকে ৩৫ লাখ টাকা পর্যন্ত পেয়ে থাকেন। বিগত সরকারের সময়ে এই ফান্ডের প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। ফলে হাজার হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক তাদের শেষ জীবনে এসে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।’

শিক্ষকদের এই ন্যায়সঙ্গত অধিকার দ্রুত ফিরিয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে ড. এহছানুল হক মিলন বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পরপরই এই মানবিক সংকট সমাধানের উদ্যোগ নিয়েছি। আসন্ন জুলাইয়ের বাজেটে এই খাতের জন্য অতিরিক্ত ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া এ খাতের জন্য একটি বিশেষ বন্ড পেয়েছি। আগামী জুলাই মাসের মাঝামাঝি সময় থেকেই অবসরপ্রাপ্ত শিক্ষকদের এই ভাতা বিতরণ শুরু হবে। আগামী দুই বছরের মধ্যে শিক্ষকদের সমস্ত পাওনা পরিশোধ করে এই জট দূর করা হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘আদালতে শুধু একটি মামলার কারণে আমরা ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারিনি। এর মধ্যে আরও ১৭ হাজার শিক্ষক অবসরে গেছেন। ৬০ হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। বিগত সরকারগুলো কেন এই সমস্যা সমাধান করেনি? মামলার জট দিয়ে শিক্ষা ব্যবস্থাকে আটকে রাখা হয়েছিল।

তিনি বলেন, সাউথ আফ্রিকার একটি বিশ্ববিদ্যালয়ে লেখা আছে- ‘একটি জাতিকে ধ্বংস করতে নিউক্লিয়ার বোমার দরকার হয় না, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলেই সেই জাতি ধ্বংস হয়ে যায়’। বিগত আওয়ামী লীগ সরকার সুপরিকল্পিতভাবে এ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। কিন্তু নতুন বাংলাদেশে কোনো ধরনের দুর্নীতি বা শিক্ষা নিয়ে রাজনীতি বরদাশত করা হবে না।

শিক্ষকদের জীবনযাত্রার মানোন্নয়নের ওপর জোর দিয়ে মন্ত্রী আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষকদের জন্য রাষ্ট্রীয় সুযোগ-সুবিধার সুনির্দিষ্ট কাঠামো তৈরি করেছিলেন। আমরা চাই মেধাবী শিক্ষকেরা যেন এই পেশায় ধরে থাকেন। তাই সরকারি পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি শিক্ষকদের অন্যান্য সুযোগ-সুবিধা যেন ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, সে বিষয়ে সরকার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে।’

ড. এহছানুল হক মিলন জানান, বিগত সরকারের আমলে শিক্ষার বাজেট ছিল জিডিপির মাত্র ১.৩৯ শতাংশ (৮৭ হাজার কোটি টাকা)। বর্তমানে নতুন নেতৃত্বের অধীনে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার বাজেট জিডিপির ৫ শতাংশ পর্যন্ত করার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, ‘হঠাৎ করে বিশাল বাজেট ধারণ করার সক্ষমতা আমাদের তৈরি করতে হচ্ছে। তারপরও এবার আমরা ১ লাখ ৩৬ হাজার কোটি টাকার বাজেট পেয়েছি। এই বাজেট দিয়ে শিক্ষকদের প্রশিক্ষণ, মিড-ডে মিল ও কারিগরি শিক্ষার উন্নয়ন করা হবে।’

তিনি আরও বলেন, ‘২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে পরিমার্জিত নতুন শিক্ষাক্রম অনুযায়ী বই প্রস্তুত করে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।’

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জুতা, মোজা, ব্যাগ ও ড্রেস প্রদান করা হবে। যাতে তারা আনন্দময় পরিবেশে শিখতে পারে। শিক্ষকদের ট্যাবলেট এবং স্মার্ট ক্লাসরুম দেওয়া হচ্ছে। কিন্তু কর্মকর্তারা সঠিকভাবে ক্লাস পরিদর্শন করছেন কিনা, তা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমেই তদারকি করা হবে। দায়িত্ব অবহেলা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

মতবিনিময় সভায় ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানবৃন্দ, পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং জেলা ও উপজেলার শিক্ষা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ গুলশান-২ এলাকার বিভিন্ন স্থাপনায় ‘সারাদেশে গঠিত টাস্ক ফোর্স কমিটি’ পরিচালিত এডিস মশা অনুসন্ধান ও লার্ভা ধ্বংস অভিযান পরিদর্শন করেছেন।

ডেঙ্গু মশা নিধনের লক্ষ্যে বর্ষা মৌসুমে গৃহীত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণের জন্য গঠিত জাতীয় টাস্ক ফোর্স কমিটি রাজধানী শহরের বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় নিয়মিত অভিযান এবং মনিটরিং কার্যক্রম পরিচালনা করবে, এমন তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ গুলশান-২ এলাকার সড়ক নম্বর ১০৭ ও ১১২-এর কয়েকটি স্থাপনায় ‘সারাদেশে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গঠিত টাস্ক ফোর্স কমিটি’ এর আওতায় পরিচালিত এডিস মশা অনুসন্ধান ও লার্ভা ধ্বংস অভিযানের পরিদর্শনকালে তিনি এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচালিত এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় তিনি নগরবাসীকে নিজেদের নিরাপত্তার স্বার্থে বাড়ির বারান্দা, টব, ছাদবাগান এবং নিচতলার বিভিন্ন স্থানে পানি জমতে না দেওয়া ও পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।

অভিযান শেষে সাংবাদিকদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস জানিয়ে দেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির গৃহীত তিন মাসব্যাপী কর্মসূচির আওতায় প্রতিটি বাসাবাড়িতে নিয়মিত সচেতনতামূলক ও পরিচ্ছন্নতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও ছাদে জমে থাকা পানি পরিষ্কার করার মাধ্যমে ডেঙ্গু মশা নিধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে সহযোগিতা করার আহ্বান জানান।

অভিযান চলাকালে উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলী সড়ক নম্বর ১০৭-এর একটি রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অমান্য করলে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।

অভিযানের সময় লার্ভা ধ্বংসের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে এডিস মশার বংশবিস্তার রোধে সচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ এবং স্টিকার প্রচারণা চালানো হয়। এর মাধ্যমে নাগরিকদের ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যানজট নিরসনে নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগ, স্বস্তি ফিরেছে জনজীবনে

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


যানজট নিরসনে নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগ, স্বস্তি ফিরেছে জনজীবনে

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর তত্ত্বাবধানে সাপ্তাহিক হাট পূর্বের নির্ধারিত স্থানে স্থানান্তর করায় বদলে গেছে হাটের চিত্র, স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের চলাচলে।
বুধবার অনুষ্ঠিত সাপ্তাহিক হাটে ক্রেতা-বিক্রেতারা উপজেলার প্রধান সড়কে দোকান বসানোর পরিবর্তে নিচ বাজার, মাছ বাজার ও লঞ্চঘাট এলাকায় সুশৃঙ্খলভাবে পণ্য ক্রয়-বিক্রয় করেন। ফলে প্রধান সড়ক যানজটমুক্ত থাকায় সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পেরেছেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সাপ্তাহিক হাটের দিন প্রধান সড়কের ওপর দোকানপাট বসানোয় তীব্র যানজট সৃষ্টি হতো। এতে ভোগান্তিতে পড়তেন পথচারী, যানবাহন চালক ও স্থানীয় বাসিন্দারা। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নানিয়ারচর জোনের জোন কমান্ডার মোহাম্মদ মশিউর রহমান-এর সার্বিক তত্ত্বাবধানে হাটটি পূর্বের স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়।
হাটে আসা এক ক্রেতা রহিম মিয়া বলেন, “প্রতি সপ্তাহেই প্রধান সড়কে হাট বসার কারণে দীর্ঘ যানজট তৈরি হতো। আজ নিচ বাজারে হাট বসায় সেই সমস্যা দেখা যায়নি। আমরা স্বস্তিতে কেনাকাটা করতে পেরেছি।”
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনদুর্ভোগ কমানো এবং সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। হাট পূর্বের স্থানে স্থানান্তরের ফলে একদিকে যেমন যানজট কমেছে, অন্যদিকে ব্যবসায়ীরাও সুশৃঙ্খল পরিবেশে বেচাকেনা করতে পারছেন।
স্থানীয়রা সেনাবাহিনীর এ উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেট্রোলের দাম না কমায় তেল কোম্পানির বিরুদ্ধে তদন্তের নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


পেট্রোলের দাম না কমায় তেল কোম্পানির বিরুদ্ধে তদন্তের নির্দেশ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেট্রোলের দাম যথেষ্ট না কমায় বড় তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। বুধবার তিনি এই নির্দেশ দেন, যা মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব নিয়ে সমালোচনার মুখে এসেছে।

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরান তেল প্রবাহ বন্ধ করে দেওয়ার ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি পায়।

এএফপি বার্তা সংস্থা ঢাকা থেকে খবরটি জানিয়েছে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মন্তব্য করেন, ‘বড় তেল কোম্পানিগুলো তেলের জন্য যে অনেক কম দাম দিচ্ছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে পাম্পে জ্বালানির দাম কমাচ্ছে না।’

তিনি আরো বলেন, ‘ওই দাম পাথরের মতো দ্রুত নিচে নেমে যাচ্ছে। অর্থাৎ ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে।’

যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম একটি রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কারণ দেশটির বিপুল মানুষের প্রধান যাতায়াতের মাধ্যম জীবাশ্ম জ্বালানিচালিত যানবাহন।

ট্রাম্প যুদ্ধ শুরুর সিদ্ধান্ত এবং এর ফলে লাখো মার্কিন নাগরিকের জ্বালানি ব্যয়ের ওপর প্রভাব নিয়ে সমালোচনার মুখে পড়েছেন।

এদিকে, নভেম্বরে কংগ্রেস নির্বাচন সামনে আসায় বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তিনি বারবার পূর্বাভাস দেন যে সংঘাত শেষ হওয়ার পর জ্বালানির দাম ‘পাথরের মতো নিচে নেমে আসবে।’

তবে অর্থনীতিবিদগণ এ দাবি নিয়ে দ্বিমত পোষণ করেছেন। তাদের ধারণা, তেলের দাম যুদ্ধপূর্ব পর্যায়ে ফিরে আসতে কয়েক মাস সময় লাগতে পারে।

তেহরান ও ওয়াশিংটন একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে, যাতে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল পুনরায় শুরুর বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইরানের পরমাণু কর্মসূচির মত বিষয়গুলো এখনো বিরোধের মধ্যে রয়েছে।

যুদ্ধের আগের তুলনায় পেট্রোলের দাম এখনও বেশি রয়েছে। তবে প্রাথমিক চুক্তির ঘোষণা দেওয়ার পর থেকে দাম কমছে বলেই মনে হচ্ছে।

মোটর ক্লাবগুলোর ফেডারেশন এএএ মোটর ক্লাবের তথ্য অনুযায়ী, মঙ্গলবার প্রতি গ্যালন (৩.৮ লিটার) সাধারণ পেট্রোলের গড় দাম ৩ দশমিক ৯৩ ডলার ছিল।

মধ্যপ্রাচ্যের যুদ্ধে করদাতাদের অর্থের কোটি কোটি ডলার ব্যয় করায় যুক্তরাষ্ট্রে তেলের দাম ও মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার কারণে ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ অনেক মার্কিন নাগরিক তার সমালোচনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%