ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

অনামে মেয়ের ছবি শেয়ার করলেন ‘গাজনি’র অসিন


অনামে মেয়ের ছবি শেয়ার করলেন ‘গাজনি’র অসিন

বলিউড অভিনেত্রী অসিন থোট্টুমকল, যিনি দীর্ঘ সময় ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মেয়ের ছবি শেয়ার করেছেন। ব্যক্তিগত জীবন তিনি বেশিরভাগ সময় আড়ালে রাখেন।

অসিন সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সক্রিয় নন, তবে বিশেষ উপলক্ষে মাঝে মাঝে তার মেয়ে আরিনের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এবার অনাম উপলক্ষে অসিন তার মেয়ের কিছু ছবি প্রকাশ করেছেন। ছবিগুলোতে দেখা যাচ্ছে, আরিন বাবা রাহুল শর্মার সঙ্গে অনাম উদযাপনে অংশ নিয়েছে।

 

আরও পড়ুন: এয়ার অ্যাম্বুলেন্সে নারীর মৃত্যু, তামাবিল দিয়ে লাশ হস্তান্তর

মেয়ের এমন ছবি প্রকাশ্যে আসায় ভক্তদের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়েছে। অসিনের শেয়ার করা ছবিতে আরিনকে হলুদ ও কমলা রঙের ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায়। পোশাকটিতে পাফড স্লিভ এবং সোনালি নকশার কাজ ছিল। চারপাশে নানা রঙের ফুলের সাজে সজ্জিত ছিল পরিবেশ।

 

একটি ছবিতে দেখা যায়, আরিন টেবিলের ওপর গাঁদা, গোলাপসহ বিভিন্ন ফুল দিয়ে পুক্কালাম সাজাচ্ছে। অনাম উৎসবের এই ফুলের সাজ তৈরির সময় তার পাশে ছিলেন বাবা রাহুল শর্মা। আরেকটি ছবিতে রাহুলকে মেয়ের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বাবা-মেয়ের এই ঘরোয়া মুহূর্ত ভক্তদের নজর কেড়েছে।

অসিন অভিনয় থেকে সরে যাওয়ার পর তার পারিবারিক জীবনকে ব্যক্তিগত রেখেছেন।

আরও পড়ুন: স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা ৫০

 

তিনি খুব কমই প্রকাশ্যে আসেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ছবি বা ব্যক্তিগত আপডেট দেন না। তার সাম্প্রতিক পোস্টগুলোর বেশিরভাগই মেয়ে আরিনকে কেন্দ্র করে। বিশেষ করে মেয়ের জন্মদিনের বিভিন্ন মুহূর্ত মাঝে মাঝে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। ২০২২ সালের অক্টোবরে আরিনের পঞ্চম জন্মদিনের ছবি প্রকাশ করেছিলেন অসিন। পরের বছর মেয়ের ষষ্ঠ জন্মদিন উপলক্ষে প্যারিস থেকে ছবি শেয়ার করেন। সেসব ছবিতে বাবা রাহুল শর্মার সঙ্গেও দেখা যায় আরিনকে। ২০২৪ সালে আরিনের সপ্তম জন্মদিনের ছবিও প্রকাশ করেন অসিন। সেবারের আয়োজনের থিম ছিল ‘বিজি বি’। অনুষ্ঠানে মৌমাছির আদলে সাজসজ্জা, বেলুন এবং বিশেষভাবে তৈরি কেক ছিল। কেকে বাদ্যযন্ত্র, বই ও বিভিন্ন ভাষার উল্লেখ ছিল। এরপর দীর্ঘ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অসিনের কাছ থেকে তেমন কোনো আপডেট পাওয়া যায়নি। অনাম উপলক্ষে প্রকাশিত এবারের ছবিগুলো তাই বিশেষভাবে নজর কেড়েছে।

অসিন অল্প বয়সেই অভিনয়ে পা রেখেছিলেন। তার প্রথম সিনেমা ছিল মালয়ালম ভাষার ‘নরেন্দ্রন মাকান জয়কান্তন ভাকা’। এরপর তামিল ও তেলুগু সিনেমায় নিজের অবস্থান তৈরি করেন। দক্ষিণ ভারতীয় সিনেমায় সফল হওয়ার পর বলিউডেও নিজের জায়গা করে নেন অসিন। ২০০৮ সালে আমির খানের বিপরীতে ‘গাজনি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে অসিনের। সিনেমাটিতে তিনি কল্পনা চরিত্রে অভিনয় করেন।

কল্পনা ছিলেন প্রাণবন্ত এক মডেল। তিনি সঞ্জয় সিংহানিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কের ভান করলেও জানতেন না, সঞ্জয় আসলে একজন ধনী ব্যবসায়ী। সিনেমায় কল্পনার করুণ পরিণতি দর্শকদের আবেগতাড়িত করে। সত্য জানার আগেই তার মৃত্যু ঘটে। চরিত্রটি এখনো ‘গাজনি’র অন্যতম স্মরণীয় চরিত্র।

আরও পড়ুন: মৎস্য কর্মকর্তার সঙ্গে যুবদল নেতার অডিও ভাইরাল, ‘টাকা না দিলে বোট জ্বালাইয়া দিমু’

‘গাজনি’র পর অসিন একাধিক ব্যবসাসফল হিন্দি সিনেমায় অভিনয় করেন। সালমান খানের সঙ্গে ‘লন্ডন ড্রিমস’-এ অভিনয় করেন তিনি। পরে আবার সালমানের সঙ্গে জুটি বাঁধেন ‘রেডি’ সিনেমায়। ছবিটি বক্স অফিসে বড় সাফল্য পায়। এ ছাড়া তার উল্লেখযোগ্য হিন্দি সিনেমার মধ্যে রয়েছে ‘হাউসফুল ২’, ‘বোল বচ্চন’ ও ‘খিলাড়ি ৭৮৬’। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘অল ইজ ওয়েল’ ছিল তার সর্বশেষ হিন্দি সিনেমা। তামিল ও তেলুগু সিনেমাতেও তিনি সফল ক্যারিয়ার গড়েছেন।

২০১৬ সালের ১৯ জানুয়ারি ব্যবসায়ী রাহুল শর্মাকে বিয়ে করেন অসিন। দিল্লিতে তাদের বিয়েতে খ্রিস্টান ও হিন্দু—দুই রীতিই অনুসরণ করা হয়েছিল। ২০১৭ সালের অক্টোবরে তাদের মেয়ে আরিনের জন্ম হয়। বিয়ে ও সন্তান জন্মের পর ধীরে ধীরে অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন অসিন। এরপর থেকে পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি জনজীবন থেকেও অনেকটা দূরে রয়েছেন তিনি।

বর্তমানে পর্দায় দেখা না গেলেও মাঝে মাঝে মেয়ের ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন অসিন। অনাম উপলক্ষে আরিনের এবারের ছবিগুলোও সেই বিরল মুহূর্তগুলোর একটি।

 

আরও পড়ুন: কের বাংলাদেশ ২ লাখ ৪৫ হাজার যুবকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ শুরু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : আওয়ামী লীগ সরকারের শাসনামলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আবেদনে আজ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। সেই সঙ্গে এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ অক্টোবর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, প্রসিকিউটর শাইখ মাহদী, তাসমিরুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটর।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে ২০২৫ সালের ৩ জুন চিফ প্রসিকিউটর কার্যালয়ে নিজের গুম হওয়ার অভিযোগ করেন সালাহউদ্দিন আহমদ। অভিযুক্ত অন্য ছয় আসামি হলেনÑ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাবেক প্রধান মনিরুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মার্কিন ভিসা অধিকার নয়, বরং সুযোগ’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


‘মার্কিন ভিসা অধিকার নয়, বরং সুযোগ’

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে অভিবাসন এবং ভিসার ক্ষেত্রে কঠোর নীতির অনুসরণ করা হচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বিভিন্ন সময়ে দেওয়া অস্থায়ী ভিসাগুলোর যাচাই করছে গোপনে।

 

অস্থায়ী ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ভিসাধারীরা কোনো মিথ্যা তথ্য প্রদান করেছেন কি না, এটাই যাচাইয়ের মূল বিষয়। জানা গেছে, যাচাইয়ের তালিকায় থাকা অস্থায়ী ভিসার সংখ্যা প্রায় ২ লাখ। যদিও স্টেট ডিপার্টমেন্ট আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি স্টেট ডিপার্টমেন্টের কাছে জানতে চেয়েছিল, এই যাচাইয়ের আওতায় ভারতীয় নাগরিকেরা পড়তে পারেন কি না।

 

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিষয়টি এড়িয়ে যাননি।

তিনি জানান, ‘মার্কিন ভিসা কোনো অধিকার নয়, বরং একটি বিশেষ সুবিধা।’ তার মতে, ট্রাম্প প্রশাসন মার্কিন ভিসা ব্যবস্থার জালিয়াতি ও অপব্যবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।

জানা গেছে, স্টেট ডিপার্টমেন্ট ও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির যৌথভাবে এমন সব মামলা বা ঘটনা খুঁজছে, যেখানে কোনো ব্যক্তি অস্থায়ী ভিসা নিয়ে প্রবেশ করার পর স্থায়ীভাবে থাকার চেষ্টা করেছেন; তা রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেই হোক বা স্থায়ী মর্যাদার অন্য কোনো উপায়ের মাধ্যমে।

 

পুরো যাচাই প্রক্রিয়াটি একটি মাত্র প্রশ্নের ওপর ভিত্তি করে চলছে- ওই ব্যক্তি শুরু থেকেই নিজের উদ্দেশ্যের বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন কিনা?

পিগট উল্লেখ করেন, ভিসাধারী ব্যক্তি ভিসার মেয়াদ শেষ হওয়ার পর নিজ দেশে ফিরে যাবেন, এই প্রত্যাশার ভিত্তিতেই অস্থায়ী ভিসা প্রদান করা হয়।

এনডিটিভিকে পিগট বলেন, ‘যদি কোনো ব্যক্তি কনস্যুলার কর্মকর্তার কাছে তাদের আসল উদ্দেশ্যের বিষয়ে মিথ্যা বলেন, তবে সেটি জালিয়াতি হিসেবে গণ্য হতে পারে এবং এর ফলে তাদের ভিসা বাতিল হতে পারে।’ তবে তিনি নিশ্চিত করেন যে অস্থায়ী ভিসা নিয়ে আসার পর রাজনৈতিক আশ্রয়ের আবেদন করলেই সেটিকে স্বয়ংক্রিয়ভাবে জালিয়াতি হিসেবে গণ্য করা হয় না।

তদন্তকারীরা মূলত সময় এবং সততার বিষয়টি খতিয়ে দেখছেন। তারা পরীক্ষা করে দেখছেন যে, ওই ব্যক্তি ভিসা সাক্ষাৎকারের আগেই স্থায়ীভাবে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন কি না এবং পরবর্তীতে আবেদনপত্র যাচাইকারী কর্মকর্তার কাছে সেই তথ্যটি গোপন করেছিলেন কি না।

 

স্টেট ডিপার্টমেন্ট নজরদারির তালিকায় থাকা ভারতীয়দের নির্দিষ্ট সংখ্যা জানায়নি এবং ভবিষ্যতে ভারতীয় আবেদনকারীদের জন্য আলাদা করে চিহ্নিতও করেনি। তবে তিনি কোনো সম্ভাবনাকে উড়িয়ে দেননি।

একজন কর্মকর্তা জানিয়েছেন, এই যাচাই এখনও চলছে এবং কাজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যাগুলো পরিবর্তিত হতে পারে। যাচাই প্রক্রিয়াটি একবারে না হয়ে ধাপে ধাপে সম্পন্ন হবে বলে তিনি জানান।

বর্তমানে মার্কিন ভিসা ধারণকারী যে কারও জন্য মূল বার্তাটি খুব স্পষ্ট : একটি ভিসা মানেই অনির্দিষ্টকালের জন্য থাকার নিশ্চয়তা নয়। স্টেট ডিপার্টমেন্ট যদি মনে করে যে কোনো ব্যক্তি নিজের উদ্দেশ্যের বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছেন, তবে তিনি ইতিমধ্যে যত দিনই দেশটিতে অবস্থান করে থাকুন না কেন, তার ভিসা বাতিল করা হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেপ্টেম্বরে স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে: সিইসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


সেপ্টেম্বরে স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে: সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরে ভোট হতে পারে। এজন্য আমরা বার্ষিক পরীক্ষা অ্যাডজাস্ট করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে বলবো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর বদলগাছীতে ডিবি পুলিশের অভিযানে ১২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তিন জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


নওগাঁর বদলগাছীতে ডিবি পুলিশের অভিযানে ১২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তিন জন গ্রেফতার

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা নওগাঁ একটি টীম ২৬ জুলাই রাতে বদল গাছি থানার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন, অভিযানিক টীম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, বদল গাছি থানাধীন হলুদ বিহার গ্রামে সুমন নামক একজনের বসত বাড়িতে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে অভিযানিক টীম রাত ১০ ঘটিকায় আসামি ১। সুমন হোসেন (৩৬), পিতা ময়েন উদ্দিন, গ্রাম হলুদ বিহার, থানা বদল গাছি, জেলা নওগাঁ-এর বাড়িতে তল্লাশি চালায়। উপস্থিত লোকজনের সামনে আসামি সুমনের দেহ তল্লাশি করার সময় তার পড়নের প্যান্টের পকেট থেকে ১২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় সুমনের দুই সহযোগী আসামি ২। গোলাম মোস্তফা (২৮), পিতা মৃত আহমেদ আলী, গ্রাম কোলার পালশা, থানা বদল গাছি, জেলা নওগাঁ এবং আসামি ৩। আবুল কাশেম (৪৬), পিতা মৃত শাজাহান, গ্রাম খামার আক্কেল পুর, থানা বদল গাছি, জেলা নওগাঁ-কে গ্রেফতার করা হয়।

আসামিদের বিরুদ্ধে বদল গাছি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%