০৩:০৮ পি.এম
বার্সেলোনার বিরুদ্ধে জয়ের উল্লাসের মধ্যেই পিএসজি একটি গুরুতর সমস্যা মোকাবেলা করছে। দলের জর্জিয়ান উইঙ্গার খভিচা কোয়ারাতসখেলিয়া হাঁটুতে আঘাত পেয়েছেন। ফরাসি ক্লাবটি তার অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসজি বার্সেলোনাকে ৪-২ গোলে পরাজিত করে। ম্যাচের দ্বিতীয়ার্ধে বার্সেলোনার রাইটব্যাক জাভি এসপার্তের সঙ্গে বল দখলের লড়াইয়ের সময় কোয়ারাতসখেলিয়া ডান হাঁটুতে আঘাত পান। ব্যথায় কাতর অবস্থায় এই উইঙ্গারকে সতীর্থ ও চিকিৎসাকর্মীদের সহায়তায় মাঠ থেকে বের হতে হয়। তিনি ঠিকমতো পায়ে ভর দিতে পারছিলেন না।
ফরাসি সংবাদমাধ্যম এল’ইকিপের তথ্য অনুযায়ী, প্রাথমিক পরীক্ষায় এসিএল চোটের সম্ভাবনা দেখা দিয়েছে। বুধবার (২১ অক্টোবর) এমআরআই পরীক্ষার মাধ্যমে চোটের প্রকৃত অবস্থা জানা যাবে। তবে পিএসজি এ বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানায়নি।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে ফিরলেন লিটন ও তাসকিন
২৫ বছর বয়সি এই ফুটবলার যদি এসিএল চোটে আক্রান্ত হন, তাহলে তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে। এমনকি মৌসুমের বাকি অংশেও তাকে না পাওয়ার আশঙ্কা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন